এক্সপ্লোর

Panchayat 4 Streaming Time: আগামীকাল কোথায়, কখন থেকে দেখা যাবে 'পঞ্চায়েত'-এর নতুন সিজন?

Panchayat 4: আগামীকাল, অর্থাৎ ২৪ জুন, মঙ্গলবার মুক্তি পাবে 'পঞ্চায়েত সিজন ৪'

কলকাতা: 'পঞ্চায়েত সিজন ৪'-এর অপেক্ষা প্রায় শেষ। দর্শকেরা অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন এই সিরিজটি দেখার জন্য। অবশেষে আগামীকালই অ্যামাজন প্রাইমে মুক্তি পাচ্ছে এই সিরিজ। এই সিরিজের মুক্তির কথা জুলাইতে থাকলেও, দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে তা এগিয়ে আনা হয়। তাও যেন দর্শকদের তর সইছিল না। সবাই অপেক্ষা করছিলেন, কবে মুক্তি পাবে এই সিরিজ। অবশেষে আগামীকাল মুক্তি পেতে চলেছে এই সিরিজ। তবে কখন অ্যামাজন প্রাইমে মুক্তি পাবে জনপ্রিয় এই সিরিজ? 'পঞ্চায়েত' সিরিজের এখনও পর্যন্ত তিনটি সিজন দর্শকদের থেকে প্রচুর ভালোবাসা পেয়েছে। সেই সঙ্গে, ভক্তরা চতুর্থ সিজনের ঘোষণার পর থেকেই এর মুক্তির অপেক্ষা করছেন। চতুর্থ সিজনে দেখানো হবে, 'ফুলেরা'-য় নির্বাচন হবে। সেই কারণেই কার্যত সাজো সাজো রব ফুলেরায়।

কখন মুক্তি পাচ্ছে 'পঞ্চায়েত ৪' (Panchayat Season 4 Streaming Time)

আগামীকাল, অর্থাৎ ২৪ জুন, মঙ্গলবার মুক্তি পাবে 'পঞ্চায়েত সিজন ৪'। রাত ১২টা থেকেই দেখা যাবে এই ওয়েব সিরিজ। রাত ১২টার সময়েই অ্যামাজন প্রাইমে চলে আসবে পঞ্চায়েত সিজন ৪-এর সব কটা এপিসোড। ফলে রাত ১২টা থেকেই দর্শকেরা দেখে ফেলতে পারবেন এই ওয়েব সিরিজ। এবার গল্প আবর্তিত হবে, ফুলেরার নির্বাচন, দুটি দলের মধ্যে দ্বন্দ্ব আর অভিষেক আর রিঙ্কির প্রেমকে ঘিরে।

 

]

এই সিজনে দেখা যাবে, পুরো 'ফুলেরা' জুড়েই নির্বাচনের আবহ। রিঙ্কি তার মায়ের জন্য তৈরি করেছে ফ্যান পেজ। প্রচারের নতুন হাতিয়ার আর কি। অন্যদিকে ভূষণ বিনামূল্যে আলু বিতরণ করছে গ্রামে। সেই দেখে মঞ্জু দেবী বলেন, পুরো গ্রামে সিঙাড়া বিতরণ করতে। সিঙাড়া আর আলুর মালিকানা নিয়েই বাঁধে ঝামেলা। ইতিমধ্যে সচিবজী-র ওপর হামলা হয়। তবে সেই হামলার কথা মানতে নারাজ ক্রান্তি দেবী। সব মিলিয়ে ফুলেরায় একেবারে অদ্ভুত এক পরিস্থিতি। তবে এর মধ্যেই রয়েছে রিঙ্কি আর সচিবজীর প্রেমের ছোঁয়াও। তাঁদেরও আলাদা হয়ে কথা বলতে দেখা যায়, তবে সেই কথার মধ্যেও ঢুকে পড়ে নির্বাচন। সব মিলে এখন ফুলেরায় নির্বাচনী প্রচার তুঙ্গে। কে জিতবে সেই নিয়ে ঘরে ঘরে জল্পনা। এর মধ্যে কী পরিণতি হবে রিঙ্কি আর সচিবজীর প্রেমের? ভূষণের নতুন কোন চালে সমস্যায় পড়বেন প্রধানজী? নাকি বুদ্ধি করে সবটা সামলে নেবেন মঞ্জু দেবী? উত্তর মিলবে পঞ্চায়েত -এর আগামী সিজনে।

সেরা শিরোনাম

Anjan Dutt Priyo Bondhu: ২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
Ranojoy-Shyamoupti: 'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?

ভিডিও

BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়
Nadia Congress Leader Death | জেলে বসেই সপুত্র কংগ্রেস নেতাকে খুনের চক্রান্ত TMC নেতার?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget