এক্সপ্লোর

Prakash Raj Remarried: ছেলের আবদারে সাড়া, ফের 'বিয়ে' করলেন প্রকাশ রাজ

২৪ অগাস্ট নিজের বিবাহবার্ষিকীর দিনই আবার বিয়ে করলেন অভিনেতা। জানিয়েছেন, ছেলে বেদান্তর আবদারেই আবার বিয়ের পিঁড়িতে বসেছেন তিনি।

মুম্বই : ফের খবরের শিরোনামে বলিউড (Bollywood) এবং দক্ষিণের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজ (Prakash Raj) । কারণ, তিনি ফের বিয়ে করলেন। ২৪ অগাস্ট নিজের বিবাহবার্ষিকীর (Marriage Anniversary) দিনই আবার বিয়ে করলেন অভিনেতা। জানিয়েছেন, ছেলে বেদান্তর আবদারেই আবার বিয়ের পিঁড়িতে বসেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় পোস্টও করলেন বিয়ের (Marriage) ছবি।

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় (Social Media) বিবাহবার্ষিকী সহ আবারও বিয়ের ছবি পোস্ট করেছেন জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজ। তবে, ঘটনায় একটা ট্যুইস্টও রয়েছে। না, নতুন করে বিয়ে করলেও অভিনেতার জীবনে নতুন কোনও মানুষের আগমন ঘটেনি। বিবাহবার্ষিকীর দিন তাঁর বিবাহিত স্ত্রী পনি বর্মাকেই ফের বিয়ে করলেন তিনি। এমন ঘটনার কারণ হিসেবে অভিনেতা জানিয়েছেন যে, তাঁদের ছেলে বেদান্ত বাবা-মায়ের বিয়ের সাক্ষী হিসেবে থাকতে চেয়েছিল। তাই ছেলের এমন আবদার মেটাতেই স্ত্রীকে ফের বিয়ে করলেন প্রকাশ রাজ। শুধু বিয়েই নয়, এমন সুন্দর মুহূর্তের নানা ছবিও সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন অভিনেতা। 

প্রসঙ্গত, ২০১০ সালের ২৪ অগাস্ট পনি বর্মার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন অভিনেতা প্রকাশ রাজ। যদিও এটা তাঁর প্রথম বিয়ে নয়। পনি বর্মার আগে অভিনেতা ললিতা কুমারিকে বিয়ে করেন। ২০০৯ সালে তাঁদের ডিভোর্স হয়। ললিতা কুমারির সঙ্গে বিয়ে হওয়ার পর তাঁদের দুই কন্যা সন্তানও রয়েছে। ছেলে বেদান্তর আবদারে বর্তমান স্ত্রী পনি বর্মার সঙ্গে প্রকাশ রাজের ফের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতার দুই মেয়ে মেঘনা এবং পূজাও। 

বিয়ের ছবি পোস্টের পাশাপাশি প্রকাশ রাজ তাঁর ট্যুইটার (Twitter) হ্যান্ডলে স্ত্রীর সঙ্গে আরও একটি ছবি পোস্ট করে লিখেছেন, 'আমার অন্ধকার জীবনে আলো হয়ে আসার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আমার অসাধারণ একজন বন্ধু, ভালোবাসা এবং ভ্রমণসঙ্গী হিসেবে জীবন কাটিয়ে যাওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ।'

সেরা শিরোনাম

Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
Sidharth Malhotra: পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
CJP Protest: CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
Jhilam Gupta: অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?
অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?

ভিডিও

Phoolbagan Sarbojanin | প্রথম বছরেই চমক দিতে তৈরি ফুলবাগান সর্বজনীন | ABP ANANDA LIVE
ঘণ্টা খানেক সঙ্গে সুমন (১৩.১০.২৬) পর্ব ২ : দুই নির্বাচন কমিশনারকে কেন পার্টি করলেন ১১জন বিরোধী দলের সদস্য?
ঘণ্টা খানেক সঙ্গে সুমন (১৩.১০.২৬) পর্ব ১ : রাহুলের বাড়িতে 'চায়ে পে চর্চা' । জ্ঞানেশ ইস্য়ুতে উত্তপ্ত দিল্লি থেকে পাটনা
Prafulla Kanan West | এবার কী চমক থাকছে প্রফুল্ল কানন ওয়েস্টের পুজো? | ABP ANANDA LIVE
Santoshpur Lake Pally | সন্তোষপুর লেক পল্লির থিম 'তাণ্ডব' | Durga Puja 2026 | ABP ANANDA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget