এক্সপ্লোর

Tollywood News: ১০ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে দিতিপ্রিয়া, পরাণ, সোহমের নতুন ছবি 'পাটালীগঞ্জের পুতুলখেলা'

Patligunjer Putulkhela Release Date: পোস্টারে রয়েছে একেবারে ওপরে পরাণ বন্দোপাধ্যায়। আর একদিকে রয়েছেন সোহম অন্যদিকে রয়েছে দিতিপ্রিয়া। সোহমের হাতে দুটি পুতুল, আর দিতিপ্রিয়ার লম্বা চুল, পরণে লাল শাড়ি।

কলকাতা: সিনেমার ঘোষণা হয়েছিল আগেই, এবার মুক্তি পেল ছবির নতুন পোস্টার। শুভঙ্কর চট্টোপাধ্যায়ের (Subhankar Chatterjee) পরিচালনায় আসছেন নতুন সিনেমা 'পাটালীগঞ্জের পুতুলখেলা' (Pataligunj Ar Putul Khela)। ছবির মুখ্যভূমিকায় অভিনয় করছেন, পরাণ বন্দ্যোপাধ্যায় (Paran Banerjee), দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy), দীপঙ্কর দে (Dipankar Dey), সোহম মজুমদার (Soham Majumdar), রজতাভ দত্ত (Rajatabha Dutta), তনিমা সেন (Tonima Sen), সুব্রত গুহ রায় (Subhrata Guha Roy), প্রদীপ ধর, দেবপ্রতীম দাশগুপ্ত, সুমিত সমাদ্দার, মানসী সিংহ ও মীর আফসর আলি (Meer)।

ছবির শ্যুটিং শুরু হয়েছিল আগেই। তখনই প্রকাশ্যে এসেছিল এই ছবির খবর। পোস্টারে রয়েছে একেবারে ওপরে পরাণ বন্দোপাধ্যায়। আর একদিকে রয়েছেন সোহম অন্যদিকে রয়েছে দিতিপ্রিয়া। সোহমের হাতে দুটি পুতুল, আর দিতিপ্রিয়ার লম্বা চুল, পরণে লাল শাড়ি। ছবির কাহিনীকার ইমন চক্রবর্তী। সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন শুভদীপ গুহ ও চিত্রগ্রহণ করছেন গোপী ভগত। জালান প্রযোজনা সংস্থার ব্যানারে তৈরি হচ্ছে এই ছবি। এই ছবিতে মজার মোড়কে তুলে ধরা হয়েছে বাস্তবের একটি গল্পকে।

এই ছবিতে বিভিন্ন বয়সের অভিনেতা অভিনেত্রীদের দেখা যেতে পারে। অনসাম্বল কাস্টের এই সিনেমায় যেমন রয়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায়ের মতো প্রবীণ অভিনেতা, তেমনই দেখা যাবে দিতিপ্রিয়ার মতো এই প্রজন্মের অভিনেত্রীকেও। ছবির পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায়ের ঝুলিতে রয়েছে মীরাক্কেলের মতো সফল টিভি শো পরিচালনা করার অভিজ্ঞতা। তাঁর রসবোধে দর্শকেরা মুগ্ধ। মনে করা হচ্ছে, 'পাটালীগঞ্জের পুতুলখেলা'-তেও এমনই রসবোধের পরিচয় পাবেন দর্শকেরা। 

আজ প্রকাশ্যে এসেছে এই ছবির মুক্তির দিন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখা হয়েছে, ২০২৫, জানুয়ারি ১০ আসছে প্রবল হাস্য-রস "পাটালীগঞ্জের পুতুল খেলা"। ৮ থেকে ৮০ সবার মুখে হাসি ফোটাতে আবারও বড়পর্দায় মীরাক্কেল খ্যাত পরিচালক। এখনও প্রকাশ্যে আসেনি ছবির টিজার বা ট্রেলার। তবে দর্শকদের জন্য এই ছবি হতে চলেছে অনাবিল হাসির ছবি, সেই সন্দেহ নেই।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Jalan Productions (@jalan.productions)

আরও পড়ুন: Govinda: দীপাবলির উৎসবে সামিল হতে পারলেন না গোবিন্দ, কী হয়েছে তাঁর?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?

ভিডিও

Rampurhat Road Name Row |
Nirmal Ghosh Arrested |
Nirmal Ghosh Arrested | পরিবারের সঙ্গেও ছিল না যোগাযোগ! নির্মল গ্রেফতার হতেই জানালেন পুত্রবধূ
Netaji SUbhas Chandra Bose Statue | ভাঙা ডান হাত, নিউ আলিপুরে নেতাজির মূর্তির এ কী হাল?
Indranil Khan on Har Ghar Tiranga | জাতীয় পতাকা হাতে বেহালার বুকে ইন্দ্রনীলের নেতৃত্বে তিরঙ্গা যাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget