এক্সপ্লোর

Dhamaka Film Update: 'ধামাকা'দার সুখবর দিলেন কার্তিক আরিয়ান

মাত্র কয়েকদিন আগেই ওটিটি প্ল্যাটফর্মে পেয়েছে বলিউড অভিনেতা কার্তিক আরিয়ানের নতুন ছবি 'ধামাকা'। এই প্রথমবার চকোলেট বয় ইমেজ ছেড়ে টেলিভিশন অ্যাঙ্করের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে অভিনেতাকে।

মুম্বই: 'ধামাকা' (Dhamaka) যে 'ধামাকা'দার পারফরম্যান্স করবে, তার আন্দাজ আগে থেকেই করতে পারছিলেন নেট নাগরিকরা। আর তেমনটাই হল। কার্তিক আরিয়ানের (Kartik Aaryan) 'ধামাকা' মুক্তি পাওয়ার পরই ডিজিটাল প্ল্যাটফর্মে রেকর্ড তৈরি করল। সম্প্রতি সেই সুখবরই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শেয়ার করেছেন বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান।

মাত্র কয়েকদিন আগেই ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে বলিউড অভিনেতা কার্তিক আরিয়ানের নতুন ছবি 'ধামাকা'। এই প্রথমবার চকোলেট বয় ইমেজ ছেড়ে টেলিভিশন অ্যাঙ্করের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে 'পেয়ার কা পঞ্চনামা' অভিনেতাকে। ছবি মুক্তির আগে ট্রেলার এবং টিজারের মাধ্যমে নির্মাতারা এটা বুঝিয়ে দিতে সক্ষম হয়েছিলেন যে, ডিজিটালে কার্যত 'ধামাকা' করতে আসছে পরিচালক রাম মাধবনীর ছবি। ছবি মুক্তি পাওয়ার ১০ দিনের মধ্যেই ডিজিটাল প্ল্যাটফর্মে 'ধামাকা'দার পারফরম্যান্স করল।

আরও পড়ুন - Vicky Kaushal-Katrina Kaif Wedding: চূড়ান্ত গোপনীয়তা, ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিয়েতে প্রবেশের জন্য কী করতে হবে অতিথিদের?

সম্প্রতি অভিনেতা কার্তিক আরিয়ান নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে সুখবর জানিয়ে লিখেছেন, 'ডিজিটাল প্ল্যাটফর্মে সবথেকে বেশি সময় ধরে দেখা ছবি ধামাকা। সত্যিই এটা খুব বড় পাওনা। অনেক অনেক ধন্যবাদ সকলকে।' তিনি আরও তথ্য দিয়ে জানিয়েছেন যে, ছবি মুক্তি পাওয়ার ১০ দিনের মধ্যেই ডিজিটালে সবথেকে বেশি দেখা হয়েছে তাঁর নতুন ছবি 'ধামাকা'। কার্তিক আরিয়ান আরও জানিয়েছেন যে, ইতিমধ্যেই এই ছবি ৪.৮ মিলিয়ন ঘণ্টা দেখা হয়ে গিয়েছে। 

প্রসঙ্গত, 'ধামাকা' ছবিটি নিয়ে প্রথম থেকেই আশাবাদী ছিলেন কার্তিক আরিয়ান। একইরকমভাবে আশাবাদী ছিলেন ছবির পরিচালক রাম মাধবনী। 'নীরজা', 'আরিয়া টু'-র মতো ছবি ও ওয়েব সিরিজ পরিচালনা করার পর অন্যধারার ছবি 'ধামাকা' নিয়ে হাজির হন তিনি। খুব অল্প দিনে শ্যুটিং শেষ হয়েছে এই ছবির। পাশাপাশি সিনেমাহলের পরিবর্তে ওটিটি প্ল্যাটফর্মকেই ছবি মুক্তির মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন নির্মাতারা। 

'সোনু কি টিটু কি সুইটি' অভিনেতা কার্তিক আরিয়ান বিভিন্ন সময়ে 'ধামাকা'র সাফল্য শেয়ার করছেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে। এই ছবির জন্য যে তিনি বলিউডের অন্দর থেকেও প্রশংসা পাচ্ছেন, তাও জানিয়েছেন। আগামীতে তাঁর হাতে রয়েছে 'ভুলভুলাইয়া টু', 'শেহজাদা', 'ক্যাপ্টেন ইন্ডিয়া', 'ফ্রেডি'-র মতো একাধিক ছবি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Antara Banerjee: স্লিপারের টিকিট কেটে AC-তে, প্রতিবাদ করতেই ব্লেড নিয়ে RPF-এর ওপর ঝাঁপিয়ে পড়লেন অভিনেত্রী!
স্লিপারের টিকিট কেটে AC-তে, প্রতিবাদ করতেই ব্লেড নিয়ে RPF-এর ওপর ঝাঁপিয়ে পড়লেন অভিনেত্রী!

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Embed widget