এক্সপ্লোর

যদি সুইস কোম্পানির ঘড়ি ভারতে আসে, তাহলে পাক শিল্পীরাও এখানে সিনেমা করতে পারেন, বললেন রাধিকা আপ্তেও

মুম্বই:  ভারতে পাক শিল্পীদের নিষিদ্ধ করা সংক্রান্ত বিতর্কে এবার মুখ খুললেন অভিনেত্রী রাধিকা আপ্তে। ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রিতে পাক শিল্পীদের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিরুদ্ধেই মুখ খুললেন ‘পার্চড’-এর অভিনেত্রী। উল্লেখ্য, উরির সেনা ছাউনিতে জঙ্গি হামলার পর বলিউডে পাক শিল্পীদের কাজ করা নিয়ে বিতর্ক উঠেছে। একটি বিশেষ ব্র্যান্ডের পণ্যের লঞ্চ অনুষ্ঠানে এ সংক্রান্ত প্রশ্নের উত্তরে ৩১ বছরের অভিনেত্রী বলেছেন, ‘আমি মনে করি কোনও সুইস ঘড়ি যদি ভারতে আসতে পারে এবং তাদের নিজস্ব কর্পোরেট স্টোর গড়ে  তুলতে পারে, তাহলে একজন পাক অভিনেতাও ভারতে এসে কোনও সিনেমা করতে পারেন। এটাই আমার বক্তব্য’। উরিতে জঙ্গি হামলার পর মহারাষ্ট্র নবনির্মান সেনা (এমএনএস) ফাওয়াদ খান ও মাহিরা খানের মতো পাক শিল্পীদের ভারত ছেড়ে দেতে বলে। তাঁরা ভারত না ছাড়লে তাঁদের সিনেমার শ্যুটিং বন্ধেরও হুমকি দেওয়া হয়। এমএনএস দেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে পাক শিল্পীদের নিষিদ্ধ করার দাবিও জানায়। এরপরই ইন্ডিয়ান মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন দুই দেশের সম্পর্ক স্বাভাবিক না হওয়া পর্যন্ত পাক শিল্পী ও টেকনিশিয়ানদের কাজ করার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। পাক শিল্পীদের ওপর নিষেধাজ্ঞার বিষয়টি নিয়ে বলিউড কার্যত দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে। সলমন খানের মতো অভিনেতা, করণ জোহর, অনুরাগ কাশ্যপ, হনশল মেহতা, নাগেশ কুকুনুরের মতো পরিচালক ও প্রবীণ অভিনেতা ওম পুরী নিষেধাজ্ঞার বিরোধিতা করেছেন। পাশাপাশি নিষেধাজ্ঞাকে সমর্থন করেছেন সোনালি বেন্দ্রে, রণদীপ হুদার মতো তারকা। এদিকে, এই বিতর্কে মুখ খুলতে চাননি বলিউডের বিশিষ্ট সুরকার-সঙ্গীত পরিচালক ও চিত্রনাট্যকার গুলজার। সীমান্তে সাম্প্রতিক ভারত-পাক উত্তেজনা সংক্রান্ত প্রশ্নের জবাব এড়িয়ে গিয়েছন তিনি।

সেরা শিরোনাম

National Film Awards : জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চ দিল্লি থেকে সরতে চলেছে প্রথমবার, নতুন ঠিকানা কোন রাজ্যে ?
জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চ দিল্লি থেকে সরতে চলেছে প্রথমবার, নতুন ঠিকানা কোন রাজ্যে ?
Bollywood News: সহ-অভিনেতার অশালীন স্পর্শ! সিনেমার সেটেই সপাটে চড় কষালেন নায়িকা
সহ-অভিনেতার অশালীন স্পর্শ! সিনেমার সেটেই সপাটে চড় কষালেন নায়িকা
Anindita Basu: সাহসী, আত্মবিশ্বাসী, প্রবাসী মেয়ের চরিত্রে টাইপকাস্ট হয়ে গিয়েছি, এবার আমায় অন্য চরিত্রে ভাবা হোক: অনিন্দিতা বসু
সাহসী, আত্মবিশ্বাসী, প্রবাসী মেয়ের চরিত্রে টাইপকাস্ট হয়ে গিয়েছি, এবার আমায় অন্য চরিত্রে ভাবা হোক: অনিন্দিতা বসু
Ranojoy Bishnu: নায়ক মানেই সে পারফেক্ট, এই ধারণায় আমি বিশ্বাসী নই! তারও দুর্বলতা থাকে: রণজয় বিষ্ণু
নায়ক মানেই সে পারফেক্ট, এই ধারণায় আমি বিশ্বাসী নই! তারও দুর্বলতা থাকে: রণজয় বিষ্ণু

ভিডিও

Swasthya Bhavan: সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! তালিকায় কোন কোন হাসপাতাল?
Suvendu Adhikari :
Nandigram- Rejinagar By Election 2026। ৬ অক্টোবর রেজিনগর ও নন্দীগ্রাম বিধানসভার উপ নির্বাচন
Supreme Court on TMC: বিলবোর্ড কাণ্ডে 'কালীঘাট তৃণমূল'-র আবেদনে সাড়া দিল না সর্বোচ্চ আদালত
Delhi Building Collapse: দিল্লির বিল্ডিং-বিপর্যয়,৭ পড়ুয়ার মৃত্যু! ঘটনায় গ্রেফতার PG বিল্ডিংয়ের মালিক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? নবান্ন থেকে স্পষ্ট করে তারিখ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojana: সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? নবান্ন থেকে স্পষ্ট করে তারিখ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Govt Hospital: সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! বড় নির্দেশ এল স্বাস্থ্য ভবন থেকে
সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! বড় নির্দেশ এল স্বাস্থ্য ভবন থেকে
8th Pay Commission : ১৫,৮০০ টাকা হতে পারে বাড়িভাড়া ভাতা ? এদের জন্য অষ্টম বেতন কমিশন দিতে পারে দারুণ খবর
১৫,৮০০ টাকা হতে পারে বাড়িভাড়া ভাতা ? এদের জন্য অষ্টম বেতন কমিশন দিতে পারে দারুণ খবর
Food Safety EB Raid: গড়িয়াহাট মার্কেটে যৌথ অভিযান খাদ্য় সুরক্ষা দফতর ও EB-র
Food Safety EB Raid: গড়িয়াহাট মার্কেটে যৌথ অভিযান খাদ্য় সুরক্ষা দফতর ও EB-র
District News: বাঁকুড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, ৪ জনের মৃত্যু! পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস সরকারের
বাঁকুড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, ৪ জনের মৃত্যু! পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস সরকারের
SBI Recruitment : ১২,০০০ কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক, ২০২৭ সালের মধ্যে খুলবে আরও ২৫০টি শাখা
১২,০০০ কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক, ২০২৭ সালের মধ্যে খুলবে আরও ২৫০টি শাখা
Air India Express Flight : বিমান তখন ৩৬ হাজার ফুট উচ্চতায়, পাইলট দেখেন তেলের পরিমাণ দ্রুত কমে 'বিপজ্জনক অবস্থায়', ভয়ঙ্কর পরিস্থিতি
বিমান তখন ৩৬ হাজার ফুট উচ্চতায়, পাইলট দেখেন তেলের পরিমাণ দ্রুত কমে 'বিপজ্জনক অবস্থায়', ভয়ঙ্কর পরিস্থিতি
Road Accident in Keralam: ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
Embed widget