এক্সপ্লোর

Pathaan: 'পাঠান'-এর ট্রেলার মুক্তির তারিখ ঘোষণা, প্রকাশ্যে নতুন পোস্টার

'Pathaan' Trailer: সিদ্ধার্থ আনন্দ পরিচালিত 'পাঠান'-এ শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহামকে দেখা যাবে। ২৫ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি।

নয়াদিল্লি: এগিয়ে আসছে 'পাঠান'-এর মুক্তির তারিখ (Pathaan Release Date)। দীর্ঘ সময় পর ফের বড়পর্দায় ফিরছেন বলিউড বাদশা শাহরুখ খান (Shah Rukh Khan)। আর দিন যত এগিয়ে আসছে ততই অনুরাগীদের গেঁথে রাখার চেষ্টায় নির্মাতারা। ছবির ট্রেলার প্রকাশ্যে আসার আগে ফের নতুন পোস্টার (new poster) দেখা গেল। সোমবার প্রকাশ্যে এল ক্যারেক্টার পোস্টার। ঘোষণা করা হল ট্রেলার প্রকাশের তারিখ।

'পাঠান' ছবির নয়া পোস্টার প্রকাশ্যে

'পাঠান'-এর ট্রেলার দেখার অপেক্ষায় অনুরাগীরা। অবশেষে জানানো হল কবে মুক্তি পাবে ট্রেলার। আগামীকাল অর্থাৎ ১০ জানুয়ারি মুক্তি পাচ্ছে 'পাঠান'-এর সেই বহু প্রতীক্ষিত ট্রেলার (Pathaan Trailer)। 

এদিন শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহামের নতুন পোস্টার প্রকাশ করা হয়। শাহরুখ খান ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, 'পাঠান ট্রেলার আসবে ১০ জানুয়ারি সকাল ১১টায়।' ক্যাপশনে অভিনেতা লেখেন, 'অপেক্ষা করার জন্য ধন্যবাদ... এবার পাঠানের মজলিশে এসে পড়...'। ছবিটি বড়পর্দায় মুক্তি পাবে ২৫ জানুয়ারি। হিন্দি, তামিল ও তেলুগু এই তিন ভাষায় মুক্তি পাবে ছবিটি। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shah Rukh Khan (@iamsrk)

জন আব্রাহামের ছবি পোস্ট করে শাহরুখ খান লেখেন, 'ময়দানে দেখা হবে... মজা হবে।' দীপিকা পাড়ুকোনের ছবিও শেয়ার করেন তিনি। ক্যাপশনে লেখেন, 'উনিও এক মিশনে বেরিয়েছেন! আরও জানুন পাঠান ট্রেলারে।' সেই সঙ্গে শাহরুখের নিজেরও একটি পোস্টার এসেছে প্রকাশ্যে। ক্যাপশনে লেখা, 'মিশন শুরু হল বলে... আসছে পাঠান ট্রেলার আগামীকাল সকাল ১১টায়।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shah Rukh Khan (@iamsrk)

আরও পড়ুন: Ranbir-Alia: ব্যস্ততা সরিয়ে ম্যাচ দেখতে হাজির রণালিয়া, গলা ফাটালেন মুম্বইয়ের হয়ে

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shah Rukh Khan (@iamsrk)

প্রসঙ্গত, দিন চারেক আগে দীপিকা পাড়ুকোনের জন্মদিনেও তাঁকে শুভেচ্ছা জানান শাহরুখ একেবারে 'পাঠান' স্টাইলে। পোস্ট করেন একটি নতুন পোস্টার। 

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত 'পাঠান'-এ শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহামকে দেখা যাবে। ২৫ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি। মাস খানেক আগে প্রকাশিত ছবির প্রথম গান 'বেশরম রং' ইতিমধ্যেই একাধিক বিতর্কের সৃষ্টি করেছে। তৈরি করেছে রাজনৈতিক তরজাও। তবে এই সবকিছুর মধ্যেও ‘পাঠান’ নিয়ে অনুরাগীদের মধ্যে উত্তেজনা ও উচ্ছ্বাসের কোনও খামতি নেই। সকল শাহরুখ অনুরাগী বহু দিন পর প্রিয় তারকাকে বড়পর্দায় দেখার জন্য মুখিয়ে। 

সেরা শিরোনাম

Rwitobroto Mukherjee: ঋতব্রত নাকি প্রেম করছেন? সেই সূত্র ধরে আবার সমস্যাতেও জেরবার অভিনেতা!
ঋতব্রত নাকি প্রেম করছেন? সেই সূত্র ধরে আবার সমস্যাতেও জেরবার অভিনেতা!
Dev-Dadagiri: শুভশ্রীর সঙ্গে রোম্যান্টিক নাচ, দেবের বাংলা উচ্চারণ নিয়ে ঠাট্টা! আর কি চমক 'দাদাগিরি'-র প্রথম এপিসোডে?
শুভশ্রীর সঙ্গে রোম্যান্টিক নাচ, দেবের বাংলা উচ্চারণ নিয়ে ঠাট্টা! আর কি চমক 'দাদাগিরি'-র প্রথম এপিসোডে?
Aditi Munshi: 'দেবরাজের বিরুদ্ধে এত অভিযোগ জানতেন? কোথায় পালিয়েছিলেন স্বামী?' পুলিশের কড়া প্রশ্নের মুখে কী জবাব অদিতির?
'দেবরাজের বিরুদ্ধে এত অভিযোগ জানতেন? কোথায় পালিয়েছিলেন স্বামী?' পুলিশের কড়া প্রশ্নের মুখে কী জবাব অদিতির?
Mahesh Kale: কলকাতায় আসছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী মাহেশ কালে, অনুষ্ঠানে থাকবে কী কী চমক?
কলকাতায় আসছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী মাহেশ কালে, অনুষ্ঠানে থাকবে কী কী চমক?

ভিডিও

Ashapur Brinjal GI Tag : আমের পর এবার বেগুনেও বাজিমাত! GI ট্যাগ পেল মালদার আশাপুর বেগুন
BJP Government in Bengal : থানায় থানায় হেল্প ডেস্ক, পথে নামবে 'দুর্গা স্কোয়াড', নারী নিরাপত্তা জিরো টলারেন্স
Debraj Chakraborty Arrested : ধৃত দেবরাজ, এবার মিলল ৭ দিনের পুলিশি হেফাজত!
Tarapith Temple : BJP ক্ষমতায় আসতেই ১৫ বছর পর তারাপীঠ মন্দিরে বড় বদল
Ritabrata Banerjee in Delhi :

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget