এক্সপ্লোর

Pilu Bhattacharya death: পিলুদা আমার জীবনে 'রকবাজ' হয়েই বেঁচে থাকবে: রূপম ইসলাম

প্রয়াত সঙ্গীতশিল্পী পিলু ভট্টাচার্য্য। প্রিয় মানুষের চলে যাওয়ার মনখারাপ ফুটে উঠেছে অপর সঙ্গীতশিল্পী রূপম ইসলামের কথায়।

কলকাতা: প্রয়াত সঙ্গীতশিল্পী পিলু ভট্টাচার্য্য। সূত্রের খবর, কয়েক দিন ধরেই বুকের ব্যথায় ভুগছিলেন জনপ্রিয় শিল্পী। গত ১৭ অগস্ট সেই কারণে হাসপাতালে যেতে হয়েছিল তাঁকে। কিন্তু শেষরক্ষা হল না। আজ সোশ্যাল মিডিয়ায় পিলু ভট্টাচার্য্যর পেজ থেকে পোস্ট করে তাঁর ছেলে ঋতর্ষি ভট্টাচার্য্য বাবার মৃত্যুসংবাদের কথা জানান।

শুধু গান নয়, আসর জমিয়ে দিতে পারতেন শিল্পী। প্রিয় মানুষের চলে যাওয়ার মনখারাপ ফুটে উঠেছে অপর সঙ্গীতশিল্পী রূপম ইসলামের কথায়। লম্বা পোস্টে তিনি ভাগ করে নিয়েছেন বিভিন্ন স্মৃতি। রূপম লিখছেন, 'ছোটবেলা থেকেই পিলুদা আমার টিম মেম্বার ছিলেন। তিনি সেলভেলের সূত্রে বহুবার হোর্ডিং পাবলিসিটির ব্যবস্থা করে দিয়েছেন।  আমার প্রথম গ্রুপ, আমার শৈশবের গ্রুপ ‘ঝংকার শিল্পী গোষ্ঠী’-র জন্য। বিশেষ করে মনে পড়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আমরা রবীন্দ্রসদনে অনুষ্ঠান করেছিলাম ‘এ দেশ তোমার আমার’। আমি কীবোর্ড বাজিয়ে শীর্ষগানটি গেয়েছিলাম, আমার মার লেখা, বাবার সুরে। তা ছাড়াও মনে পড়ে আরও ছোটবেলায়, ‘এক জাতি এক প্রাণ’ অনুষ্ঠানের হোর্ডিংও পিলুদার ব্যবস্থা করে দেওয়া। তখন তো তাঁর সাথে পরিচয় ছিল না, তাই তখনকার প্রসঙ্গ ‘আপনি-আজ্ঞে’ করেই লিখতে হবে।

বাবা খুব ভক্ত ছিলেন পিলুদার পারফর্মেন্সের। আমাকে শিখতে বলতেন, দ্যাখ কী করে পিলু ‘এক দঙ্গল ছেলে’ গেয়ে হলভর্তি মানুষকে নাচিয়ে দিল— তুই পারবি? শিশিরমঞ্চ থেকে অনুষ্ঠান দেখে এসে বাবা বলেছিলেন। একথা অবশ্য নয়ের দশকের।
তারপর পিলুদার সঙ্গে আমার নিজ পরিচয়ে আলাপ হল। পিলুদা আমার বাবাকে যেমন শ্রদ্ধা করত, তেমনই স্নেহ করত আমায়। ‘দাদা না দিদি’ অনুষ্ঠানে আমার ক্যাপ্টেনসিতে ‘রকবাজ‘ টিমে তার অংশগ্রহণ আমাদের আরও কাছাকাছি এনে দেয়। যে কোনও টিমেরই মূল্যবান সম্পদ হতে পারত পিলুদা, আমাদের টিমের হয়ে লড়েও গোটা প্রতিযোগিতা মাতিয়ে রেখেছিল। আমরা কম্পিটিশন জিতিনি, কিন্তু মানুষের মন জয় করেছিলাম। আবার কিছু মানুষ আমাদের ঘৃণা করত, আমায় ঘৃণা করত। সে ধরনের মানুষের ভালবাসা বা সমর্থন তো আমরা চাইনি! তাদের ঘৃণা আজও আমাদের পাথেয় হয়ে আছে।
 
এই দেখুন, ‘আছে’ লিখে ফেললাম। রকবাজ টিমের স্পিরিট আজও আমার সঙ্গে আছে। থাকবে চিরদিন। পিলুদাও বেঁচে থাকবে আমার জীবনে ‘রকবাজ’ হয়েই। আর কোন কোন টিম এখনও স্পিরিটে বেঁচে আছে শুনি? মনে হয় না আর কেউ মনে রেখেছে বলে। সবার কাছে ওটা ছিল নেহাত একটা প্রতিযোগিতা। আর আমার টিম তৈরি করে ফেলেছিল সংসার। আমার সব টিমেই সেটা হয়। কী করে হয় কে জানে!
 
এখানেই ‘রকবাজ’দের জিতে যাওয়া। পিলুদা ফসিলস মঞ্চেও আমার সঙ্গে মঞ্চে থেকেছে। তার গানও আমি রেকর্ড করেছি। যখনই দেখা হয়েছে আমরা মজা করেছি। আমার কালো জামার সম্ভার দেখে পিলুদার সেই অমর উক্তি ‘রূপমের আলমারি খুললেই লোডশেডিং হয়ে যায়’— আমার মনের দেওয়ালে বরাবর টাঙানো থাকে। সে সব কিছু তো আছেই। কিন্তু তারপরেও থেকে যায় আসল সংহতির জায়গাটা— আমরা ‘রকবাজ’। আমাদের বিরুদ্ধে চক্রান্তগুলো আমরা কেউই ভুলিনি। তবুও পুরো ব্যাপারটাই এতদিন পরে আমাদের কাছে ‘মজা’ হয়ে গিয়েছে।
 
পিলুদার চলে যাওয়ার খবরটা ভুলে আমি জাস্ট লিখতে যাচ্ছিলাম— ‘পিলুদা, ঘাবড়াও মৎ— রকবাজদের রিইউনিয়ন হবেই, তোমাকে ফাটিয়ে পারফর্ম করতে হবে, তৈরি হও!’ —আমার ফোনে ঢুকে এল ‘রকবাজ’ টিমের আসল দাদা, ‘সব দাদার সেরা দাদা’ অরিন্দম গঙ্গোপাধ্যায়ের মেসেজ— ‘একজন রকবাজ চলে গেল রূপম, খুব খারাপ লাগছে!’
 
সব মনে পড়ে গেল। লোডশেডিং হয়ে গেল, আলমারিতে নয়, মনে।
পিলুদা যে চলে গেছে না ফিরবার দেশে, কাল রাতে।' (অপরিবর্তিত)
 
কেবল গান গাওয়া নয়, নিজে গান লিখতেনও পিলু ভট্টাচার্য্য। তাঁর লেখা একাধিক গান মন জয় করেছিল মানুষের। জনপ্রিয় হয়েছিল অ্যালবামগুলিও।
 
 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…

ভিডিও

Tulu Mondal : টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! জালে টুলু মণ্ডলের আরেক ম্যানেজার | ABP Ananda LIVE
Liluah Shootout: লিলুয়ার বার্মা কলোনিতে মদের আসরে গুলি, আহত যুবক | ABP Ananda
Abhishek Banerjee | অভিষেকের বিদেশ যাওয়ার আর্জির মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | TMC
DA Notification | সব মিলিয়ে মোট ৩৮% DA, রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত ডিএ-র নির্দেশিকা জারি
CM Suvendu Adhikari-NCPI Meeting | Delhi-তে তৃণমূলত্যাগী সাংসদদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget