এক্সপ্লোর

Priyanka-Nick: লস অ্যাঞ্জেলসে সাধের বাড়ি ছাড়তে 'বাধ্য' নিক-প্রিয়ঙ্কা, বিক্রেতার বিরুদ্ধে মামলা দম্পতির

LA Mansion: ৭টি বেডরুম, ৯টি বাথরুম, বাতানুকূল ওয়াইন সেলার, শেফস কিচেন, হোম থিয়েটার, বোলিং অ্যালে, স্পা, স্টিম শাওয়ার, জিম ও একটি বিলিয়ার্ড রুম সম্পন্ন বিলাসবহুল প্রপার্টি ২০ মিলিয়ন ডলার দিয়ে কেনেন।

নয়াদিল্লি: ২০১৯ সাল থেকে তিল তিল করে গড়ে তুলেছিলেন নিজেদের সাধের বাড়ি। লস অ্যাঞ্জেলসে নিজেদের বাড়িতে থাকতেন গ্লোবাল তারকা প্রিয়ঙ্কা চোপড়া ও তাঁর স্বামী, গায়ক নিক জোনাস। কিন্তু এবার সেই সুখের বাড়ি ছেড়ে বেরিয়ে আসতে বাধ্য হলেন তারকা দম্পতি! কিন্তু কেন? কী এমন হল? আন্তর্জাতিক সংবাদ সংস্থা 'পেজ সিক্স' সূত্রে খবর, ওই বাড়িটি তাঁদের পক্ষে 'কার্যত বসবাসের অযোগ্য' হয়ে উঠছিল। 

সাধের বাসস্থান ছাড়তে 'বাধ্য' হলেন নিক-প্রিয়ঙ্কা, কেন?

২০১৯ সালে লস অ্যাঞ্জেলসে নিজেদের প্রপার্টি নিয়ে সেখানেই পেতেছিলেন সাধের সংসার। কিন্তু সেই বাড়ি 'কার্যত বসবাসের অযোগ্য' হয়ে উঠেছে এখন। বাড়িটিতে জলের সমস্যার ফলে ক্ষতিগ্রস্ত (mold infestation) হচ্ছে গোটা প্রপার্টি এবং দম্পতি এখন বাড়ির বিক্রেতাদের সঙ্গে আইনি লড়াইয়ে নেমেছেন। সম্পত্তির ক্ষতির ফলে বাড়িটিকে 'স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে বাসের ক্ষেত্রে বিপজ্জনক' করে তুলেছে।

৭টি বেডরুম, ৯টি বাথরুম, বাতানুকূল ওয়াইন সেলার, শেফস কিচেন, হোম থিয়েটার, বোলিং অ্যালে, স্পা, স্টিম শাওয়ার, জিম ও একটি বিলিয়ার্ড রুম সম্পন্ন এই বিলাসবহুল প্রপার্টি ২০১৯ সালে ২০ মিলিয়ন ডলার দামে কেনেন তারকা দম্পতি। ২০২৩ সালের মে মাসে দায়ের হওয়া মামলা অনুযায়ী, সম্পত্তি কেনার পর থেকেই পুল ও স্পায়ে সমস্যা দেখা যেতে শুরু করে। ওয়াটারপ্রুফিংয়ে সমস্যার ফলে 'ছত্রাকজাত দূষণ এবং সম্পর্কিত সমস্যা' দেখা যাচ্ছিল। অভিযোগে বলা হয় ওই একই সময়ে ডেকের ওপর বার্বিকিউ এরিয়াতেও জল লিকিংয়ের সমস্যা হয়। 

আরও পড়ুন: Gourab Sarkar: '...একা মা, মেয়ে কী করব কিছুই বুঝতে পারছি না', সোশ্যাল মিডিয়ায় গায়ক গৌরবের বিরুদ্ধে বিস্ফোরক তরুণী

প্রিয়ঙ্কা চোপড়া এবং নিক জোনাস এখন ক্ষতিপূরণ চাইছেন। 'পেজ সিক্স' অনুসারে ওই মামলায় বলা হয়েছে, "অভিযোগকারীকে মেরামতের সমস্ত খরচের জন্য পরিশোধ করা উচিত', সেই সঙ্গে ওখানে থাকতে গিয়ে যা যা সমস্যা হয়েছে তারও ক্ষতিপূরণ দেওয়া উচিত। ওই প্রতিবেদন অনুযায়ী, ওই সম্পত্তি মেরামত করতে খরচ দেড় মিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে এবং প্রায় আড়াই মিলিয়ন ডলার পর্যন্ত পৌঁছতে পারে, যা ভারতীয় মুদ্রায় ১৩ থেকে ২০ কোটি টাকার সমান। 

যতদিন না বাড়ি সারাই না হচ্ছে প্রিয়ঙ্কা, নিক ও তাঁদের সন্তান মালতী মেরি লস অ্যাঞ্জেলসেই অপর একটি প্রপার্টিতে গিয়ে থাকছেন, কারণ তাঁদের সমস্ত কাজকর্ম সেখানেই। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

সেরা শিরোনাম

Sabyasachi Chowdhury: আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
Sabyasachi Chowdhury: 'সাধক বামাক্ষ্যাপা' নিয়ে প্রত্যাশা বাড়তি চাপ? শুধু অভিনয় নয়, ছবির একাধিক দায়িত্ব ছিল সব্যসাচীর কাঁধে
'সাধক বামাক্ষ্যাপা' নিয়ে প্রত্যাশা বাড়তি চাপ? শুধু অভিনয় নয়, ছবির একাধিক দায়িত্ব ছিল সব্যসাচীর কাঁধে
Sabyasachi Chowdhury: 'কাজ ছেড়েছি, বাড়িতে বসে থেকেছি.. জানতাম না সিনেমাটা হবে কি না', 'সাধক বামাক্ষ্যাপা' মুক্তির আগে বলছেন সব্যসাচী
'কাজ ছেড়েছি, বাড়িতে বসে থেকেছি.. জানতাম না সিনেমাটা হবে কি না', 'সাধক বামাক্ষ্যাপা' মুক্তির আগে বলছেন সব্যসাচী
Bollywood News: সেফ আলি খানকে প্রাণে মেরে ফেলার হুমকি, বাড়িতে ঢুকে হামলা হয়েছিল আগেই, তদন্তে মুম্বই পুলিশ
সেফ আলি খানকে প্রাণে মেরে ফেলার হুমকি, বাড়িতে ঢুকে হামলা হয়েছিল আগেই, তদন্তে মুম্বই পুলিশ

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget