এক্সপ্লোর

Humaira Asghar: ৯ মাস আগেই মৃত্যু, উদ্ধার পচা-গলা দেহ ! এবার প্রকাশ্যে পাক অভিনেত্রীর শেষ ভয়েস নোট

Pak Actor Humaira Asghar: এই কয়েকদিন আগে হুমাইরার করাচির বাড়ি থেকে তাঁর মৃতদেহ পাওয়া গিয়েছে কিন্তু ময়নাতদন্ত বলছে তাঁর মৃত্যু হয়েছে ৯ মাস আগে।

Entertainment News: করাচিতে পাকিস্তানি অভিনেত্রী এবং মডেল হুমাইরা আসগর আলির মৃতদেহ পাওয়া গিয়েছে। তাঁর মৃতদেহ ব্যাপকভাবে পচে-গলে গিয়েছিল যখন উদ্ধার করা হয়। আর ময়না তদন্তে জানা গিয়েছে যে হুমাইরা আসগরের (Humaira Asghar) মৃত্যু হয়েছে আজ থেকে ৯ মাস আগে। আর এই ঘটনার কয়েকদিন পরেই মৃত্যুর আগে পাঠানো হুমাইরার শেষ ভয়েস নোট ভাইরাল (Humaira Asghar Death) হয়েছে সমাজমাধ্যমে। জানা যাচ্ছে যে মৃত্যুর কয়েক ঘণ্টা আগেই এই ভয়েস মেসেজ পাঠিয়েছিলেন তিনি আর তাঁর বন্ধু দুরেশ্বর তা প্রকাশ্যে আনেন।

সেই ভয়েস নোটে হুমাইরাকে বলতে শোনা যায়, ‘আমি খুবই দুঃখিত। আমি ভ্রমণ করছিলাম। আমি এখানে সেখানে আটকে পড়েছিলাম। আমি খুবই খুশি যে তুমি মক্কায় এসেছো। আমার জন্য, আমার ভাই-বোনদের জন্য অনেক অনেক প্রার্থনা কোরো প্লিজ। আমার কর্মজীবনের জন্যও মনে করে প্রার্থনা কোরো। আমার জন্য তোমাকে অনেক অনেক প্রার্থনা করতে হবে, ভুলে যেও না’। বলা হচ্ছে যে ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে দূরেশ্বরকে এই ভয়েস মেসেজ পাঠিয়েছিলেন হুমাইরা আসগর।

তবে এই কয়েকদিন আগে তাঁর করাচির বাড়ি থেকে তাঁর মৃতদেহ পাওয়া গিয়েছে কিন্তু ময়নাতদন্ত বলছে তাঁর মৃত্যু হয়েছে ৯ মাস আগে। আরব নিউজ অনুসারে জানা যাচ্ছে ২০২৪ সালের অক্টোবর মাসেই সম্ভবত হুমাইরার মৃত্যু হয়েছে। আর এতদিন বয়ে যাওয়ার কারণে তাঁর শরীর পচে গিয়েছিল। করাচির পুলিশ সার্জন ড. সুম্মাইয়া সৈয়দ এই কথা বলেছেন ময়নাতদন্ত করার পরে।

ডেপুটি ইনস্পেক্টর জেনারেল অফ পুলিশ সৈয়দ আসাদ রেজা জানিয়েছেন যে হুমাইরার কল ডিটেল রেকর্ড থেকে দেখা যাচ্ছে যে তিনি শেষ ফোন কল করেছিলেন ২০২৪ সালের অক্টোবর মাসে। আর তাঁর প্রতিবেশিরাও জানিয়েছেন যে হুমাইরাকে শেষবার ২০২৪ সালের সেপ্টেম্বর অক্টোবর মাসেই দেখা গিয়েছিল। আশ্চর্যজনকভাবে তাঁর অ্যাপার্টমেন্টে একই তলার অন্য ঘরটিতে কেউ থাকত না সেই সময়, ফলে তাঁর মৃতদেহের পচা গন্ধ কেউ টের পায়নি। এই কারণেই এত মাস ধরে তাঁর মৃত্যুর কথা জানাই যায়নি।

পুলিশসূত্রে জানা গিয়েছে যে মাসের পর মাস বাড়ির ভাড়া মেটাননি হুমাইরা আসগর। বাড়িওয়ালা ভাড়া না পেয়ে অভিযোগ দায়ের করেন। তারপর আদালতের নির্দেশে ফ্ল্যাট খালি করতে গিয়ে মৃতদেহটি মেলে।  পুলিশ  পচাগলা দেহটি উদ্ধার করে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

S. Janaki Passes Away : প্রয়াত 'নাইটিঙ্গল অফ সাউথ ইন্ডিয়া' এস জানকী
প্রয়াত 'নাইটিঙ্গল অফ সাউথ ইন্ডিয়া' এস জানকী
ED Raids at Shekhar Suman Aide: অভিনেতা শেখর সুমনের সহযোগী, ‘Shekhar Tonite’-এর প্রযোজকের ঠিকানায় এবার ইডি
অভিনেতা শেখর সুমনের সহযোগী, ‘Shekhar Tonite’-এর প্রযোজকের ঠিকানায় এবার ইডি
Rajpal Yadav: চেক বাউন্স মামলায় ধাক্কা, বলিউড অভিনেতাকে ৩ মাস জেলের নির্দেশ আদালতের
চেক বাউন্স মামলায় ধাক্কা, বলিউড অভিনেতাকে ৩ মাস জেলের নির্দেশ আদালতের
Bollywood News: উভকামী জেনেও বিয়ে-সংসার, সম্পর্ক ভেঙে যাচ্ছে জনপ্রিয় এই জুটির!
উভকামী জেনেও বিয়ে-সংসার, সম্পর্ক ভেঙে যাচ্ছে জনপ্রিয় এই জুটির!

ভিডিও

Natungram wooden dolls GI Tag: GI ট্যাগ পেল নতুনগ্রামের কাঠের পুতুল, এবার বিশ্বমঞ্চে বাংলার ঐতিহ্য
Baruipur News | বারুইপুরে নিরাপরাধকে পিটিয়ে খুন, নেপথ্যে বিরোধীদের হাত দেখছেন মুখ্যমন্ত্রী
Vietnam News | ভিয়েতনামে নৌকাডুবি, ১৫ জন ভারতীয় পর্যটকের মৃত্যু | ABP Ananda LIVE
Tmc News | এক কোটি টাকা জেতা লটারি টিকিট আত্মসাৎ ! চাঞ্চল্যকর অভিযোগ Tmc বিধায়কের বিরুদ্ধে
Nirmal Ghosh | 'কালীঘাট-তৃণমূল' ছেড়ে 'ঋতব্রত তৃণমূল'-এ নির্মল ঘোষ ? TMC News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget