এক্সপ্লোর

Poonam Pandey on Backlash: সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের ঝড়, 'আমার পাবলিসিটির প্রয়োজন নেই', পাল্টা জবাব পুনমের

Poonam Pandey: 'আমি এটা পাবলিসিটির জন্য করিনি, আমার পাবলিসিটির প্রয়োজন নেই। আমি জানতাম যে এই পরিস্থিতির শিকার আমি হব, তা সত্ত্বেও এক মহৎ উদ্দেশ্যে এই কাজটা আমি করেছি।'

নয়াদিল্লি: শুক্রবার সকালে, অভিনেত্রী-মডেল পুনম পাণ্ডের (Poonam Pandey) সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করা হয়। সার্ভাইকাল ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি মৃত, এই খবর দেওয়া হয়। তোলপাড় হয়ে যায় ইন্ডাস্ট্রি। দুঃখ প্রকাশ করেন অনেকেই। তবে নেটমহলের একাংশের দাবি ছিল, এটি কোনও পাবলিসিটি স্টান্ট (Publicity Stunt), কারণ কিছুদিন আগেই তাঁকে একটি অনুষ্ঠানে দেখতে পাওয়া গেছে। 

এরপর শনিবার সকাল। ফের পুনম পাণ্ডের সোশ্যাল মিডিয়ায় আরও একটি পোস্ট। ভিডিওয় স্বয়ং পুনম। নিজেই জানালেন যে তিনি জীবিত। তাঁর 'মৃত্যুসংবাদ' আদতে ভুয়ো। সার্ভাইকাল ক্যান্সার (cervical cancer) নিয়ে সচেতনতা ছড়াতেই এই উদ্যোগ। ফের তোলপাড় সোশ্যাল মিডিয়া। ট্রেন্ড করতে শুরু করেন অভিনেত্রী। এদিন দফায় দফায় সচেতনতামূলক পোস্ট ও সোশ্যাল মিডিয়া লাইভ করেন পুনম। কিন্তু সর্বত্র, নেটিজেনদের পাশাপাশি ইন্ডাস্ট্রির একাধিক মানুষের কটাক্ষের শিকার হন। একতা কপূর থেকে শুরু করে রাখী সবন্ত, কুশা কপিলা থেকে বিবেক অগ্নিহোত্রী, পুনমের এমন কাণ্ডকে 'জঘন্য' আখ্যা দেন তাঁরা। অনেকেই দাবি করেন, তাঁর পিআর টিমকে বয়কট করা উচিত। এবার সব কটাক্ষের জবাব দিয়ে ফের পোস্ট পুনমের।

'আমি এটা পাবলিসিটির জন্য করিনি, আমার পাবলিসিটির প্রয়োজন নেই', কটাক্ষের জবাব পুনমের

শনিবার রাতের দিকে নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন পুনম পাণ্ডে। ক্যাপশনে কেবল হাতজোড় করা ইমোজি। ভিডিওয় তাঁকে বলতে শোনা যায়, 'যাঁরা আমাকে অসংবেদনশীল বলে কটাক্ষ করছেন তাঁদের সকলকে বলতে চাই যে আমার মা ক্যান্সার আক্রান্ত ছিলেন। তাঁর গলায় ক্যান্সার ছিল। আমি এই দৃশ্য আমার বাড়িতে দেখেছি, কতটা ভয়াবহ হতে পারে সেটা। আমি এখানে এক সাধু উদ্দেশ্য নিয়ে প্রচার করছিলাম, এমন একটি ক্যান্সার যা নিরাময়যোগ্য, তবুও তাতে কত মহিলা প্রাণ হারান।' তিনি এও জানান যে এই প্রচার প্রক্রিয়ায় তিনি কোনও পারিশ্রমিক পাননি, টাকাপয়সার বিনিময়ে এই কাজ তিনি করেননি। কেউ কোনও আর্থিক লাভ করেনি এই প্রচার থেকে, দাবি পুনম পাণ্ডের। 'আমরা সচেতনতা ছড়াতে এই কাজ করেছি, এবং সফলও হয়েছি। অনেক মহিলার সার্ভাইকাল ক্যান্সার সম্পর্কে কোনও ধারণা ছিল না, তাঁরা গুগল করছেন। এটা ট্রেন্ডিং এখন।' মহিলারা তাঁকে মেসেজে ও কমেন্টে জানিয়েছেন তাঁদের সতর্ক হওয়ার কথাও, দাবি অভিনেত্রীর। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Poonam Pandey (@poonampandeyreal)

আরও পড়ুন: Poonam Pandey: 'জঘন্য!' পুনম পাণ্ডের ভুয়ো 'মৃত্যুসংবাদ' শুনে ক্ষুব্ধ তারকারা, কটাক্ষ বিবেক-কুশার প্রমুখের

একইসঙ্গে তিনি এও বলেন, 'আমি এটা পাবলিসিটির জন্য করিনি, আমার পাবলিসিটির প্রয়োজন নেই। আমি জানতাম যে এই পরিস্থিতির শিকার আমি হব, তা সত্ত্বেও এক মহৎ উদ্দেশ্যে এই কাজটা আমি করেছি। যখন আপনারা আমার মৃত্যুর খবর শুনলেন, তখন সকলে সার্ভাইকাল ক্যান্সার নিয়ে আলোচনা করছিলেন। আর যেই মুহূর্তে আপনারা জানতে পারলেন যে আমি জীবিত তখন আমাকেই নিশানা করছেন, যেখানে আমার উদ্দেশ্য সৎ। যদি আগে থেকে সচেতন হতেন তাহলে হয়তো এই কাণ্ড করতেও হত না আমাকে।' সবশেষে তিনি হাত জোড় করে বলেন, 'এবং বন্ধুরা, আমার পিআর এর সঙ্গে জড়িত নয়।'

তবে যে বিতর্কের ঝড় তিনি তুলেছেন তা শেষ কবে হবে তা সময় বলবে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Satabdi Roy: প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, 'বিজেপিতে যোগ দেওয়ার অফার আসলে...' প্রশ্ন শুনে কী করলেন শতাব্দী রায়?
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, 'বিজেপিতে যোগ দেওয়ার অফার আসলে...' প্রশ্ন শুনে কী করলেন শতাব্দী রায়?
News Update: সিনেমা দেখতে গিয়ে হঠাৎ মোবাইলে নোটিফিকেশন, অভিনেত্রীর অ্যাকাউন্ট থেকে গায়েব লাখ লাখ টাকা!
সিনেমা দেখতে গিয়ে হঠাৎ মোবাইলে নোটিফিকেশন, অভিনেত্রীর অ্যাকাউন্ট থেকে গায়েব লাখ লাখ টাকা!
Tulu Mondal: বাজেট দেড়শো কোটি, ৭ দিনের উৎসব, হাজির বলি-টলি তারকারাও! টুলু মণ্ডলের মেয়ের রাজকীয় বিয়ে দেখে চোখ কপালে নেটপাড়ার
বাজেট দেড়শো কোটি, ৭ দিনের উৎসব, হাজির বলি-টলি তারকারাও! টুলু মণ্ডলের মেয়ের রাজকীয় বিয়ে দেখে চোখ কপালে নেটপাড়ার
Tollywood News: 'ঘরের কোণ থেকে মনের কোণে...', ধারাবাহিকের হাত ধরেই খুঁজে পেলেন জীবনসঙ্গী! কী লিখলেন নায়ক?
'ঘরের কোণ থেকে মনের কোণে...', ধারাবাহিকের হাত ধরেই খুঁজে পেলেন জীবনসঙ্গী! কী লিখলেন নায়ক?

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
ITR Filing 2026 : ১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
ITR Filing 2026: ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Suvendu Adhikari : কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
Embed widget