এক্সপ্লোর

Priyanka-Nick Jonas Wedding Anniversary: বিবাহবিচ্ছেদের গুঞ্জন অতীত, রোম্যান্টিক কায়দায় বিবাহবার্ষিকী উদযাপন নিক-প্রিয়ঙ্কার

গতকাল অর্থাৎ, ১ ডিসেম্বর ছিল প্রিয়ঙ্কা চোপড়া এবং নিক জোনাসের তৃতীয় বিবাহবার্ষিকী। ৩ বছর আগে জোনাস ব্রাদার গায়কের সঙ্গে এইদিনেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন বলিউড অভিনেত্রী।

মুম্বই: তৃতীয় বিবাহবার্ষিকীর কয়েকদিন আগেই গুঞ্জন রয়েছিল সম্পর্কে ফাটল ধরেছে প্রিয়ঙ্কা চোপড়া এবং নিক জোনাসের মধ্যে। গুঞ্জন শুরু হয়, যখন নিজের সোশ্য়লা মিডিয়া হ্যান্ডল থেকে স্বামী নিক জোনাসের পদবী সরিয়ে দেন প্রিয়ঙ্কা। নেট নাগরিকদের কেউ কেউ তাঁর মধ্যে অভিনেত্রী সামান্থা রথ প্রভুর ছায়া দেখতে পাচ্ছিলেন। তাঁদের আশঙ্কা হচ্ছিল, স্বামীর পদবী সরিয়েই সম্পর্কে ফাটলের ইঙ্গিত দিতে চাইছেন বলিউডের 'দেশি গার্ল'। কিন্তু সেই সমস্ত গুঞ্জনে জল ঢেলে দিয়ে অত্যন্ত রোম্যান্টিক কায়দায় তৃতীয় বিবাহবার্ষিকী উদযাপন করলেন নিক-প্রিয়ঙ্কা।

আরও পড়ুন - Dhamaka Film Update: 'ধামাকা'দার সুখবর দিলেন কার্তিক আরিয়ান

গতকাল অর্থাৎ, ১ ডিসেম্বর ছিল প্রিয়ঙ্কা চোপড়া এবং নিক জোনাসের তৃতীয় বিবাহবার্ষিকী। ৩ বছর আগে জোনাস ব্রাদার গায়কের সঙ্গে এইদিনেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন বলিউড অভিনেত্রী। এদিন নিক জোনাস তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডলে স্ত্রী প্রিয়ঙ্কার প্রতি ভালোবাসা জানিয়ে বিবাহবার্ষিকী উদযাপনের ছবি এবং ভিডিও শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে, অত্যন্ত রোম্য়ান্টিক কায়দায় বিশেষ দিনে ডিনার সারছেন তাঁরা। ডিনার টেবলের চারপাশ সাজানো রয়েছে ফুল এবং মোমবাতি দিয়ে। এছাড়াও বড় বড় করে লেখা রয়েছে 'ফরএভার'। প্রিয়ঙ্কা চোপড়াও এদিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে 'ম্যারেড ইউ' লেখা কার্ডের ছবি পোস্ট করেছেন। দুজনের সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে বোঝাই যাচ্ছে, বিশেষভাবে তৃতীয় বিবাহবার্ষিকী সেলিব্রেট করছেন তাঁরা।

প্রসঙ্গত, ২০১৮-র ১ ডিসেম্বর যোধপুরের উমেদ ভবন প্যালেসে রাজকীয় বিয়ের আসর বসেছিল প্রিয়ঙ্কা চোপড়া এবং নিক জোনাসের। বেশ কিছুদিন একে অপরের সঙ্গে সম্পর্কে থাকার পর তাঁরা বিয়ে করেন। হিন্দু এবং খ্রীষ্টান দুই মতেই বিয়ে হয় তাঁদের। তৃতীয় বিবাহবার্ষিকীতে দুই তারকার এমন রোম্যান্টিক ছবি এবং ভিডিও দেখে আপ্লুত অনুরাগীরা। অন্যদিকে, প্রিয়ঙ্কা চোপড়ার হাতে হলিউডের কাজের পাশাপাশি রয়েছে বলিউডেরও বেশ কিছু কাজ। খুব শীঘ্রই তাঁকে দেখা যাবে ফারহান আখতারের 'জি লে জারা' ছবিতে। এই ছবিতে তাঁর সঙ্গে দেখা যাবে আলিয়া ভট্ট এবং ক্যাটরিনা কাইফকেও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget