এক্সপ্লোর

'Bonbibi' Teaser Out: সুন্দরবনের বাসিন্দাদের 'জোয়ার ভাটা'য় ভরা দুনিয়ার গল্প বলবে 'বনবিবি', প্রকাশ্যে টিজার

'Bonbibi': সুন্দরবনের বাসিন্দাদের রোজের জীবিকা ও তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা ঝুঁকির প্রসঙ্গ উঠে আসবে এই ছবির গল্পে, তা টিজারেই স্পষ্ট। মধু সংগ্রহ বা মাছ। সুন্দরবনের জীবিকা মধ্যে এই দুইই প্রধান।

কলকাতা: ছবির ঘোষণা হয়েছিল অনেকদিন আগেই। এবার প্রকাশ্যে এল টিজার (Bonbibi Teaser Out Now)। রাজদীপ ঘোষের (Rajdeep Ghosh) 'বনবিবি' ছবির হাত ধরে পর্দায় ফিরছেন অভিনেত্রী পার্নো মিত্র (Parno Mittrah)। সঙ্গে রয়েছেন একাধিক তারকা। শুক্রবার ঝলক মিলল ছবির, মুক্তি পেল টিজার।

প্রকাশ্যে 'বনবিবি' ছবির টিজার

সুন্দরবনের বাসিন্দাদের রোজের জীবিকা ও তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা ঝুঁকির প্রসঙ্গ উঠে আসবে এই ছবির গল্পে, তা টিজারেই স্পষ্ট। মধু সংগ্রহ বা মাছ। সুন্দরবনের জীবিকা মধ্যে এই দুইই প্রধান। কিন্তু এই দুই জীবিকার মানুষদেরই পদে পদে ছড়িয়ে রয়েছে বিপদ। এই অঞ্চলের মানুষের কাছে পুজিত হন নারীশক্তি, 'বনবিবি'। বাসিন্দারা বিশ্বাস করেন যে এই দেবীকে পুজো করে তুষ্ট রাখতে পারলে তিনি জেলে ও মৌয়ালদের সুরক্ষিত রাখেন। হিন্দু ও মুসলিম, দুই ধর্মের মানুষের কাছেই পুজিত হন বনবিবি। সেই প্রচলিত লোককথাকেই সিনেমার পর্দায় তুলে আনছেন পরিচালক রাজদীপ ঘোষ। ছবির প্রযোজনা করছেন রানা সরকার (Rana Sarkar)।

বনবিবি ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন পার্নো মিত্র। আগেই তাঁর লুক প্রকাশ্যে এসেছে। তাঁর চরিত্রের নাম রেশম। টিজারের শেষ দৃশ্যে দেখা মিলল 'বনবিবি' সোহিনী সরকারের। এই ছবিতে যে তিনিও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তা বলাই বাহুল্য। ছবিতে আরও একাধিক চরিত্রে দেখা যাবে আর্য দাশগুপ্ত, রূপাঞ্জনা মিত্র, দিব্যেন্দু ভট্টাচার্য, রণজয় প্রমুখকে। এদিন ছবির টিজার পোস্ট করে লেখা হয়, 'এটা এমন একটা দুনিয়ার গল্প যেখানে ভাটায় আটকে যায় জীবন, জোয়ারে তলিয়ে যায় স্বপ্ন আর নোনাজল চকচক করে রাংতার মত।'

 

'বনবিবি'-র গল্প ঠিক কেমন

ছবিতে পার্নো একজন বিধবা, থুড়ি ‘বাঘ-বিধবা’। গল্পের প্রেক্ষাপট অনুযায়ী, বছর তিনেক আগে জীবিকার কারণেই বাইরে গিয়েছিলেন পার্নো ওরফে রেশমের স্বামী। আর ফেরেননি। শোনা যায়, তাঁর স্বামীকে বাঘে নিয়ে গিয়েছে। তাঁর মৃতদেহ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। এরপর সুন্দরবন এলাকাতেই গাইডের কাজ করেন রেশম। যে সমস্ত পর্যটক সেখানে ঘুরতে আসে, তাঁদের সুন্দরবন ও আশেপাশের অঞ্চল ঘুরে দেখানোই তাঁর কাজ। গল্পে রেশমের জীবনে যেমন সংগ্রাম রয়েছে, তেমন রয়েছে প্রেমও। পার্নোর বিপরীতে এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে আর্য দাশগুপ্তকে। 

আরও পড়ুন: Vijay Sethupathi: রণবীর কপূর রাম, আর বিভীষণের ভূমিকায় বিজয় সেতুপতি !

বনবিবির যাত্রাপালায় বেশ কিছু গান ব্যবহার করা হত। ছবির মিউজিকেও তাই থাকছে চমক। 'বনবিবি'-র সুরের দায়িত্বে রয়েছেন সৌম্যদীপ শিকদার ও সপ্তক সানাই দাস। সৌম্যদীপ নিজে যেমন এই ছবিতে গান গেয়েছেন তেমনই সোমলতা আচার্য চৌধুরী, সাহানা বাজপেয়ীর মতো শিল্পীদেরও গান থাকবে ছবিতে। এই ছবি বিশ্বজুড়ে চলতি বছরের ১ মার্চ মুক্তি পাবে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Actor Imran Khan Detained: ককরোচদের সমর্থনে প্রতিবাদে গিয়েছিলেন, আটক হয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান
ককরোচদের সমর্থনে প্রতিবাদে গিয়েছিলেন, আটক হয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান
Nana Patekar: 'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
Dipendu Biswas Exclusive: বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
Tota Roy Choudhury: ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী
ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী

ভিডিও

Mahalaya Event in Kolkata | মহালয়ায় 'মেগা ইভেন্ট', উপস্থিত রয়েছে মুখ্যসচিব Manoj Agarwal
Gyanesh Kumar | CJP-র আন্দোলনের সমর্থনে পথে নামলেন নেহা বোরা, সঙ্গে আইসার সদস্য-সমর্থকরা
Kolkata Metro | বেলেঘাটা থেকে সেক্টর ৫ পর্যন্ত শুরু হল ট্রায়াল রান | #abpananda
Mamata Banerjee Detained | ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়, সাউথ অ্যাভিনিউ থেকে আটক | CJP Delhi Protest
Flydubai Scare | ককপিটে ভারতীয় পাইলটের উপর হামলা, ফ্লাইদুবাইকাণ্ডে তদন্তে NIA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget