এক্সপ্লোর

Poonam Pandey: পুনম পাণ্ডের বিরুদ্ধে FIR-র দাবি অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের

Fake Death News:বিপদ বাড়ল পুনম পাণ্ডের? অল ইন্ডিয়া সিনে ওয়ার্কাস অ্যাসোসিয়েশন এবার মডেল-অভিনেত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করার দাবি জানিয়ে একটি বিবৃতি পেশ করেছে।

কলকাতা: বিপদ বাড়ল পুনম পাণ্ডের (Poonam Pandey Fake Death)? অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (All India Cine Workers Association) এবার মডেল-অভিনেত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করার দাবি জানিয়ে একটি বিবৃতি পেশ করেছে। বিবৃতিতে জানানো হয়, সেই সমস্ত মানুষ যাঁরা, তাঁর মৃত্যুর খবর পেয়ে শোকবার্তা জানিয়েছিলেন তাঁদের ভাবাবেগে আঘাত দিয়েছেন পুনম। 'এমন কাজকর্মের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা দরকার যাতে ভবিষ্যতে আর কেউ এরকম ভুয়ো খবর না ছড়ান।'

কী ঘটল?
অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন বা AICWA জানিয়েছে, সার্ভাইক্যাল ক্যানসারের আড়ালে এভাবে নিজের প্রচার করা যায় না। বিবৃতিতে লেখা হয়, 'দেশের ফিল্ম জগতে মডেল এবং অভিনেত্রী পুনম পাণ্ডের মৃত্যুর ভুয়ো খবর  শকওয়েভ ছড়িয়েছিল। তবে এটি যে স্রেফ একটি পাবলিসিটি স্টান্ট ছিল, তা মডেল-অভিনেত্রীর ম্যানেজার পরে নিশ্চিত করেছেন। যাঁরা ওই খবরে শোকপ্রকাশ করেছিলেন, এতে তাঁরা অপমানিত হন। প্রচারের জন্য় এমন পথ বেছে নেওয়ায় পুনম পাণ্ডে এবং তাঁর ম্যানেজারের বিরুদ্ধে এফআইআর করা হোক। এই ধরনের ভুয়ো খবর যাতে আর কেউ না ছড়ান, সে জন্য কড়া পদক্ষেপ করা হোক। আমাদের ভারতীয় চলচ্চিত্র জগতে এমন সস্তা প্রচার মোটেও মেনে নেয় না।' 
শুধু যে AICWA পুনমের বিরুদ্ধে এই দাবি জানিয়েছে, তা নয়। মহারাষ্ট্রের বিধায়ক সত্যজিৎ তাম্বেও মুম্বই পুলিশের কাছে ৩২ বছরের মডেল অভিনেত্রীর বিরুদ্ধে পদক্ষেপ করতে আর্জি জানান। বস্তুত, গত কাল বেলার দিকে তিনি 'জীবিত' রয়েছেন, এ কথা প্রকাশ্যে আসতেই তুমুল সমালোচনার ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়। সাধারণ মানুষ থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এমনকি আরও অনেকে এই নিয়ে মুখ খোলেন। ইনফ্লুয়েন্সার-অভিনেত্রী কুশা কপিলা যেমন বিষয়ে বলেন, 'এর পিছনে একটি এজেন্সি রয়েছে। কেউ সত্যিই এমন আইডিয়া মাথা থেকে বের করেছেন এবং এটা অবিশ্বাস্য।' পরিচালক বিবেক অগ্নিহোত্রী আবার লেখেন, 'সোশ্যাল মিডিয়ার উদীয়মান চ্যালেঞ্জের সঙ্গে, আমি মনে করি কিছু নিয়মকানুন থাকা উচিত, বিশেষ করে, সংবাদদাতাদের জন্য এবং যারা নিজেদেরকে প্রভাবশালী বলে। সংবেদনশীলতা এবং কৌশলকে স্বাভাবিক করা বিপজ্জনক। ভুয়ো মৃত্যুর খবর সবে শুরু। ধীরে ধীরে দেখো আর কী কী হয়।' 
প্রসঙ্গত, দিনতিনেক আগে খবর ছড়িয়েছিল, ৩২ বছরের মডেল-অভিনেত্রী পুনম পাণ্ডে সার্ভাইক্য়াল ক্যানসারে প্রাণ হারিয়েছেন। বলিউড-সহ সাধারণ মানুষের মধ্যে এই নিয়ে তীব্র আলোড়ন শুরু হয়। কিন্তু গত কালই, 'বেঁচে ওঠেন' পুনম। দাবি করেন, সার্ভাইক্যাল ক্যানসার নিয়ে আরও বেশি করে যাতে আলোচনা হয়, সেই জন্য নিজের ভুয়ো মৃত্যুসংবাদ ছড়িয়েছিলেন। তার পর থেকে দিকে দিকে তীব্র সমালোচনার মুখে পড়েছেন তিনি। 


আরও পড়ুন:জাতীয় পুরস্কারপ্রাপ্ত বাঙালি কৃতীদের সম্মান জানাতে বিশেষ অনুষ্ঠান 'বাংলার জাতীয় গর্ব'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget