এক্সপ্লোর

ওয়াকার-শোয়েব থেকে শুরু করে মাওরা-শান শাহিদ, ঋষির মৃত্যুতে শোকস্তব্ধ ওয়াঘার ওপারও

বলিউডের প্রবাদপ্রতিম অভিনেতার প্রয়াণে শোকস্তব্ধ ওয়াঘার ওপারও। শোকপ্রকাশ করলেন পাকিস্তানের তারকারাও।

ইসলামাবাদ: প্রয়াত হয়েছেন ঋষি কপূর। বলিউডের প্রবাদপ্রতিম অভিনেতার প্রয়াণে শোকস্তব্ধ ওয়াঘার ওপারও। কপূর পরিবারের শিকড় রয়েছে যে পাকিস্তানে। শোকপ্রকাশ করলেন পাক তারকারাও। পাকিস্তানের প্রথম সারির অভিনেত্রী মাওরা হোকেন সোশ্যাল মিডিয়ায় ঋষি ও তাঁর স্ত্রী নীতু সিংহ কপূরের সঙ্গে নিজের ছবি পোস্ট করেছেন। সঙ্গে লিখেছেন, ‘আপনার সঙ্গে যতবার দেখা হয়েছে, উদারমনস্ক আর মজার মানুষ মনে করেছি। উর্দু ভাষার প্রতি আপনার ভালবাসা ছিল। সীমান্তের দুই পারের খাবার নিয়ে অনেক গল্প করেছি। আপনি কিংবদন্তিই থাকবেন।’
পাক অভিনেতা শান শাহিদের ট্যুইট, ‘একটা গোটা প্রজন্ম আপনাকে আজীবন মনে রাখবে। আপনার সিনেমা চিরস্মরণীয় হয়ে থাকবে। কর্জ আমার অন্যতম প্রিয় সিনেমা। আপনার হাসি পর্দা ও মন ভরিয়ে দিত।’
আদনান সিদ্দিকি জানিয়েছেন, ঋষির মৃত্যু তাঁর কাছে একটা বড় ধাক্কা। ট্যুইট করেছেন, ‘বলিউডের দুই কিংবদন্তি পরপর দুদিন মারা গেলেন।’ সজল আলি শ্রীদেবীর সঙ্গে ঋষি কপূরের একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘চিরশান্তিতে থাকুন।’ সাবা কামার লিখেছেন, ‘২০২০ সাল আমাদের থেকে একের পর এক সৌন্দর্যকে কেড়ে নিচ্ছে। আমার দুঃখ প্রকাশ করার ভাষা নেই।’ ইমরান আব্বাস লিখেছেন, ‘ওঁর সিনেমা দেখেই বড় হয়েছি। একটা যুগের অবসান হল।’
ঋষির প্রয়াণে শোকস্তব্ধ পাকিস্তানের ক্রীড়াজগতও। পাকিস্তানের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা কিংবদন্তি পেসার ওয়াকার ইউনিস ট্যুইট করেছেন, ‘হৃদয় ভেঙে গেল। বিশ্ব সিনেমার কাছে বিরাট ধাক্কা। একটা যুগের শেষ হল তবে আমাদের হৃদয়ে আপনি অমর হয়ে থাকবেন। কপূর পরিবারকে সমবেদনা।’ প্রাক্তন ফাস্টবোলার শোয়েব আখতারের ট্যুইট, ‘শোকস্তব্ধ। ওঁর বড় ভক্ত ছিলাম। সব যেন বিবর্ণ হয়ে গেল।’ শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার সনৎ জয়সূর্যও ঋষির মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget