এক্সপ্লোর

নেস ওয়াদিয়ার বিরুদ্ধে প্রীতি জিন্টার শ্লীলতাহানির মামলা খারিজ বম্বে হাইকোর্টের

নয়াদিল্লি: শিল্পপতি নেস ওয়াদিয়ার বিরুদ্ধে প্রীতি জিন্টার শ্লীলতাহানির অভিযোগের মামলা খারিজ করে দিল বম্বে হাইকোর্ট। সংবাদ সংস্থা এএনআইয়ের খবর। বলিউড অভিনেত্রীকে এই মামলা তুলে নেওয়ার প্রস্তাব বিবেচনা করে দেখতে বলার দুদিন বাদেই এই পদক্ষেপ আদালতের। নেস প্রীতির মামলা খারিজ করে দেওয়ার আর্জিতে যে পিটিশন দিয়েছিলেন, তার শুনানিতে আপস-মীমাংসার প্রস্তাব দেয় হাইকোর্ট। প্রীতির আইনজীবী বলেছিলেন, নেস ক্ষমা চাইতে রাজি থাকলে তাঁর মক্কেলও বিষয়টি মিটিয়ে নিতে তৈরি। কিন্তু নেসের কৌঁসুলি জানিয়ে দেন, তাঁর মক্কেল ক্ষমা চাইবেন না। ২০১৪-র ৩০ মে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে কিংস ইলেভেন পঞ্জাব ও চেন্নাই সুপার কিংসের আইপিএল ম্যাচের সময় নেস তাঁর শ্লীলতাহানি করেন বলে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছিলেন প্রীতি। বিবৃতিতে তিনি দাবি করেন, ম্যাচ চলাকালে নেস তাঁর কাছে এসে হাত বাড়িয়ে তাঁকে জাপটে ধরে বাকি দর্শকদের সামনেই গালাগালাজ করেন। প্রসঙ্গত, নেস ও প্রীতি দুজনেই যুগ্মভাবে আইপিএলে পঞ্জাব কিংস ইলেভেন-এর মালিক ছিলেন। ২০১১-য় দুজনের ৫ বছরের সম্পর্ক ভেঙে যায়। একবার একটি ফিল্মি ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাত্কারে প্রীতি সে কথা জানান, বলেন, নেস ওয়াদিয়ার সঙ্গে সম্পর্কের বন্ধন ছেড়ে বেরিয়ে এসেছি। ২০১৪-র ১৩ জুন নেসের বিরুদ্ধে পুলিশের কাছে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ (মহিলার শ্লীলতাহানির উদ্দেশ্যে তাঁকে নিগ্রহ বা পাশবিক বল প্রয়োগ), ৫০৪ (উদ্দেশ্যপ্রণোদিত অপমান), ৫০৬ (অপরাধমূলক ভীতিপ্রদর্শন), ৫০৯ (মহিলার সম্ভ্রম হানির জন্য খারাপ কথা বলা, অশালীন অঙ্গভঙ্গি) ধারায় অভিযোগ দায়ের করেন প্রীতি। গত ফেব্রুয়ারি পুলিশ নেসের বিরুদ্ধে এই মামলায় চার্জশিটও পেশ করে। তবে ওই শিল্পপতি পরে হাইকোর্টে মামলা খারিজের আবেদন করেন। পিটিশনে নেস সওয়াল করেন, ‘ব্যক্তিগত ক্রোধে’র ফলেই এই মামলা, গোটা ঘটনাটা ‘ভুল বোঝাবুঝি’ থেকে হয়ে গিয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget