এক্সপ্লোর

Pankaj Tripathi: জাতীয় সম্মান প্রয়াত বাবাকে উৎসর্গ করলেন পঙ্কজ, কী বললেন আগামী ছবি নিয়ে?

69th National Film Awards: নিজের আগামী কাজ নিয়ে কথা বলতে গিয়ে পঙ্কজ বলেন, 'সামনেই 'কড়ক সিং' বলে একটি ছবি মুক্তি পাওয়ার কথা। এরপর আসছে অটলজীর বায়োপিক।

মুম্বই: ঘোষণা হয়েছিল আগেই.. অবশেষে হাতে পেলেন জাতীয় সম্মান। '৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার' (69th National Film Awards)-এ বলিউড চলচ্চিত্র 'মিমি' (Mimi)-র জন্য সেরা সহ অভিনেতা (Best Supporting Actor) হিসেবে পুরস্কৃত হয়েছিলেন পঙ্কজ ত্রিপাঠী (Pankaj Tripathi)। মঙ্গলবার, দিল্লিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূ (Droupadi Murmu)-র হাত থেকে সেই পুরস্কার নিলেন অভিনেতা। 

রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার নেওয়ার পরে, সংবাদসংস্থা ANI-কে দেওয়া সাক্ষাৎকারে পঙ্গজ বলেন, 'আমরা প্রচুর পরিশ্রম করে এক একটা ছবি বানাই। কেবল অভিনেতা অভিনেত্রী নন, একটি ছবির সঙ্গে বহু মানুষ যুক্ত থাকেন। যে বিচারকেরা আমায় ও কৃতিকে পুরস্কার দেওয়ার জন্য মনোনীত করেছেন, আমরা তাঁদের প্রতি কৃতজ্ঞ। আমি এই পুরস্কার বাবাকে উৎসর্গ করেছি। উনি থাকলে ভীষণ খুশি হতেন।'

নিজের আগামী কাজ নিয়ে কথা বলতে গিয়ে পঙ্কজ বলেন, 'সামনেই 'কড়ক সিং' বলে একটি ছবি মুক্তি পাওয়ার কথা। এরপর আসছে অটলজীর (অটল বিহারী বাজপেয়ী)-র বায়োপিক। এছাড়াও লম্বা তালিকা রয়েছে ছবির।

'মিমি' ছবি মন জয় করেছিল দর্শকের। মুখ্য চরিত্রে কৃতী শ্যানন যেমন নজর কাড়েন, তেমনই দর্শকের মনে ধরেছিল পঙ্কজ ত্রিপাঠীর অনবদ্য অভিনয়। এই ছবির জন্য সহ অভিনেতার খেতাব জিতলেন পঙ্কজ। কিন্তু ঠিক মত সেই আনন্দ উপভোগ করার মতো মানসিক পরিস্থিতি সেই সময়ে ছিল না অভিনেতার। সম্প্রতি পিতৃবিয়োগ ঘটেছে তাঁর। উচ্ছ্বাস স্তিমিত, তাতে মিশল আবেগ ও আক্ষেপ। 

সেরা সহ অভিনেতা হিসেবে 'জাতীয় পুরস্কার' পেয়ে তা সদ্য প্রয়াত বাবাকে উৎসর্গ করেছিলেন পঙ্কজ ত্রিপাঠী। নাম ঘোষণার পর বিবৃতি দিয়ে অভিনেতা বলেছিলেন, 'এটি দুর্ভাগ্যবশত আমার জন্য ক্ষতি এবং শোকের সময়। যদি বাবুজি বেঁচে থাকতেন, তিনি আমার জন্য অত্যন্ত খুশি হতেন। যখন প্রথম জাতীয় পুরস্কারের জন্য আমার নাম মনোনীত হয়, তিনি অত্যন্ত গর্বিত ও খুশি হয়েছিলেন'। 

 

 

আরও পড়ুন: Indrani Haldar: রাজনৈতিক চরিত্রে ওয়েব সিরিজে ইন্দ্রাণী, প্রিয়ঙ্কা-গৌরব-উষসীর ত্রিকোণ প্রেমের গল্প?

 

সেরা শিরোনাম

Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
Poonam Pandey on Govinda: 'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget