এক্সপ্লোর

Mithun Health Update: ফোন করে কথা বললেন প্রধানমন্ত্রী, আগামীকাল বাড়ি ফিরবেন মিঠুন

Mithun with Narendra Modi: মিঠুন চক্রবর্তী হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই তাঁর সঙ্গে যোগাযোগ রেখেছিল বিজেপির নেতৃত্বরা। আজ অভিনেতাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার

কলকাতা: সুস্থ হলেও এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। আজ বিকেলে নিজেই ফোন করে মিঠুন চক্রবর্তীর স্বাস্থ্যের খবর নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। তাঁর সঙ্গে নিজেই কথা বলেছেন অভিনেতা। জানিয়েছেন তিনি আশা রাখছেন খুব তাড়াতাড়িই ছাড়া পাবেন হাসপাতাল থেকে। কিছুক্ষণ কথা বলার পরে, অভিনেতার দ্রুত সুস্থতা কামনা করে ফোন রাখেন প্রধানমন্ত্রী। 

মিঠুন চক্রবর্তী হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই তাঁর সঙ্গে যোগাযোগ রেখেছিল বিজেপির শীর্ষ স্থানীয় নেতৃত্বরা। আজ অভিনেতাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। দীর্ঘক্ষণ কথা হয় তাঁদের মধ্যে। এরপরে মিঠুন চক্রবর্তীর সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় নেতারাও প্রত্যেক মুহূর্তে যোগাযোগ রেখেছেন। বিজেপির রাজ্য নেতৃত্বরাও মিঠুন চক্রবর্তীর স্বাস্থ্যের সমস্ত আপডেট নিয়ে জানাচ্ছেন দিল্লিতে। শোনা যাচ্ছে, সামনেই ভোট এবং সেখানে মিঠুন চক্রবর্তীকে মুখ করে প্রচারে নামার পরিকল্পনা রয়েছে বিজেপির।

আজ মিঠুন চক্রবর্তীর সঙ্গে দেখা করে এসে সুকান্ত মজুমদার বলেন, 'মিঠুন চক্রবর্তী সুস্থ রয়েছেন। তাঁকে আগামীকালই ছেড়ে দেওয়া হবে। তারপরেই উনি স্বাভাবিক জীবনে ফিরে আসবেন। হয়তো শ্যুটিংয়েও নেমে পড়তে পারেন। সবাই জানেন, উনি একজন লড়াকু মানুষ। কামব্যাক করা ওঁর জীবনের বৈশিষ্ট্য। মিঠুনদাকে দেখে আবার সেই পুরনো মিঠুনদাই মনে হল। উনি তো কাল থেকেই শ্যুটিংয়ে নেমে পড়তে চাইছিলেন। চিকিৎসকেরাই বলেছেন একটা দিন বিশ্রাম নিয়ে নামতে। খুব তাড়াতাড়ি আমাদের সবার প্রিয় মিঠুনদাকে আবার পর্দায় এবং অন্যান্য জায়গাতেও দেখতে পাব।'

সম্প্রতি শ্যুটিং করতে গিয়ে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন মিঠুনের। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে  তাঁকে নিউরোলজি বিভাগের ICU-তে ভর্তি করা হয়। মিঠুনের জন্য গঠন করা হয় আলাদা  মেডিক্যাল বোর্ডও। হাসপাতাল সূত্রে জানা যায়,  তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীই মিঠুনকে হাসপাতালে নিয়ে আসেন। জরুরি বিভাগের চিকিৎসকরা মিঠুনকে পরীক্ষা করেন। এর পর তাঁকে রেডিওলজি বিভাগে নিয়ে যাওয়া হয়।

এর পর উপসর্গ দেখে বিশেষজ্ঞ নিউরোলজিস্টের পরামর্শে মস্তিষ্কের MRI করা হয় মিঠুনের। হাসপাতাল সূত্রে খবর, MRI রিপোর্ট দেখে সিদ্ধান্ত নেওয়া হয়, অস্ত্রোপচারের পরিবর্তে ওষুধ দিয়ে অভিনেতাকে সুস্থ করে তোলা হবে। মিঠুনের পরিবারের তরফে এটি রুটিন চেক আপ বলে জানানো হয়েছে। হাসপাতালের দাবি, রুটিন চেক আপ নয়, স্ট্রোক হওয়ায় অভিনেতাকে হাসপাতালে আনা হয়। তবে তাঁর অবস্থা স্থিতিশীল।

আরও পড়ুন: Mithun Chakraborty: 'ভাল হয়ে ওঠো.. আবার একসঙ্গে খেলব', মিঠুনের সুস্থতা কামনায় ছোট্ট 'মিনি'

 

 

সেরা শিরোনাম

Big Boss Bangla: 'বিগ বসের বাড়িতে সবচেয়ে বেশি নাটক করে সৃজলা! আর দুর্নিবার...' এ কি বললেন সায়ক?
'বিগ বসের বাড়িতে সবচেয়ে বেশি নাটক করে সৃজলা! আর দুর্নিবার...' এ কি বললেন সায়ক?
Parambrata Chatterjee: কখনও তিনি গোয়েন্দা, ভূত আর রহস্যের খোঁজও করছেন পরিচালক পরমব্রত!
কখনও তিনি গোয়েন্দা, ভূত আর রহস্যের খোঁজও করছেন পরিচালক পরমব্রত!
Big Boss Bangla: বিগ বসের বাড়িতে শক্তিশালী প্রতিযোগী কে? আফশোস হয়? অবশেষে মুখ খুললেন অনিন্দ্য
বিগ বসের বাড়িতে শক্তিশালী প্রতিযোগী কে? আফশোস হয়? অবশেষে মুখ খুললেন অনিন্দ্য
Koel Mallick: কোয়েলকে প্রার্থী করার সমালোচনায় তথাগত, 'ব্যক্তিগত মত,' বললেন বিজেপির মুখপাত্র
কোয়েলকে প্রার্থী করার সমালোচনায় তথাগত, 'ব্যক্তিগত মত,' বললেন বিজেপির মুখপাত্র

ভিডিও

Subrata Gupta:
Bankshall Court | ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Mamata Banerjee News: আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর |
Maheshtala Chaos: মহেশতলায় রাস্তা তৈরিকে ঘিরে সংঘর্ষ, ইটের ঘায়ে মাথা ফাটল এক স্কুল ছাত্রের!
CM Suvendu Adhikari: নামেই Buxa Tiger Reserve ছিল, বাঘ একটাও ছিল না: মুখ্যমন্ত্রী |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget