এক্সপ্লোর

Cinematograph Amendment Bill: ছবি মুক্তির পর রেকর্ড করলেই ৩ বছরের জেল, পাইরেসি রুখতে বিল পাশ রাজ্যসভায়

Cinematograph Amendment Bill 2023: রাজ্যসভার তরফে সদ্য পাশ করানো হয়েছে সিনেমাটোগ্রাফ অ্যামেন্ডমেন্ট বিল ২০২৩। কী কী বলা হয়েছে এই বিলে ?

মুম্বই: ফিল্ম পাইরেসিতে পাকড়াও হলেই কপালে জুটবে শ্রীঘর। সঙ্গে মোট অঙ্কের জরিমানাও। আজ্ঞে হ্যাঁ, রাজ্যসভার তরফে সদ্য পাশ করানো হয়েছে সিনেমাটোগ্রাফ অ্যামেন্ডমেন্ট বিল ২০২৩ (The Cinematograph Amendment Bill 2023)। এই বিলে সরকারের তরফে স্পষ্ট করা হয়েছে, কোনও ব্যাক্তি যদি সিনেমার পাইরেটেড কপি বানান, তাহলে অভিযুক্তের তিন বছরের জেল হবে। এখানেই শেষ নয়, ওই সিনেমা প্রোডাকশনের ৫ শতাংশ হিসেবে তাঁকে জরিমানাও করা হবে। এই বিলকে স্বাগত জানিয়েছে ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি।

প্রসঙ্গত, গতসপ্তাহেই কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর, ১৯৫২ সালের সিনেমাটোগ্রাফ অ্যাক্টের বদল চেয়ে রাজ্যসভায় এই বিলের প্রস্তাব আনেন। যাতে মূলত পাইরেসির মতো বিপুল ক্ষতির হাত থেকে মুক্তি পায় নির্মাতারা। কারণ এর ভুরিভুরি উদাহরণ রয়েছে আমাদের দেশে। মূলত কোনও ছবি আমাদের দেশে মুক্তি পেলেই তা রেকর্ড করে অন্যান্য মিডিয়ায় ছেড়ে দেওয়া হয়। আগে রেকর্ড করে সিডি ক্যাসেটে তা বিক্রি হত। এখন ডিজিট্যালাইজেশনের যুগে অনলাইনে আরও দ্রুত তা ছড়িয়ে পড়ে। স্বাভাবিকভাবেই ছবি মুক্তির পর এই কারণে বিপুল ক্ষতির মুখে পড়েন ছবি নির্মাতারা। তাই এবার এই অপরাধের যবনিকা টানতেই নয় বিল পাশ করানো হয়েছে।

পিটিআই সূত্রে খবর, এই বিলের মাধ্যমে সার্টিফিকেট ক্যাটাগরি আনার কথাও ভাবা হয়েছে। এর মধ্যে রয়েছে ইএ ৭ +,ইউএ ১৩ +এবং ইউএ ১৬+ । পাশাপাশি এই বিলের মাধ্যমে, সিনেমাটোগ্রাফ অ্যাক্টের মধ্য়ে, একাধিক নতুন বিভাগ যুক্ত করার কথাও ভাবা হয়েছে। এখানে ছবি রেকর্ডিং পাইরেসি রুখতে সেকশন ৬এএ এবং এর পদর্শন আটকানোর জন্য সেকশন ৬এবি রাখা হয়েছে।

আরও পড়ুন, মিলেছে গ্রীন সিগন্যাল, রাত পেরোলেই 'OMG 2'-র ট্রেলর লঞ্চ

বিল পাশ হওয়ার দিন রাজ্যসভায় অনুরাগ ঠাকুর বলেন, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য এটি একটি ঐতিহাসিক দিন। রাজ্যসভায় সিনেমাটোগ্রাফ (সংশোধনী বিলটি পাশ হওয়ার পরে লোকসভাতেও পাশ হয়েছে। ভারত অন্যতম সেরা গল্পকথকের (স্টোরি টেলর) দেশ হিসেবে পরিচিত।ভারতীয় ছবি আমাদের দেশের সংষ্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরে।' তাই পাইরেসিকে কোনওভাবেই আর বরদাস্ত নয়,' সরকার একে নির্মূল করতে চায়', বলেই জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।

সেরা শিরোনাম

Bigg Boss Bangla: 'এ সপ্তাহে থেকে গেলে দুঃখ থাকবে কপালে', বিগ বসে হুমকি দিলেন সৃজলা, ধুন্ধুমার শুরু
'এ সপ্তাহে থেকে গেলে দুঃখ থাকবে কপালে', বিগ বসে হুমকি দিলেন সৃজলা, ধুন্ধুমার শুরু
Emraan Hashmi: নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
Tiger Shroff Shootout: টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
Bharat Kaul: 'এই ২ মাসে অনেক খারাপ কথা শুনেছি..', বিগ বসের বাড়ি থেকে ভরত কলের সফর শেষ হতেই মুখ খুললেন স্ত্রী জয়শ্রী
'এই ২ মাসে অনেক খারাপ কথা শুনেছি..', বিগ বসের বাড়ি থেকে ভরত কলের সফর শেষ হতেই মুখ খুললেন স্ত্রী জয়শ্রী

ভিডিও

Congress News | প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাবা তুললেন মল্লিকার্জুন খাড়গে! প্রতিবাদ-ঝড়
Goutam Deb | বিজেপিকে আটকাতে কাছাকাছি আসতে পারে সিপিএম ও মমতা ? ইঙ্গিতপূর্ণ মন্তব্য় গৌতম দেবের
Ritabrata Banerjee | গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের অন্দরে শোনা যাচ্ছে ভিন্ন সুর | ABP Ananda LIVE
Kaustav Bagchi | মণীশ শুক্লা হত্যাকাণ্ডে জড়িতের সঙ্গে কেন মঞ্চে? অর্জুনের ভূমিকায় প্রশ্ন কৌস্তভের
ManikChak News | মানিকচকে জুয়ার আসর বন্ধ করতে গিয়ে আক্রান্ত পুলিশ, গ্রেফতার ১২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Emraan Hashmi: নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
November Astrology: মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
Cyclone Arnab Update: কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
Embed widget