এক্সপ্লোর

Parineeti-Raghav: ১০০ নিরাপত্তারক্ষীর ঘেরাটোপ, বিশেষ নীল টেপে ঢাকবে ফোনের ক্যামেরা, নানা কড়াকড়ি রাঘব-পরিণীতির বিয়েতে

Wedding Security: পরিণীতি ও রাঘবের রাজকীয় বিয়ের তোড়জোড় চলছে জোর কদমে। ২৪ সেপ্টেম্বর বিয়ে। সূত্রের খবর, বর বেশে রাঘব একটি হোটেল থেকে 'দ্য লীলা প্যালেস'-এর উদ্দেশে রওনা দেবে নৌকা করে।

নয়াদিল্লি: বলিউডে (Bollywood Wedding) ফের বিয়ের সানাই বাজল বলে। জোর কদমে চলছে প্রাক-বিবাহ অনুষ্ঠান। আগামী ২৪ সেপ্টেম্বর চার হাত এক হতে চলেছে পরিণীতি চোপড়া (Parineeti Chopra) ও রাঘব চাড্ডার (Raghav Chadha)। উদয়পুরে (Udaipur) বিয়ে সারবেন তারকা জুটি। আজ সকালে দিল্লি বিমানবন্দরে (Delhi Airport) দেখা গেল তাঁদের। শোনা যাচ্ছে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে উদয়পুরে। 

উদয়পুরে কড়া নিরাপত্তা, কোন কোন নিয়ম মানতে হবে আমন্ত্রিতদের?

দিল্লি বিমানবন্দরে শুক্রবার, ২২ সেপ্টেম্বর একসঙ্গে ক্যামেরাবন্দি হলেন রাঘব চাড্ডা ও পরিণীতি চোপড়া। উদয়পুরের উদ্দেশে পাড়ি দিয়েছেন হবু দম্পতি। শোনা যাচ্ছে বিয়ের আসর উদয়পুরের হোটেল লীলা প্যালেসে ব্যবস্থা করা হয়েছে কড়া নিরাপত্তার। 

পরিণীতি ও রাঘবের রাজকীয় বিয়ের তোড়জোড় চলছে জোর কদমে। ২৪ সেপ্টেম্বর বিয়ে। সূত্রের খবর, বর বেশে রাঘব একটি হোটেল থেকে 'দ্য লীলা প্যালেস'-এর উদ্দেশে রওনা দেবে নৌকা করে। সেই বাহন সাজানো হবে মেওয়াড়ি কায়দায়। 

সূত্রের আরও খবর, ১০০ জন ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী থাকবেন বিয়ের আসরে। বিয়ের স্থান 'হোটেল লীলা প্যালেস' তৈরি হয়েছে পিচোলা হ্রদের মাঝখানে। লেকের মধ্যিখানে চার থেকে পাঁচটি নৌকায় থাকবেন নিরাপত্তারক্ষীরা। এই হোটেলগুলিতে পৌঁছনোর জন্য যে প্ল্যাটফর্ম তৈরি হয়েছে সেই জেটিতে মোতায়েন করা থাকবে বিশেষ নিরাপত্তারক্ষী। 

ঘনিষ্ঠ সূত্র মারফৎ খবর, বিয়ের আসরের গোপনীয়তা বজায় রাখতে একটি চুক্তিও তৈরি করা হয়েছে। হোটেলের পুরো নিরাপত্তা ব্যবস্থা বদলে ফেলা হয়েছে। কর্মচারী ছাড়া অন্য কেউ হোটেলে প্রবেশ করলে তাঁদের পুরোপুরি স্ক্যান করা হবে বলে খবর। শহরের ১৫টি স্থানে কড়া নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে। মনিটরিং হবে কড়াভাবে। বিমানবন্দর থেকে হোটেল পর্যন্ত রাস্তায় বর কনে ও অন্যান্য অতিথিদেরও নিরাপত্তার ঘেরাটোপে নিয়ে যাওয়া হবে। পুলিশ ও অতিরিক্ত বাহিনী ছাড়া ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরাও থাকবেন বিমানবন্দরে। 

হোটেল সূত্রে খবর, ছবি ও ভিডিও যাতে কোনও অতিথিই না ক্যামেরাবন্দি করতে পারেন তার ব্যবস্থা নেওয়া হয়েছে। যাঁরা হোটেলে ঢুকছেন তাঁদের মোবাইল ফোনের ক্যামেরায় নীল রঙের টেপ লাগিয়ে দেওয়া হবে বলে খবর। এই নীল রঙের টেপের বিশেষত্ব হচ্ছে, একবার এটি ফোনের ক্যামেরায় লাগানোর পর সেটি খুলে ফেললে টেপে একটি তীর চিহ্ন দেখতে পাওয়া যাবে। এর থেকে সহজেই বোঝা যাবে যে ক্যামেরা ব্যবহারের জন্য টেপ সরানো হয়েছে। হোটেল স্টাফ থেকে শুরু করে, তাঁবু, ডেকরেশন, সাউন্ড সিস্টেম, শেফ সকলের ক্ষেত্রেই এই নিয়মাবলী প্রযোজ্য। হোটেলের স্টাফ ও অন্যান্য কর্মচারীরা তিন দিন হোটেলের বাইরে কোথাও যেতে পারবেন না। 

আরও পড়ুন: Sohag Chand: স্থূল চেহারায় স্যুইমস্যুট, ফ্যাশন শোয়ে 'বডি শেমিং'-এর শিকার সোহাগ! জবাব দিতে পারবে সে?

একজন বলিউড অভিনেত্রী, অপরজন আপ নেতা। এমন হাই প্রোফাইল বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিতরাও যে ভিভিআইপি হবেন, তা বলাই বাহুল্য। ফলে নিরাপত্তার কড়া বেষ্টনী যে থাকবে তাও প্রত্যাশিত।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

সেরা শিরোনাম

Prosenjit-Riddhi: বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া

ভিডিও

Kolkata Hotel Fire | অগ্নিবিধি শিকেয়, হোটেলে 'মৃত্যুফাঁদ'! 'শিখা ইন' থেকে শিক্ষা নিয়ে বড় পদক্ষেপ দমকলের
Amit Shah in Bengal : তিন দিনের সফরে রাজ্যে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কী কী কর্মসূচি?
Sugar Price Hike: আখ থেকে চিনি তৈরিতে জোর না দিয়ে ইথানলে ফোকাস করাতেই কি এই পরিস্থিতি ?
Terrorist Arrested: পাক চর সন্দেহে পুলিশের হাতে গ্রেফতার তৃণমূল নেতার ভাই
CJP News: রাজস্থানের জয়পুরে আক্রান্ত ককরোচ জনতা পার্টির নেতা আশুতোষ রাঙ্কা | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget