এক্সপ্লোর

Poonam Pandey Death: সার্ভিকাল ক্যানসারে মৃত্যু পুনম পান্ডের !

Poonam Pandey : সার্ভিকাল ক্যানসারে মারা গেলেন মডেল অভিনেত্রী পুনম পান্ডে। শুক্রবার সকালে অভিনেত্রীর অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডলেই একটি পোস্ট করে এই দুঃসংবাদ জানানো হয়।

নয়াদিল্লি: ২ ফেব্রুয়ারি শুক্রবার সকালেই দুঃসংবাদ। বিতর্কিত মডেল এবং অভিনেত্রী পুনম পান্ডের (Poonam Pandey) অফিসিয়াল ইনস্টাগ্রামে একটি পোস্ট করে জানানো হয়েছে সার্ভিকাল ক্যানসারে মারা গিয়েছেন তিনি। আর এই পোস্ট ছড়িয়ে পড়তেই শোকের ছায়া ইন্ডাস্ট্রিতে। ইনস্টাগ্রামে সেই পোস্টেই জানানো হয় বেশ কিছুদিন ধরেই সার্ভিকাল ক্যানসারে ভুগছিলেন অভিনেত্রী (Poonam Pandey Death)। মাত্র ৩২ বছর বয়সেই মারা গেলেন পুনম। যদিও তাঁর এই আকস্মিক প্রয়াণে ইন্ডাস্ট্রির অনেকেই শোকস্তব্ধ।

শুক্রবার সকালে পুনম পান্ডের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি পোস্ট করে জানানো হয়, 'এই সকালটা আমাদের কাছে খুবই কষ্টের। গভীর দুঃখের সঙ্গে সকলকে জানাচ্ছি, সার্ভিকাল ক্যানসারে আমাদের ভালবাসার পুনম (Poonam Pandey) মারা গিয়েছেন। যে যে মানুষ এতদিন পুনমের সঙ্গে দেখা করেছেন, পুনমের কাছে এসেছেন, তাদের প্রত্যেকেই পুনমের দয়ালু স্বভাব এবং উদার হৃদয়ের পরিচয় পেয়েছেন। ভালবাসায় ভরিয়ে দিয়েছেন তিনি। এই দুরূহ শোকের সময়, আমরা পুনমের কথা ভেবে একটি গোপনীয়তা বজায় রাখার চেষ্টা করছি, আমাদের স্মৃতিতে পুনম থেকে যাবেন যদিও।'

২০১৩ সালে 'নশা' ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে বলিউডের জগতে ডেবিউ করেন পুনম পান্ডে (Poonam Pandey)। এই ছবিতে একজন শিক্ষিকার চরিত্রে অভিনয় করেছিলেন পুনম যিনি তাঁরই এক ছাত্রের প্রেমে পড়ে যান। এই চরিত্রে অভিনয় করে প্রশংসা, নিন্দা এবং গঠনমূলক সমালোচনা সবই পেয়েছিলেন পুনম। তবে বরাবরই বিতর্কিত তাঁর জীবন। কঙ্গনা রানাউত সঞ্চালিত 'লক আপ' রিয়েলিটি শো-য়ের মঞ্চেই পুনমকে শেষবার দেখা গিয়েছিল। এই শো-তে এসেই ফের একবার শিরোনামে উঠে আসেন পুনম। শোয়ের একটি পর্বে সম্পূর্ণ নগ্ন হওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন পুনম, এমনকী জানা যায় ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপের সময় পুনম বলেছিলেন যে ভারত যদি এই বিশ্বকাপ জিততে পারে, তাহলে তিনি নগ্ন হয়ে হেঁটে বেড়াবেন।

টেলিভিশনে বহু রিয়েলিটি শো-তে উপস্থিতি হয়েছেন পুনম পান্ডে (Poonam Pandey)। মালিনী অ্যান্ড কোং, খতরোঁ কে খিলাড়ি,  বিগ বস ইত্যাদি। জানা যায়, ২০২০ সালে স্যাম বম্বেকে বিয়ে করেছিলেন পুনম, কিন্তু এই বৈবাহিক সম্পর্ক স্থায়িত্ব পায়নি। গার্হস্থ্য হিংসার অভিযোগে বিচ্ছেদ ঘটে পুনম এবং স্যামের।

পুনমের (Poonam Pandey Death) মৃত্যুর সংবাদ কিছুতেই মেনে নিতে পারছেন না অনুরাগীরা। অনেকেই এই সংবাদ যাতে মিথ্যে বা বিভ্রান্তিকর না হয়, সেটা প্রকাশ করে পুনমের আত্মার শান্তি কামনা করেছেন। কিছুদিন আগেই মলদ্বীপ বিতর্কের মাঝে মলদ্বীপে তাঁর একটি ফটোশ্যুট বাতিল করেন পুনম পান্ডে। শুধু তাই নয়, সেখানে শ্যুটের সময় সমস্যার কথা চিন্তা করে স্থান পালটে লাক্ষাদ্বীপে শ্যুট করার কথাও জানিয়েছিলেন তিনি।

সেরা শিরোনাম

Big Boss Bangla: বিগ বসের এপিসোড এডিট নিয়ে প্রশ্ন তুলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভর্ৎসনার মুখে রাজবীর! দেওয়া হল সতর্কবার্তাও
বিগ বসের এপিসোড এডিট নিয়ে প্রশ্ন তুলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভর্ৎসনার মুখে রাজবীর! দেওয়া হল সতর্কবার্তাও
Srijit on Sabyasachi: সব্যসাচীর অভিনয় দেখে মুগ্ধ সৃজিত মুখোপাধ্যায়, লিখলেন নিজের অনুভূতির কথাও
সব্যসাচীর অভিনয় দেখে মুগ্ধ সৃজিত মুখোপাধ্যায়, লিখলেন নিজের অনুভূতির কথাও
Sadhak Bamakhyapa: 'তুমি আবার প্রমাণ করে দিলে..', 'সাধক বামাক্ষ্যাপা' দেখে আবেগপ্রবণ প্রসেনজিৎ! কী বললেন?
'তুমি আবার প্রমাণ করে দিলে..', 'সাধক বামাক্ষ্যাপা' দেখে আবেগপ্রবণ প্রসেনজিৎ! কী বললেন?
Ramayana Controversy: রামকে হেয় করে রাবণের মর্যাদা বৃদ্ধি? এবার রোষের মুখে রণবীরের 'রামায়ণ'
রামকে হেয় করে রাবণের মর্যাদা বৃদ্ধি? এবার রোষের মুখে রণবীরের 'রামায়ণ'

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget