এক্সপ্লোর

Narendra Modi: মোদির কলমে মুক্তি পেল 'গরবো', নবরাত্রির সময়ে আসতে চলেছে নতুন গান

Navratri Special Song: দেশের প্রধানমন্ত্রীর যে গান লেখার হাতও তুখোড় জানতেন? বেশ কয়েক বছর আগেই নবরাত্রি উপলক্ষ্যে 'গরবো' নামের গান লিখেছিলেন মোদি। এই বছর মুক্তি পেল সেই গান।

নয়াদিল্লি: দেশজুড়ে উৎসবের মরশুম। বঙ্গ যেমন মেতে উঠছে দুর্গোৎসবের আনন্দে, তেমনই এখন নবরাত্রিরও (Navratri Song) সময়। মা ফিরছেন তাঁর বাপের বাড়ি, থাকবেন দশ দিন। আনন্দে আত্মহারা সকল ভক্তরা। এই উৎসবের আবহে দেশবাসীর জন্য বিশেষ উপহার নিয়ে এলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)। উৎসব উপলক্ষ্যে মোদি ধরলেন কলম, লিখলেন গান, সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করলেন তাঁর 'নবরাত্রি স্পেশ্যাল' গানের কথা। বলাই বাহুল্য তা নিমেষেই ভাইরাল।

প্রধানমন্ত্রী যখন গীতিকার, মুক্তি পেল 'গরবো'

দেশের প্রধানমন্ত্রীর যে গান লেখার হাতও তুখোড় জানতেন? বেশ কয়েক বছর আগেই নবরাত্রি উপলক্ষ্যে 'গরবো' ('Garbo) নামের গান লিখেছিলেন মোদি। তবে সেই বিষয় এতদিন কেউই বিশেষ জানতেন না। আজ সেই গানই শিরোনামে। আজই ইউটিউবে মুক্তি পেয়েছে এই গান। মোদির কথায় কণ্ঠ দিয়েছেন ধ্বনি ভানুশালী (Dhvani Bhanushali)। উৎসবের মরশুমে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে এই গান। মুক্তির মাত্র ২ ঘণ্টায় এই গানের ভিউজ ছাড়িয়ে যায় ১৮৯ হাজার এবং অবশ্যই সেই সংখ্যা ক্রমশ ঊর্ধ্বমুখী।

মিউজিক লেবেল 'জাস্ট মিউজিক'-এর তরফ থেকে বলা হয়, 'এই প্রথমবার, এক এবং শুধুমাত্র একজনই, নরেন্দ্র মোদির লেখা গান, 'গরবো'র হাত ধরে আমরা গুজরাতের চোখ ধাঁধানো নবরাত্রির সংস্কৃতির সঙ্গে পরিচিত হব তনিষ্ক বাগচি ও ধ্বনি ভানুশালীর সুরের জাদুতে, যার পরিচালনায় নাদিম শাহ্!' গান শুনে মনে হতেই পারে ডান্ডিয়া হাতে সুরে তালে পা মেলাতে। নির্মাতাদের দাবি এটি এই বছরের 'নবরাত্রি অ্যান্থেম' হতে চলেছে।

 

নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করে প্রধানমন্ত্রী তাঁর রচিত প্রথম গান প্রকাশের কথা জানান। একইসঙ্গে তিনি ধন্যবাদ জানান গায়িকা ধ্বনি ভানুশালী এবং সঙ্গীত পরিচালক তনিষ্ক বাগচি ও তাঁর টিমকে। তাঁর কথায়, 'এই গান আমি বেশ কিছু বছর আগে লিখেছিলাম। এটি নিঃসন্দেহে একাধিক স্মৃতি ফিরিয়ে আনে। আমি এরপর বহু বছর আর কিছু লিখিনি কিন্তু গত কয়েকদিনে একটা নতুন গরবা লিখে উঠতে পেরেছি, সেটা নবরাত্রির সময় ভাগ করে নেব।'

 

কমেন্ট বক্সে প্রশংসার বন্যা। এক ব্যবহারকারী লেখেন, 'স্যার, এটি আপনার মুকুটে আরও একটি পালক... নবরাত্রিতে মাতারানির চরণে নিবেদনের জন্য কী দুর্ধর্ষ লিরিক্স।' অপর একজন লেখেন, 'কী সুন্দর। সঙ্গীত বিশ্বব্যাপী এক ভাষা এবং যে ভাষায় যে কেউ কথা বলতে পারে। শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী দুর্দান্ত লেখা।'

আরও পড়ুন: 'Jawan': জাতীয় চলচ্চিত্র দিবসে ফের ঊর্ধ্বমুখী ব্যবসা, বক্স অফিসে ঝড় তুলল শাহরুখের 'জওয়ান'

এই বছর, ১৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে ৯ দিন ব্যাপী নবরাত্রির অনুষ্ঠান। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget