এক্সপ্লোর

Priyanka Chopra: স্বপ্ন ছিল রাজকীয় বিবাহের, প্রিয়ঙ্কার গাউনে ফুটিয়ে তোলা হয়েছিল ৮টি বিশেষ শব্দ!

Priyanka Chopra News: প্রিয়ঙ্কা বিয়ে সেরেছিলেন রাজস্থানের বিলাসবহুল একটি প্যালেসে। খ্রীস্টান থেকে শুরু করে হিন্দু, সমস্ত রীতি মেনেই বিয়ে করেছিলেন তিনি

কলকাতা: ২০১৮ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন নিক জোনাস (Nick Jonas) ও প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra)। এখন তাঁদের জীবনে এসেছে একরত্তি কন্যা মালতি। আর সম্প্রতি একটি সাক্ষাৎকারে, নিজের বিয়ে নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী। 

প্রিয়ঙ্কা বিয়ে সেরেছিলেন রাজস্থানের বিলাসবহুল একটি প্যালেসে। খ্রীস্টান থেকে শুরু করে হিন্দু, সমস্ত রীতি মেনেই বিয়ে করেছিলেন তিনি। আর সম্প্রতি একটি সাক্ষাৎকারে তাঁর বিয়ে নিয়ে কথা উঠতে প্রিয়ঙ্কা বলেন, 'আমি স্বপ্ন দেখতাম, একটি প্যালেসে বিয়ে করার। আমি বলছি না আমি যা করি সবকিছু খুব সূক্ষ। তবে আমি যাই করি, সেটা বড়, বিশাল কিছু। আমি নিজেকে একজন যথেষ্ট ব্যক্তিত্বশালী মানুষ বলেই মনে করি। হ্যাঁ, আমার বিয়ের যাবতীয় আয়োজন বড় ছিল, কিন্তু আমন্ত্রিত ছিলেন মাত্র ১১০জন মানুষ। আমার ও আমার স্বামী নিকের খুব কাছের আত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে বিয়ের আয়োজন করা হয়েছিল। '

২০১৮ সালের ১ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন নিক প্রিয়ঙ্কা। বিয়ের এক-একটি অনুষ্ঠানের জন্য এক একজন ডিজাইনারের পোশাক বেছেছিলেন প্রিয়ঙ্কা। তিনি তাঁর খ্রীস্টান বিয়ের দিন একটি সাদা রঙের গাউন পরেছিলেন তিনি। সম্পূর্ণ হাতে সেলাই করা এই গাউনটি তৈরি করতে সময় লেগেছিল ১৮২৬ ঘণ্টা। এই গাউনে সেলাই করে ফুটিয়ে তোলা হয়েছিল বিশেষ কিছু শব্দবন্ধ। সেগুলি হল, 'নিকোলাস জেরি জোনাস, ১ ডিসেম্বর ২০১৮, মধু ও অশোক, ওম নমঃ শিবায়, পরিবার, আশা, সহমর্মিতা ও ভালবাসা (Nicholas Jerry Jonas, 1st December 2018, Madhu and Ashok, Om Namah Shivay)। দিল্লি, মুম্বই ও রাজস্থান, এই তিন জায়গায় বিয়ের বিভিন্ন অনুষ্ঠান করেছিলেন প্রিয়ঙ্কারা। বিয়ের আগে নিকের সঙ্গে ৭ মাস প্রেম করেছিলেন প্রিয়ঙ্কা।                       

শোনা যায়, এর আগে শাহরুখ খানের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন প্রিয়ঙ্কা। সেই সম্পর্ক এতটাই গভীর ছিল, যে শোনা যায় তাঁরা গোপনের বিবাহও করেছিলেন। কিন্তু একে অপরকে 'ভাল বন্ধু'-র থেকে বেশি আর কখনোই কিছু বলেননি তাঁরা। ফলে সেই সম্পর্ক কেবল চর্চিতই রয়ে গিয়েছে। শাহরুখ ও প্রিয়ঙ্কা দুজনেই এখন নিজের নিজের জীবনে ব্যস্ত। 

আরও পড়ুন: Jamun Health Benefits: কমায় ওজন, ভাল রাখে হৃদযন্ত্র, জামের আর কী কী পুষ্টিগুণ রয়েছে?

আরও পড়ুন: Natural Sweetener: চিনির পরিবর্ত হিসেবে খাবারে যোগ করতে পারেন এইসব 'ন্যাচারাল সুইটনার' 

সেরা শিরোনাম

Jeetu-Srijla: প্রত্যাখান সহ্য করতে পারছেন না জিতু? নাকি পরিস্থিতি সামলাতে পারছেন না সৃজলাই? বিগ বস নিয়ে ভিন্নমত নেটিজেনদের
প্রত্যাখান সহ্য করতে পারছেন না জিতু? নাকি পরিস্থিতি সামলাতে পারছেন না সৃজলাই? বিগ বস নিয়ে ভিন্নমত নেটিজেনদের
Shah Rukh Khan: ১৫ বছর যেন সংখ্যামাত্র! শাহরুখ-করিনার ম্যাজিক অমলিন 'ড্যাডি কুল' -এ
১৫ বছর যেন সংখ্যামাত্র! শাহরুখ-করিনার ম্যাজিক অমলিন 'ড্যাডি কুল' -এ
Big Boss Bangla: চোখে জল সবার, প্রত্যেককে উপহার দিলেন নিরঞ্জন! এই সপ্তাহেই বিগ বসের যাত্রা শেষ লাফটারসেনের?
চোখে জল সবার, প্রত্যেককে উপহার দিলেন নিরঞ্জন! এই সপ্তাহেই বিগ বসের যাত্রা শেষ লাফটারসেনের?
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?

ভিডিও

CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ
Food Safety Department Raid | ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ
LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget