এক্সপ্লোর

Parineeti Chopra-Raghav Chadha Engagement: ডুবলেন একে অপরের চোখে, আংটি বদল সারলেন পরিণীতি-রাঘব

Parineeti and Raghav: ঘনিষ্ঠদের উপস্থিতিতে বাগদান সারলেন পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা। পোস্ট করলেন একগুচ্ছ ছবি। স্বপ্নিল অনুষ্ঠানের মোহময়ী ছবিতে শুভেচ্ছার বন্যা।

নয়াদিল্লি: জল্পনা চলছিল বহুদিন ধরেই। বলিউড অভিনেত্রী (Bollywood Actress) পরিণীতি চোপড়ার (Parineeti Chopra) বিয়ে। সাত পাকে বাঁধা পড়বেন আম আদমি পার্টি (AAP) নেতা রাঘব চাড্ডার (Raghav Chadha) সঙ্গে। শোনা যাচ্ছিল ১৩ মে আংটি বদল (Engagement) করবেন তারকা জুটি। অপেক্ষায় ছিল সকল অনুরাগী। এবার প্রকাশ্যে এল বিশেষ দিনের ছবি। রাঘব চাড্ডা ও পরিণীতি চোপড়া দুইজনেই নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন ছবি।

বাগদান সারলেন পরিণীতি-রাঘব

তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনা বহুদিনের। কিন্তু কখনওই এই ব্যাপারে নিজের মুখ খোলেননি কেউ। কিন্তু সম্প্রতি বারবার তাঁদের একসঙ্গে নানা জায়গায় দেখা গেছে। কখনও কোনও রেস্তোরাঁয় তো কখনও আইপিএল দেখতে মাঠে। আর কথাতেই বলে 'যা রটে তার কিছু তো বটেই'। ফলে নিজেরা স্বীকার না করলেও অনুরাগীরা একপ্রকার নিশ্চিতই ছিলেন যে একে অপরের প্রেমে বুঁদ হয়েছেন পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা। 

এই আবহেই শোনা গিয়েছিল খুব শীঘ্রই আংটি বদল সেরে সম্পর্কে আনুষ্ঠানিক সিলমোহর দেবেন তাঁরা। শনিবার, ১৩ মে তারিখও জানা যায়। ধীরে ধীরে নজরে পড়তে থাকে প্রস্তুতিও। দিন দুই-তিন আগেই একসঙ্গে দিল্লি পাড়ি দেন অভিনেত্রী ও রাজনীতিক। এরপর পরিবারের লোকজনও পৌঁছতে শুরু করেন সেখানে। শনিবার সকালে বিমানবন্দরে ক্যামেরাবন্দি হন, অভিনেত্রী ও কনের দিদি প্রিয়ঙ্কা চোপড়াও। একেবারেই ঘনিষ্ঠ মহল ও পরিবারের উপস্থিতিতে দিল্লির কনট প্লেসের 'কপূরথালা হাউজ'-এ অবশেষে আংটি বদল সারলেন তাঁরা। অনুষ্ঠান শেষে নিজেরাই ছবি পোস্ট করে অনুরাগীদের সঙ্গে সেই মুহূর্ত ভাগ করে নিলেন। তাঁদের পোস্টে তারকা থেকে শুরু করে অনুরাগী, সকলের শুভেচ্ছার বন্যা।

রাঘব চাড্ডা নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে চারটি ছবি পোস্ট করে লেখেন, 'আমি যা প্রার্থনা করেছি... ও হ্যাঁ বলেছে।' অন্যদিকে একই ছবি পোস্ট করেন পরিণীতিও।  একই ঢঙে লেখেন, 'আমি যা প্রার্থনা করেছি... আমি হ্যাঁ বলেছি।' বর ও কনের পোশাকে ছিল আইভরি রঙের পোশাক। বলাই বাহুল্য দু'জনের সাজই ছিল মনমুগ্ধকর, স্নিগ্ধ।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Raghav Chadha (@raghavchadha88)

এদিনের অনুষ্ঠানে প্রিয়ঙ্কা চোপড়া একটি হলুদ রাফল শাড়ি পরে ক্যামেরাবন্দি হন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, ছিলেন তাঁর স্ত্রীও। কালো শেরওয়ানি পরে দেখা গেল মণীশ মলহোত্রকে। অনুষ্ঠানের আগে পরিবারের সঙ্গে ক্যামেরাবন্দি হন প্রিয়ঙ্কা ও পরিণীতির তুতো বোন মান্নারা চোপড়াও।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by @parineetichopra

আরও পড়ুন: Seeds Benefits: চুল পড়ার সমস্যা কমায়, সাহায্য করে বৃদ্ধিতে, কোন কোন বীজ থেকে চুলের যত্ন হবে সবচেয়ে ভাল?

প্রসঙ্গত, সংবাদসংস্থা পিটিআই সূত্রে আগেই খবর এসেছিল, আংটি বদলের অনুষ্ঠানে ১৫০ জন মত অতিথি উপস্থিত থাকার কথা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget