এক্সপ্লোর

Parambrata Marriage: পরমব্রতর যোধপুর পার্কের বাড়িতে হাজির তত্ত্ব, নতুন জীবন শুরু পিয়ার সঙ্গে

Parambrata-Piya Marriage: পরমব্রত ও পিয়ার যে বন্ধুত্ব রয়েছে, তা তাঁরা অস্বীকার করেননি কখনোই। চিরকালই একে অপরকে প্রিয় বন্ধু বলে পরিচয় দিয়ে এসেছেন তাঁরা

কলকাতা: তাঁদের বিয়ের খবরে সিলমোহর পড়েছে ইতিমধ্যেই.. দক্ষিণ কলকাতায় নিজের বাড়িতেই বিয়ের আয়োজন হয়েছে পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee) ও পিয়া চক্রবর্তী (Piya Chakraborty)। আজই সাতপাকে বাঁধা পড়বেন 'টলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর'। ইন্ডাস্ট্রিতে তাঁদের প্রেমের গুঞ্জন ছিল বটে তবে তা গোপনে। আজ প্রকাশ্যে আসে সেই খবর। 

পরমব্রত চট্টোপাধ্যায়ের যোধপুর পার্কের বাড়িতে, খুব ঘনিষ্ঠ বন্ধু ও আত্মীয়দের উপস্থিতিতে বিবাহ সারবেন পরমব্রত ও পিয়া। ইতিমধ্যেই পরমব্রতর বাড়িতে হাজির হয়েছেন অতিথি অভ্যাগতরা। ছোট করে বিয়ের আয়োজন হলেও, রয়েছে তত্ত্বের মিষ্টি ও অন্যান্য খাওয়াদাওয়ার ব্যবস্থাও। তবে টলিউডের খুব বেশিজন উপস্থিত থাকবেন না এই বিয়েতে, এমনটাই জানা যাচ্ছে। ছোট করে অনুষ্ঠান হলেও নিয়মমাফিক বিয়ে হবে তাঁদের এমনটাই জানা যাচ্ছে। 

পরমব্রত ও পিয়ার যে বন্ধুত্ব রয়েছে, তা তাঁরা অস্বীকার করেননি কখনোই। চিরকালই একে অপরকে প্রিয় বন্ধু বলে পরিচয় দিয়ে এসেছেন তাঁরা। তবে এবার একে অপরের সঙ্গে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন তাঁরা। এর আগে একাধিক রেস্তোরাঁয় পিয়া ও পরমব্রতকে একসঙ্গে দেখা গিয়েছে। পরমব্রতর সঙ্গে দেখা গিয়েছিল পিয়ার মা-কেও। আর এই সবই তাঁদের সম্পর্কের গুঞ্জন আরও বাড়িয়ে দিয়েছিল। 

পরমব্রতর স্ত্রী পিয়া মানসিক স্বাস্থ্যকর্মী। সাইকোলজি নিয়ে কাজ করেন। অন্যদিকে, পরমব্রতও টলিউডের অন্যতম ব্যস্ত নায়ক ও পরিচালক। তিনি ইতিমধ্যেই কাজ করে ফেলেছেন বলিউডে। পরমব্রতর সঙ্গে এর আগে একাধিক নায়িকার নাম জড়িয়েছিল। তবে কর্মক্ষেত্রের দিক থেকে গ্ল্যামার দুনিয়ার সঙ্গে যুক্ত নন পিয়া। কিন্তু বিনোদন জগতের সঙ্গে পিয়ার যোগাযোগ ছিল অনুপম রায়ের (Anupam Roy) হাত ধরে। পিয়া অনুপমের প্রাক্তন স্ত্রী। 

পরমব্রতর সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল ইকা। এই বিদেশিনির সঙ্গেই বিয়ের কথা ছিল পরমব্রতর। তবে করোনাকালে এই সম্পর্কে ছেদ পড়ে। সেই কথাও নিজের মুখেই স্বীকার করেছিলেন পরমব্রত। তবে পিয়ার সঙ্গে সম্পর্ককে চিরকালই ভীষণ গোপনে রেখেছিলেন পরমব্রত। এর কারণ অবশ্য অনেকগুলো। পিয়া সঙ্গীতশিল্পী অনুপম রায়ের প্রাক্তন (Anupam Roy) স্ত্রী। অনুপমের সঙ্গে পিয়ার বিচ্ছেদের কারণ হিসেবে, অনেকেই তুলে ধরেছিলেন পরমব্রত ও পিয়ার সম্পর্ককে। তবে সেই সময়ে এই গুঞ্জনকে গুরুত্ব দিতে নারাজ ছিলেন পরমব্রত ও পিয়া দুজনেই। তবে আজ জল্পনায় সিলমোহর... আজই পিয়ার পরম-প্রাপ্তি।

আরও পড়ুন: Sourav Ganguly Biopic: পর্দায় সৌরভ? আয়ুষ্মানের কথায় কি দাদার বায়োপিক নিয়ে ইঙ্গিত?

 

 

সেরা শিরোনাম

Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Kareena Kapoor Khan: নেকলেসে কোরানের বাণী, করিনাকে আইনি নোটিস, অভিনেত্রীর দীপাবলির সাজ নিয়ে তুমুল বিতর্ক
নেকলেসে কোরানের বাণী, করিনাকে আইনি নোটিস, অভিনেত্রীর দীপাবলির সাজ নিয়ে তুমুল বিতর্ক
Rwitobroto Mukherjee: চোখে ৩টি অস্ত্রোপচার, সুস্থ হতে সময় লাগল ৭০ দিন! অবশেষে সবটা জানালেন ঋতব্রত
চোখে ৩টি অস্ত্রোপচার, সুস্থ হতে সময় লাগল ৭০ দিন! অবশেষে সবটা জানালেন ঋতব্রত
Ranojoy Bishnu: ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন, হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন রণজয়! এখন কেমন আছেন তিনি?
ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন, হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন রণজয়! এখন কেমন আছেন তিনি?

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget