এক্সপ্লোর

Oscars 2024 Live Streaming: অনুষ্ঠিত হতে চলেছে 'অস্কার ২০২৪', ভারতে কবে, কখন, কোথায় সরাসরি দেখবেন অনুষ্ঠান?

96th Academy Awards: অস্কারের ৯৬তম সংস্করণ ১০ মার্চে লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত হবে। এবারের অনুষ্ঠান সঞ্চালনা করবেন জিমি কিমেল। ভারতে কখন কীভাবে দেখতে পারবেন এই অনুষ্ঠান, সরাসরি?

নয়াদিল্লি: ফের ঝাঁ চকচকে এক রাত। বিনোদন দুনিয়ার তাবড় তারকা থেকে দক্ষ শিল্পীদের সমাহার। হলিউডের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেখা বসবে চাঁদের হাট। এগিয়ে আসছে '৯৬তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস' (96th Academy Awards) ওরফে অস্কার ২০২৪-এর (Oscars 2024) সময়। এবারের অনুষ্ঠানের সঞ্চালনা করবেন জিমি কিমেল (Jimmy Kimmel)। কবে কোথায় কখন হবে অনুষ্ঠান? ভারতে কোন সময় থেকে দেখা যাবে? 

শীঘ্রই অনুষ্ঠিত হবে 'অস্কার ২০২৪', কবে কখন কোথায় দেখবেন?

এই নিয়ে চতুর্থবার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের সঞ্চালনার দায়িত্ব সামলাবেন জিমি কিমেল। অত্যন্ত জনপ্রিয় এই অনুষ্ঠান লাইভ দেখতে চান? রয়েছে লাইভ স্ট্রিমিং থেকে ব্রডকাস্টিং সূচি, একাধিক অপশন। কীভাবে কোথায় দেখবেন? রইল খুঁটিনাটি।

'অপেনহাইমার' থেকে 'কিলার্স অফ দ্য ফ্লাওয়ার মুন', এমনকী 'বার্বি'ও, '৯৬তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস'-এ কার মাথায় ওঠে সেরার শিরোপা, জানার জন্য মুখিয়ে গোটা বিশ্ব। গোটা অনুষ্ঠান ১০ মার্চ 'ওভেশন হলিউড'-এর তত্ত্বাবধানে লাইভ স্ট্রিমিং হবে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসের (Ovation Hollywood in Los Angeles) 'ডলবি থিয়েটার' (Dolby Theatre) থেকে, সরাসরি। 'অস্কার ২০২৪' বা '৯৬তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস' সরাসরি দেখার জন্য এমনিতে 'এবিসি' (ABC) চ্যানেল চালাতে পারেন, যা সাধারণত প্রত্যেক বছর এই ঝাঁ চকচকে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্প্রচার করে। মার্কিন যুক্তরাষ্ট্রে 'অস্কার ২০২৪' দেখানো হবে 'এবিসি' চ্যানেলে এবং এছাড়া এটি তাদের ওয়েবসাইট abc.com, এবিসি অ্যাপেও দেখা যাবে। এছাড়া এবিসি প্রোগ্রামিং নানা স্ট্রিমিং প্ল্যাটফর্মে দেখা যাবে। প্রত্যেক বছরের থেকে এবারের সম্প্রচারের সময় খানিক বদলেছে। ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম অনুযায়ী সন্ধ্যা ৭টায়, প্যাসিফিক স্ট্যান্ডার্ড টাইম অনুযায়ী বিকেল ৪টে। ভারতীয় সময় অনুযায়ী এই অনুষ্ঠান দেখা যাবে, ১১ মার্চ, ভোর ৪টে থেকে। ভারতে এই অনুষ্ঠান লাইভ দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টার (Disney + Hotstar)। 

আরও পড়ুন: New Serial Update: অভাবের সংসার থেকে স্বপ্নপূরণের লক্ষ্যে যাত্রা শুরু যোগমায়ার, আসছে নতুন ধারাবাহিক

কমেডিয়ান ও টক শো সঞ্চালক জিমি কিমেল এই অনুষ্ঠানের সঞ্চালনা করবেন। বিলি আইলিশ ও রায়ান গসলিন তাঁদের সিনেমার অস্কার মনোনীত গান পারফর্ম করবেন। এবারের শীর্ষস্থানীয় প্রেজেন্টারের তালিকায় রয়েছে জেমি লি কার্টিস, জন মুলানে, ড্যোয়েন জনসন, ক্রিস হেমসওয়ার্থ, জেনিফার লরেন্স, আল পাচিনো প্রমুখ তারকারা। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget