এক্সপ্লোর

নাবালিকা প্রতিযোগীকে চুম্বন: রিয়েলিটি শো থেকে সরে দাঁড়ালেন পাপন

মুম্বই: নাবালিকাকে চুম্বন নিয়ে বিতর্কের জেরে রিয়েলিটি শোয়ের বিচারকের ভূমিকা থেকে সরে দাঁড়ালেন অসমের গায়ক অঙ্গরাগ মহন্ত ওরফে পাপন। তিনি ট্যুইটারে লিখেছেন, ‘এখন আমি পেশাদারি দায়িত্ব পালন করার জন্য মানসিকভাবে তৈরি নেই। তাই যতদিন না আমার বিরুদ্ধে দায়ের হওয়া মিথ্যা মামলা খারিজ হচ্ছে এবং তদন্ত শেষ হচ্ছে, ততদিন পর্যন্ত ওই শোয়ের বিচারকের পদে থাকছি না। বিচারব্যবস্থার উপর আমার পূর্ণ আস্থা আছে। সত্য প্রতিষ্ঠিত হবে। ততদিন পর্যন্ত আশা করি আমার ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান জানানো হবে।’ যে চ্যানেলে এই রিয়েলিটি শো সম্প্রচারিত হয়, তাদের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘তদন্ত এবং প্রতিযোগীদের স্বার্থের কথা ভেবে অঙ্গরাগ মহন্ত (পাপন) এই শোয়ের কোচের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। এই বিষয়টির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তিনি শ্যুটিং করবেন না।’ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় পাপনের ফেসবুক লাইভের একটি ভিডিও। সেখানে তিনি যে বাচ্চাদের রিয়েলিটি গানের শোয়ের বিচার করেন, সেখানকার প্রতিযোগীদের নিয়ে একটি স্পেশাল হোলি পর্বের শ্যুট করেছিলেন। সেখানেই দেখা যায়, হাসি, গান, নাচ, মজা করতে করতে, আচমকাই পাপন এক নাবালিকা প্রতিযোগীকে রং মাখিয়ে তার ঠোঁটে চুম্বন করেন। বিষয়টি সুপ্রিম কোর্টের এক আইনজীবীর নজরে আসে। তাঁর মনে হয়, একজন নাবালিকাকে এভাবে চুম্বন করা যৌন হয়রানির সমান। বিভিন্ন রিয়েলিটি শোয়ে অংশ নেওয়া বাচ্চা প্রতিযোগীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে, পকসো আইনে পাপনের বিরুদ্ধে মামলা করেন ওই আইনজীবী। এই ঘটনার পর থেকেই অনেকে সরব হন। এই ধরনের কাণ্ড ঘটানোর জন্যে পাপনকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, এমন দাবিও তোলেন নেটিজেনরা। অবশেষে নীরবতা ভেঙে প্রতিক্রিয়া দিলেন পাপন। তাঁর দাবি, ওটা পুরোটা ভুল অ্যাঙ্গেলে ক্যামেরা ধরে রাখার জন্যে মনে হয়েছে চুম্বনটি অশালীন। আসলে সেইমুহূর্তে উচ্ছ্বাসে, উত্তেজনায় তিনি ওই কাণ্ডটি ঘটিয়ে ফেলেন। কোনওরকম বদ মতলব তাঁর ছিল না। পুরো ঘটনাটি রিয়েলিটি শোয়ের অন্য সদস্যদের উপস্থিতিতে ঘটেছে। কোনও রকম অশালীন কিছু বা যৌন হয়রানি উদ্দেশ্যে তাঁর ছিল না। এই গায়কের আরও দাবি, এই ধরনের অভিযোগ করার আগে প্রত্যেকেরই আরও একটু সতর্ক হওয়া উচিত। এই ঘটনায় যাঁদের নাম জড়িয়ে যায় এবং যাঁদের পরিবার জড়িয়ে যায়, প্রত্যেকেরই সমাজে প্রচুর লজ্জা-হয়রানির সম্মুখীন হতে হয়। তাঁর নিজের স্ত্রী, দুটি ছোট ছোট সন্তান রয়েছে। এমনকি ওই বাচ্চা মেয়েটির পরিবারের সদস্যদেরও একইরকমের হয়রানির শিকার হতে হচ্ছে। তাই এধরনের ঘটনায় কোনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছনোর আগে প্রত্যেকেরই উচিত, আরও একটু বিষয়টি সম্পর্কে খোঁজখবর নেওয়া।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget