এক্সপ্লোর

Pariah Teaser: রক্তমাখা শরীরে কিসের বদলা নিচ্ছেন বিক্রম? কবে আসছে 'পারিয়া' ?

Pariah: বুধবার নিজের সমাজমাধ্যমে 'পারিয়া'র টিজার পোস্ট করেন বিক্রম চট্টোপাধ্যায়। সঙ্গে ক্যাপশনে লেখেন, 'বঞ্চিতদের লড়াইয়ের ইতিহাস সবসময় রক্ত দিয়েই লেখা হয়'। আগামী মাসেই মুক্তি পাবে 'পারিয়া'।

কলকাতা: গত বছর মে মাসে শেষ হয়েছিল শ্যুটিং। তারপর টানা কয়েক মাসের পোস্ট প্রোডাকশানের কাজ শেষ করে এবার প্রেক্ষাগৃহে আসতে চলেছে তথাগত মুখোপাধ্যায়ের বহু প্রতীক্ষিত ছবি 'পারিয়া'। পথকুকুরদের নিয়ে অন্য এক গল্প বলবে তথাগতর এই ছবি। বুধবার ৩ জানুয়ারি মুক্তি পেল 'পারিয়া' (Pariah) ছবির টিজার। আর টিজার (Teaser Out) প্রকাশ্যে আসা মাত্র বিক্রমের (Vikram Chatterjee) লুক নিয়ে সাড়া পড়ে গিয়েছে অনুরাগীদের মধ্যে। জানা গিয়েছে ছবি মুক্তি দিনও। কবে প্রেক্ষাগৃহে আসছে 'পারিয়া'?

বুধবার নিজের সমাজমাধ্যমে 'পারিয়া'র টিজার পোস্ট করেন বিক্রম চট্টোপাধ্যায়। সঙ্গে ক্যাপশনে বিক্রম লেখেন, 'বঞ্চিতদের লড়াইয়ের ইতিহাস সবসময় রক্ত দিয়েই লেখা হয়'। এই টিজার পোস্ট করার সঙ্গে সঙ্গে তিনি সমাজমাধ্যমেই জানান যে আগামী ৯ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 'পারিয়া'। ছবি মুক্তির দিন জানতে পেরেই উচ্ছ্বসিত অনুরাগী দর্শকরা।

টিজারে দেখা যায়, ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। তার মধ্যে পিছন ফিরে দাঁড়িয়ে আছেন বিক্রম। তারপরই দেখা মেলে খাঁচায় বন্দি কুকুরদের। ক্যামেরা ক্লোজ আপে এলে দেখা যায় রক্ত মেখে ঘেমে দাঁড়িয়ে আছেন তিনি। কুকুরের মাংস কাটা থেকে দুর্ধর্ষ অ্যাকশন, রক্ত, অ্যাকশন সবটাই উঠে এসেছে এই ছবির প্রথম ঝলকে। কিন্তু কীভাবে আর কেন কুকুরদের জন্য এই লড়াইয়ে বিক্রম (Vikram Chatterjee) নামবেন সেটা স্পষ্ট নয়। 'পারিয়া' (Pariah) ছবির টিজারে (Teaser) একেবারে অন্যরকম লুকে ধরা দিলেন অভিনেতা সৌম্য মুখোপাধ্যায়। লুঙ্গি গেঞ্জি পরা ছোট করে কাটা চুলে একেবারে হিংস্র লুকে ধরা দিলেন তিনি। টিজারে এক ঝলক দেখা গিয়েছে শ্রীলেখা মিত্র, অম্বরীশ ভট্টাচার্যকেও।

পারিয়াদের (Pariah) কোনও ঘর নেই, আশ্রয় নেই,  পরিচয় নেই, শুধু একজন মানুষ আছে তাদের জন্য। যে তাদের হয়ে লড়াই করবে, বলবে 'যতটা রক্ত ওদের ঝরেছে, ততটাই রক্ত ঝরবে...'। ছবির প্রসঙ্গে পরিচালক তথাগত মুখোপাধ্যায় জানান, 'বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার সময় আমি দেখেছি পথকুকুরদের কী বীভৎস অত্যাচারের মধ্যে দিয়ে জীবন কাটাতে হয়। আমার এই ছবি রাস্তার এই পশুদের প্রতি অবিচারের বিরোধিতার গল্প।'

ছবিটি প্রযোজনা করেছে প্রমোদ ফিল্মস এবং ড্রিমস অন সেল সংস্থা। ছবিতে মুখ্যভূমিকায় দেখা যাবে বিক্রম চট্টোপাধ্যায় (Vikram Chatterjee), অঙ্গনা রায় (Angana Roy) ও শ্রীলেখা মিত্র (Shreelekha Mitra), সৌম্য মুখোপাধ্যায় (Soumya Mukherjee) ও অম্বরীশ ভট্টাচার্য্য (Ambarish Bhattacharyya)-কে।     

আরও পড়ুন: OTT Update: জানুয়ারিতে প্রাইম ভিডিওয় মুক্তি পাবে একগুচ্ছ নতুন সিনেমা-সিরিজ, কী কী?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget