এক্সপ্লোর

Panchayat 4: 'অস্বস্তি হচ্ছিল...' 'পঞ্চায়েত ৪'-এর 'সচিবজী'র সঙ্গে চুম্বনের দৃশ্যের কোন অভিজ্ঞতা জানালেন সিরিজের 'রিঙ্কি' ?

Panchayat 4 Actor: একটি সাক্ষাৎকারে সানভিকা জানিয়েছেন যে চিত্রনাট্য লেখার সময় এই সিরিজে একটি চুম্বন দৃশ্যের কথা বলা হয়েছিল। একেবারে শুরুতে কেউই এই দৃশ্য নিয়ে খুব একটা কিছু বলেননি।

Panchayat Season 4: জনপ্রিয় ওয়েব সিরিজ 'পঞ্চায়েত'-এর সিজন ৪-এ বরাবরের মতই রিঙ্কির চরিত্রে অভিনয় করেছেন সানভিকা। তবে এই সিজনে একটি গুরুত্বপূর্ণ দৃশ্যে শ্যুটিং করতে গিয়ে অস্বস্তিতে পড়ে গিয়েছিলেন তিনি। সম্প্রতি (Panchayat) সেই কথাই জানিয়েছেন সিরিজের 'রিঙ্কি'। সারল্য আর আবেগপ্রবণতার জন্য বিখ্যাত এই সিরিজের ৪র্থ সিজনে (Panchayat Season 4) রিঙ্কি ও সচিবজীর মধ্যে একটি অন্তরঙ্গ মুহূর্ত ঘনিয়ে ওঠার একটি দৃশ্য রয়েছে। এমনকী একটি চুম্বনের দৃশ্যও ছিল এই সিরিজে। তবে এই দৃশ্যে প্রথমে শ্যুটিং করতে আপত্তি জানিয়েছিলেন সানভিকা।

একটি সাক্ষাৎকারে সানভিকা জানিয়েছেন যে চিত্রনাট্য লেখার সময় এই সিরিজে একটি চুম্বন দৃশ্যের কথা বলা হয়েছিল। একেবারে শুরুতে কেউই এই দৃশ্য নিয়ে খুব একটা কিছু বলেননি। কিন্তু তারপরে পরিচালক অক্ষত তাঁর সঙ্গে কথা বলেন। সানভিকা (Panchayat Season 4) বলেন যে তাঁকে পরিচালক অক্ষত জানান যে এই সিজনে একটি দৃশ্য রাখা হয়েছে যেখানে রিঙ্কি ও সচিবজী চুম্বন করবে।

'আমি প্রথমেই না বলেছিলাম', জানান সানভিকা

এই দৃশ্যটি মূলত ভাবা হয়েছিল একটি গাড়ির ভিতরে যা সানভিকাকে নিজের স্বস্তি, স্বাচ্ছন্দ্য নিয়ে ভাবায়। এই সিরিজের পারিবারিক দর্শকমহলে প্রবল জনপ্রিয়তা রয়েছে, ফলে এই দৃশ্য নেতিবাচক প্রভাব ফেলবে মনে করেছিলেন সানভিকা। তিনি (Panchayat Season 4) বলেন, 'তাই আমি বলেছিলাম যে আমাকে দুই দিন সময় দাও, ভেবে দেখি আমি এই দৃশ্য করতে রাজি কিনা বা পারব কিনা অস্বস্তি ছাড়া। কিন্তু তারপরে ভাবলাম পঞ্চায়েতের সব ধরনের দর্শক রয়েছে, তাদের মধ্যে একাংশ রয়েছেন পারিবারিক দর্শক। আমি চিন্তিত ছিলাম যে তারা কীভাবে এই দৃশ্যে প্রতিক্রিয়া জানাবে এবং নিজেও খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করছিলাম না। তাই সেই সময়ই এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলাম।'

তিনি জানান যে চুম্বনের দৃশ্যটি শেষ পর্যন্ত বাদ দেওয়া হয় এবং আরও সূক্ষ্ম ট্যাঙ্কের দৃশ্য আনা হয়। তবে সানভিকা জানান যে পরিচালকদের তরফে বলা হয়েছিল যে তারা কোনওভাবেই এই দৃশ্য অশ্লীলভাবে শ্যুটিং করবেন না। কিন্তু তারপরেও সানভিকা অস্বস্তিকর অবস্থায় পড়েছিলেন।

তবে এখানে সানভিকা বলেন, 'জিতু এখানে খুবই ভাল মানুষ। তিনিই আমাকে স্বাচ্ছন্দ্য বোধ করান। আমরা খুব বেশি কথা বলি না, কিন্তু পারফর্ম করার সময়ে একে অন্যকে বুঝতে পারি। ফলে আমার আর জিতেন্দ্র কুমারের মধ্যে এক অদ্ভুত অব্যক্ত রসায়ন তৈরি হয়েছে।'

পঞ্চায়েত সিজন ৫ কবে আসবে

কিছুদিন আগেই একটি সাক্ষাৎকারে সানভিকা জানিয়েছিলেন যে আগামী বছরের শুরুর দিকে বা এই বছরের শেষ দিক থেকে 'পঞ্চায়েত'-এর সিজন ৫-এর জন্য শ্যুটিং শুরু হবে। ইতিমধ্যেই চিত্রনাট্য লেখার কাজ শুরু হয়ে গিয়েছে। ফলে অনুরাগীদের যে আগামী সিজনের জন্য খুব বেশি অপেক্ষা করতে হবে না।

সেরা শিরোনাম

Tollywood News: এবার সাইকোলজিক্যাল থ্রিলার পরিচালনা করছেন অর্জুন দত্ত, অভিনয়ে শ্রাবন্তী, জয়া
এবার সাইকোলজিক্যাল থ্রিলার পরিচালনা করছেন অর্জুন দত্ত, অভিনয়ে শ্রাবন্তী, জয়া
Smaranjit Chakraborty: স্মরণজিৎ চক্রবর্তীর লেখা 'জোনাকিদের বাড়ি' এবার বড়পর্দায়, পরিচালনায় কে?
স্মরণজিৎ চক্রবর্তীর লেখা 'জোনাকিদের বাড়ি' এবার বড়পর্দায়, পরিচালনায় কে?
Ranveer Singh: দীপাবলির আনন্দের মধ্যেই শোকের ছায়া! প্রিয়জনকে হারালেন রণবীর সিং
দীপাবলির আনন্দের মধ্যেই শোকের ছায়া! প্রিয়জনকে হারালেন রণবীর সিং
Jeetu-Srijla: জিতুর সঙ্গে সম্পর্কে আপত্তি? পরিবারের থেকে কী পরামর্শ পেলেন সৃজলা?
জিতুর সঙ্গে সম্পর্কে আপত্তি? পরিবারের থেকে কী পরামর্শ পেলেন সৃজলা?

ভিডিও

CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:
Bhaiphonta 2026: ভাইফোঁটায় মেতে উঠলেন BJP বিধায়ক রুদ্রনীল ঘোষ | Rudranil Ghosh | ABP Ananda
Kolkata-Sairang Express Derails: বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস, আহত বেশ কয়েকজন | ABP Ananda
Bhaiphonta 2026: বালির বাড়িতে ঘটা করে ভাইফোঁটার অনুষ্ঠান পালন করলেন CPM নেত্রী Dipsita Dhar | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget