এক্সপ্লোর

Priyanka Chopra: সঞ্চালককে তথ্য দিতে গিয়ে 'RRR' নিয়ে মস্ত ভুল, প্রিয়ঙ্কার ওপর চটলেন নেটিজেনরা!

Priyanka Chopra News: সম্প্রতি পডকাস্টে একটি সাক্ষাৎকার দিতে গিয়েছিলেন প্রিয়ঙ্কা। হলিউডের এক সঞ্চালক সাক্ষাৎকারটি সঞ্চালনা করছিলেন। সেখানেই উঠে আসে নাটু নাটু গানের প্রসঙ্গ।

কলকাতা: সঞ্চালকের ভুল শোধরাতে গিয়ে নিজের দেশের ছবি নিয়েই ভুল করে বসলেন অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra)! বলিউড সিনেমা সম্পর্কে কথা বলতে গিয়ে অস্কারের মঞ্চে যাওয়া ছবি 'আরআরআর' (RRR)-কে 'তামিল ছবি' বলে মন্তব্য করে বসলেন অভিনেত্রী!

সম্প্রতি পডকাস্টে একটি সাক্ষাৎকার দিতে গিয়েছিলেন প্রিয়ঙ্কা। হলিউডের এক সঞ্চালক সাক্ষাৎকারটি সঞ্চালনা করছিলেন। সেখানেই উঠে আসে নাটু নাটু (Natu Natu) গানের প্রসঙ্গ। 'আর আর আর' (RRR) ছবির হাত ধরে ফের বিশ্বের দরবারে গর্বিত হয়েছে ভারত (Proud India)। 'গোল্ডেন গ্লোব' (Golden Globe Awards) পাওয়ার পর এবার '৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস'-এর (95th Academy Awards) মঞ্চে 'বেস্ট অরিজিন্যাল সং' (Best Original Song) বিভাগে সেরার শিরোপা পেয়েছে 'নাটু নাটু' (Naatu Naatu)। সেই প্রসঙ্গে কথা বলার সময় 'আর আর আর' (RRR)-কে বলিউড ছবি বলে উল্লেখ করেন সঞ্চালক। 

কথার মাঝখান থেকে থামিয়ে ভুল শুধরে দেয় প্রিয়ঙ্কা। বলেন, 'বলে রাখি, বলিউড নয়, আর আর আর' একটি তামিল ছবি। মেগা ব্লকবাস্টার, যেমনটা অনেক তামিল ছবির ক্ষেত্রেই হয়। অনেকটা এখানকার অ্যাভেঞ্জার্সের মতো।' এই সাক্ষাৎকার প্রকাশ্যে আসতেই আহত হয়েছেন নেটিজেনরা। তেলুগু ছবিকে তামিল ছবি বলায় নিন্দার ঝড় প্রিয়ঙ্কার বিরুদ্ধে। অনেকেই মন্তব্য করেছেন, 'প্রিয়ঙ্কা সামান্য তামিল বা তেলুগু ছবির মধ্যেও পার্থক্য বুঝতে পারছেন না!'

প্রসঙ্গত, আন্তর্জাতিক স্তরে এটি তৃতীয় বড় স্বীকৃতি পেয়েছে চার্টবাস্টার 'নাটু নাটু'। এম এম কীরাবাণীর সঙ্গীত পরিচালনায়, চন্দ্রবোসের লেখায় এই গান ভারতীয় দর্শকের মন জয় করেছে মুক্তির পরই। এবার একে একে গোল্ডেন গ্লোব, ক্রিটিক্স চয়েস অ্যাওয়ার্ডের পর এবার অস্কার পেল 'নাটু নাটু'। প্রসঙ্গত, 'নাটু নাটু' গানের দুই তারকা গায়ক রাহুল সিপলিগঞ্জ ও কালা ভৈরব লাইভ পারফর্মও করেন অস্কারের মঞ্চে। তাঁদের পারফর্ম্যান্স ঘোষণা করেন একমাত্র ভারতীয় উপস্থাপক দীপিকা পাড়ুকোন। 

সেরা ডক্যুমেন্টরি শর্ট ফিল্ম (Best Documentary Short Film) বিভাগে সেরার শিরোপা জিতেছে 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স' (The Elephant Whisperers)। 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স'-এর পরিচালক কার্তিকি গঞ্জালভেস (Kartiki Gonsalves)। স্বল্পদৈর্ঘ্যের এই তথ্যচিত্রটি প্রযোজনা করেছেন গুণীত মোঙ্গা (Guneet Monga)। ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চে গরবের আলোয় ভারতের 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স'। জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের শর্ট ডক্যুমেন্টারি 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স' পেল এবারের অস্কার, 'সেরা ডক্যুমেন্টরি শর্ট ফিল্ম' বিভাগে। প্রযোজক গুণীত মোঙ্গা ও পরিচালক কার্তিকি গঞ্জালভেস। তাঁদের হাত ধরেই ভারতে এল এবারের প্রথম অস্কার।

আরও পড়ুন: Samantha Ruth Prabhu on separation: 'পুষ্পা'-র আইটেম গানে পারর্ফম করার জন্য়ই বিচ্ছেদ হয় সামান্থার? মুখ খুললেন অভিনেত্রী

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
Govinda-Sunita: বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে গোবিন্দকে কটাক্ষ সুনীতার, নায়কের পাশে দাঁড়িয়ে সলমনের প্রাক্তন বললেন...
বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে গোবিন্দকে কটাক্ষ সুনীতার, নায়কের পাশে দাঁড়িয়ে সলমনের প্রাক্তন বললেন...
Rathijit Bhattacharjee: হঠাৎ গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি করাতে হল বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পীকে! কেমন আছেন তিনি?
হঠাৎ গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি করাতে হল বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পীকে! কেমন আছেন তিনি?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget