এক্সপ্লোর

জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা অমিতাভ, সেরা অভিনেত্রী কঙ্গনা, সেরা ছবি বাহুবলি

নয়াদিল্লি: চলচ্চিত্রে অসাধারণ পারফরম্যান্সের জন্য চলতি বছরের সেরা অভিনেতার পুরস্কার জিতে নিলেন বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন। সেরা অভিনেত্রীর পুরস্কার জিতলেন কঙ্গনা রানাউত। প্রাক্তন অভিনেতা মনোজ কুমারকে প্রদান করা হল দাদাসাহেব ফালকে পুরস্কার। মঙ্গলবার এক ছিমছাম অনুষ্ঠানে ৬৩ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করেন প্রণব মুখোপাধ্যায়। ৭৮-বছরের মনোজ কুমার দাদা সাহেব ফালকের ৪৭ তম প্রাপক হলেন। ‘পূরব অউর পশ্চিম’, ‘উপকার’ এবং ‘ক্রান্তি’ জাতীয় দেশাত্মবোধক ছবির জন্য খ্যাত মনোজ কুমারকে তাঁর ভক্তরা ভালবেসে ‘মিস্টার ভরত’ নামে ডাকত। এদিন তাঁকে চলচ্চিত্র জগতের সর্বোচ্চ পুরস্কার দিয়ে সম্মান জানানো হয়। তাঁর হাতে তুলে দেওয়া হয় একটি স্বর্ণ কমল, ১০ লক্ষ টাকার নগদ এবং একটি শাল। এখন হাঁটতে পারেন না এই সত্তরোর্ধ্ব অভিনেতা। এদিন হুইল-চেয়ার এসেছিলেন তিনি। কিন্তু, তাতেও তাঁর জৌলুসে বিন্দুমাত্র বিচ্যুতি ঘটেনি। রাষ্ট্রপতি তাঁকে সম্মান জানানোর পর তিনি পাল্টা প্রণববাবুকে স্ফটিকের সাঁইবাবার মূর্তি উপহার দেন। প্রসঙ্গত, সাঁইবাবার-ভক্ত মনোজ কুমার এদিন মাথায় গেরুয়া পট্টী পরে পুরস্কার নিতে আসেন।

দাদাসাহেব ফালকে পুরস্কার পেলেন মনোজ কুমার

সুজিত সরকার পরিচালিত ‘পিকু’ ছবিতে অনবদ্য অভিনয়ের সুবাদে এবছরের সেরা অভিনেতার পুরস্কার জিতে নেন বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন। এর জন্য তিনি রৌপ্য কমল এবং ৫০ হাজার টাকা নগদ পান। এদিন পুরস্কার অনুষ্ঠানে সপরিবারে হাজির ছিলেন বিগ বি। উপস্থিত ছিলেন স্ত্রী জয়া, পুত্র অভিষেক, পুত্রবধূ ঐশ্বর্য এবং কন্যা শ্বেতা। প্রসঙ্গত এই নিয়ে চতুর্থ জাতীয় পুরস্কার পেলেন ৭৩ বছরের অভিনেতা। এর আগে তিনি ১৯৯০ (অগ্নিপথ), ২০০৫ (ব্ল্যাক) এবং ২০০৯ (পা) ছবির জন্য জাতীয় পুরস্কার জিতেছিলেন। সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন কঙ্গনা রানাউত। রোম্যান্টিক কমেডি ‘তানু ওয়েডস মনু রিটার্নস’ ছবিতে দ্বৈত ভূমিকায় অভিনয়ের জন্য তিনি জাতীয় পুরস্কার পেলেন। ২৯ বছরের এই অভিনেত্রী হালে অন্য কারণের জন্য খবরের শিরোনামে রয়েছেন। তাঁর সঙ্গে বলিউড সুপারস্টার হৃত্বিক রোশনের আইনি লড়াই এখন গোটা বলিউডে মুখরোচক খবর। তিনিও এদিন রৌপ্য কমল এবং ৫০ হাজার টাকা নগদ পান। প্রসঙ্গত এটি তাঁর তৃতীয় জাতীয় পুরস্কার। এর আগে গত বছর ফ্যাশন ও কুইন ছবির জন্য দুটি পুরস্কার পেয়েছিলেন। বছরের সেরা ছবি নির্বাচিত হয়েছে এসএস রাজামৌলির ছবি ‘বাহুবলি’। রণবীর সিংহ, প্রিয়ঙ্কা চোপড়া ও দীপিকা পাড়ুকোন অভিনীত ‘বাজিরাও মস্তানি’ ছবির জন্য সেরা পরিচালক নির্বাচিত হলেন সঞ্জয় লীলা বনশালী। তিনি পেলেন স্বর্ণকমল পদক, শংসাপত্র এবং নগদ আড়াই লক্ষ টাকা। তাঁর পরিচালিত ছবিটি এবার মোট ছয়টি পুরস্কার পেয়েছে। অন্যদিকে, কবির খান পরিচালিত এবং সলমন খান অভিনীত ছবি ‘বজরঙ্গী ভাইজান’ সবচেয়ে বিনোদনমূলক ছবির পুরস্কার পেয়েছে।  

সেরা শিরোনাম

Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Ajay Devgan: অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
Anirudh-Kavya Maran Marriage: জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget