এক্সপ্লোর

Parambrata Chatterjee Exclusive: 'অভিনেতার চেয়ে পরিচালক পরমব্রত নতুন, তাই ভাল কাজ করার খিদে বেশি'

Parambrata Chatterjee on Boudi Canteen: 'ছবি যদি ভালো ব্যবসা করে তাহলে সেটাকে হল থেকে কেউই সরাতে পারেন না', মত পরমব্রতর 

কলকাতা: পায়ে পায়ে ৭। পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee) তাঁর কাজ শুরু করেছিলেন 'জিয়ো কাকা' ছবি দিয়ে। সেই থেকে শুরু করে বৌদি ক্যান্টিন (Boudi Canteen), পরিচালক পরমব্রত বদলেছেন, শিখেছেন অনেক কিছুই।

আগামী ৩০ তারিখ মুক্তি পাচ্ছে শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly), সোহম চক্রবর্তী (Soham Chakraborty), অনুসূয়া মজুমদার (Anusuya Majumdar) অভিনীত এবং পরমব্রত চট্টোপাধ্যায় অভিনীত ও পরিচালিত ছবি বৌদি ক্যান্টিন (Boudi Canteen)। এক স্কুল শিক্ষিকার রান্নাকে ভালোবাসার গল্প, নিজের ব্যবসা শুরু করার গল্প নিয়ে তৈরি হয়েছে এই ছবি। অভিনেতা পরমব্রত পরিচালক পরমব্রত, ব্যক্তি পরমব্রত কোন ভূমিকায় বেশি স্বচ্ছন্দ্য? 

এবিপি লাইভের প্রশ্নের উত্তরে পরমব্রত বললেন, 'অভিনেতা পরমব্রতর বয়স প্রায় ২০ বছর। দীর্ঘদিন এই ইন্ডাস্ট্রিতে কাজ করছে। তবে পরিচালক পরমব্রত অনেক নবীন। তার প্রচুর কাজ করার খিদে। সেটা অভিনেতা পরমব্রতর থেকেও বেশি।'

নন্দনে শো টাইম পাওয়া নিয়ে ইদানিং প্রায় সব ছবির মধ্যেই প্রতিযোগিতা চলে। 'বৌদি ক্যান্টিন'-এর সঙ্গে আরও দুটি বাংলা ছবি ও একটি হিন্দি ছবি মুক্তি পাচ্ছে। 'বৌদি ক্যান্টিন' নন্দনে হল পাওয়া নিয়ে সমস্যায় পড়বে এমন আশঙ্কা রয়েছে? পরমব্রত বললেন, 'নন্দনে একসঙ্গে মাত্র ৩টে শো চলতে পারে। সবাই নন্দনে শো পেতে চান কারণ ওখানে অল্প দামের টিকিটে খুব ভালো মানের সাউন্ড ও স্ক্রিনে ছবিটা দেখতে পান অনেকেই। তবে একসঙ্গে যদি অনেকগুলো ছবি মুক্তি পায় আর নন্দনে যদি আগে থেকেই কিছু ছবি ভালো চলে, তাহলে নন্দনে শো পাওয়া নিয়ে একটু সমস্যা হয় বইকি। তবে ছবি যদি ভালো ব্যবসা করে তাহলে সেটাকে হল থেকে কেউই সরাতে পারেন না।'  

আরও পড়ুন: Prosenjit Chatterjee: নতুন নায়িকার সঙ্গে জুটি বাঁধলেন প্রসেনজিৎ, গাইলেন, 'চিরদিনই তুমি যে আমার'

'বৌদি ক্যান্টিন' ছবি যে পরিবারের গল্প বলেছে, সেই পরিবার গোঁড়া নয়। পরমব্রত বলছেন, 'নারীদের ক্ষমতায়ন নিয়ে একটা অদ্ভুত ধারণা আছে। সমাজ মনে করে, পুরুষেরা যে কাজগুলো করেন, একমাত্র সেই কাজগুলো করলেই বোধহয় নারীর ক্ষমতায়ন হয়। বাঙালিদের পরিবারের মধ্যে বেশিরভাগ মানুষ এখন চাকরি করার বিরোধী নয়। কিন্তু কিছু কাজের সঙ্গে কিছু ধারণা জড়িয়ে রয়েছে। কিছু কাজ যেমন ছেলে, মেয়ে হিসেবে ভাগ করে দেওয়া হয়। যেমন বাড়িতে রোজকার রান্না হোক বা অনুষ্ঠানে, রান্নার দায়িত্ব কাঁধে তুলে নেন মেয়েরাই। অথচ সেই রান্নাকে ভালোবেসে কেউ যদি সেটাকে পেশা হিসেবে নিতে চান, তাহলেই সমস্যা। কিন্তু আমরা যখন বাইরে যাই, রেস্তোরাঁয় খেতে যাই, তখন দেখি বেশিরভাগ সেফই পুরুষ। কাজের সঙ্গে লিঙ্গবৈষম্যের এই বিভেদকেই তুলে ধরবে বৌদি ক্যান্টিন।'

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget