এক্সপ্লোর

Prankenstein: শ্যুটিং শেষ, এপ্রিলেই মুক্তি পাবে কৌশিক গঙ্গোপাধ্যায়ের 'প্র্যাঙ্কেনস্টাইন'

'টিকটিকি'-র পর এবার 'প্র্যাঙ্কেনস্টাইন'। ফের ওয়েবসিরিজে কৌশিক গঙ্গোপাধ্যায়। ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে ছবির শ্যুটিং। চলতি বছরের এপ্রিল মাসে 'ক্লিক' ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পাবে এই সিরিজটি। 

কলকাতা:  'টিকটিকি'-র পর এবার 'প্র্যাঙ্কেনস্টাইন'। ফের ওয়েবসিরিজে কৌশিক গঙ্গোপাধ্যায়। ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে ছবির শ্যুটিং। চলতি বছরের এপ্রিল মাসে 'ক্লিক' ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পাবে এই সিরিজটি। পরিচালনার দায়িত্বে রয়েছেন সাগ্নিক চট্টোপাধ্যায় ও সিরিজটি প্রযোজনা করছেন মিল্কি ওয়ে।

সিরিজে এক রহস্যময় প্রৌঢ়ের চরিত্রে অভিনয় করবেন কৌশিক গঙ্গোপাধ্যায়। এছাড়া চার বন্ধুর চরিত্রে দীপ দে, শ্রীতমা দে, ঈপ্সিতা কুণ্ডু, রেমোকে দেখা যাবে। এছাড়া অন্যান্য চরিত্রে ভাস্কর দত্ত, রোহিনী চট্টোপাধ্যায়, সোমনাথ ভট্টাচার্য, প্রিয়দর্শিনী দাসগুপ্ত, অয়ন্তিকা পালকে দেখা যাবে।


Prankenstein: শ্যুটিং শেষ, এপ্রিলেই মুক্তি পাবে কৌশিক গঙ্গোপাধ্যায়ের 'প্র্যাঙ্কেনস্টাইন

কোন পথে গল্প-

সদ্য প্রকাশ পাওয়া কৌশিক গঙ্গোপাধ্যায়ের লুকও ছিল নজরকাড়া। সাদা পাঞ্জাবির ওপর কালো শাল, হাতে নাইন এম এম পিস্তল। কখনও তাঁর হাতে, কখনও বাজারের থলিতে দেখা গিয়েছে পিস্তল। গল্পটা 'প্র্যাঙ্ক' ভিডিও তৈরি করা একটি দলকে নিয়ে। এই প্র্যাঙ্কস্টার দলের নাম 'প্র্যাঙ্কেনস্টাইন'। এই বছর মুম্বই শহরে আয়োজিত হওয়া ইউটিউব ফ্যানফেস্টে তারা আমন্ত্রিত হয়। সেই আনন্দ উদযাপন করতে তারা কলকাতার উপকণ্ঠে এক শতাধিক বছর প্রাচীন রাজবাড়িতে রাত কাটানোর উদ্দেশ্যে গিয়ে উপস্থিত হয়। চার বন্ধু, রুবেন, ভিকি, শিরিন এবং আরু মিলে শুরু করে পার্টি। কিন্তু পানীয় ফুরিয়ে যাওয়ায় রুবেন, ভিকিকে বাইরে যেতে হয়। তারপরেই সেখানে আবির্ভাব ঘটে রহস্যময় এক প্রৌঢ়ের।


Prankenstein: শ্যুটিং শেষ, এপ্রিলেই মুক্তি পাবে কৌশিক গঙ্গোপাধ্যায়ের 'প্র্যাঙ্কেনস্টাইন

প্রৌঢ় নিজেকে এই প্র্যাঙ্কস্টার গ্রুপের একজন একনিষ্ঠ ভক্ত বলে দাবি করেন। তাদের সামনে একটি অদ্ভুত প্রস্তাব রাখেন। প্রৌঢ়র পরিকল্পনামাফিক একটি প্র্যাঙ্ক সেই রাতেই করতে হবে তাঁদের। তবেই তাদের মুক্তি মিলবে প্রৌঢ়র হাত থেকে। নইলে অঘটন অবশ্যম্ভাবী। চার বন্ধু বোঝে, এই প্রৌঢ় উন্মাদ। তার ওপর হাতে রয়েছে উদ্যত আগ্নেয়াস্ত্র। উপায় না দেখে রুবেন, শিরিন এবং ভিকি বেরিয়ে পড়ে প্রৌঢ়র ইচ্ছাপূরণের উদ্দেশে। আর এদিকে আরু জামিন হিসেবে রাজবাড়িতেই প্রৌঢ়র হাতে বন্দি থাকে।


Prankenstein: শ্যুটিং শেষ, এপ্রিলেই মুক্তি পাবে কৌশিক গঙ্গোপাধ্যায়ের 'প্র্যাঙ্কেনস্টাইন

এরপর একটি খুন আর ক্রমশ জড়িয়ে পডা় রহস্যের জাল। চার বন্ধুর কী মুক্তি পাবে ওই প্রৌঢ়ের হাত থেকে? উত্তর মিলবে এপ্রিল


Prankenstein: শ্যুটিং শেষ, এপ্রিলেই মুক্তি পাবে কৌশিক গঙ্গোপাধ্যায়ের 'প্র্যাঙ্কেনস্টাইন মাসেই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget