এক্সপ্লোর

Priyanka Chopra: 'প্রিয়ঙ্কাকে প্রথম দেখছেন?' স্ত্রীয়ের দিকে অপলকে তাকাতেই ট্রোলড নিক জোনাস

Priyanka Chopra and Nick Jonas: সদ্য প্রিয়ঙ্কা শেয়ার করে নিয়েছেন তাঁর ছুটি কাটানোর ছবি। রোমের মনোরম সৌন্দর্য্যে একে অপরের প্রেমে যেন ডুবেছেন নিক-প্রিয়ঙ্কা। একটি সবুজ গাউন পরেছিলেন প্রিয়ঙ্কা

কলকাতা: নিক জোনাস (Nick Jonas) আর প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra)-র রসায়ন বরাবরই নজরকাড়া। সোশ্যাল মিডিয়ায় 'কাপল ফটোশ্যুটে' হামেশাই নজর কাড়েন তাঁরা। কিন্তু সদ্য প্রিয়ঙ্কা চোপড়ার শেয়ার করে একগুচ্ছ ছবির একটিতে প্রিয়ঙ্কার দিকে অনর্থকভাবে তাকিয়ে থাকার জন্য ট্রোলড হতে হল তাঁরই স্বামী নিককে!

সদ্য প্রিয়ঙ্কা শেয়ার করে নিয়েছেন তাঁর ছুটি কাটানোর ছবি। রোমের মনোরম সৌন্দর্য্যে একে অপরের প্রেমে যেন ডুবেছেন নিক-প্রিয়ঙ্কা। একটি সবুজ গাউন পরেছিলেন প্রিয়ঙ্কা। তার উপরে ওই একই রঙের একটি সবুজ ফার দেওয়া জ্যাকেট। টপ নট করা চুলের থেকে আলোছালো লগস পড়েছে মুখের চারিদিকে। কোনও ছবিতে বাইরের সৌন্দর্য্যের দিকে অপলক তাকিয়ে রয়েছেন প্রিয়ঙ্কা একাই। কোনও ছবিতে আবার ফ্রেমবন্দি নিক ও প্রিয়ঙ্কার রসায়ন। প্রেমিকার দিক থেকে যেন চোখ সরছে না নিকের। অপলক দৃষ্টিতে প্রিয়ঙ্কাকেই দেখছেন নিক। 

আর এই ছবি নিয়েই ভিন্নমত পোষণ করেছেন নেটিজেনরা। অনেকে লিখেছেন, 'এভাবে কী দেখছেন? প্রিয়ঙ্কাকে আগে কখনও দেখেননি?' অনেকে আবার লিখেছেন, 'নিকের এই তাকিয়ে থাকা বড় বেশিই আরোপিত।' তবে নিক বা প্রিয়ঙ্কা কাউকেই এর উত্তর দিতে হয়নি। উত্তর দিয়েছেন তাঁদের অনুরাগীরাই। তাঁরা লিখেছেন, 'একে বলে ভালবাসা, স্নেহ। প্রিয়ঙ্কা নিকের জীবনের একমাত্র প্রেম। প্রিয়ঙ্কা শুধুমাত্র নিকের। সঙ্গীতশিল্পীর চোখই যেন প্রমাণ দিচ্ছে, বছর পেরিয়েও প্রিয়ঙ্কার প্রতি তাঁর ভালবাসা কেবল গাঢ় হচ্ছে বই কি!'

সদ্য ভারতে এসেছিলেন নিক ও প্রিয়ঙ্কা। বিয়ের পরে এই প্রথম ভারতে এসেছিলেন নিক জোনাস। মালতীরও এই প্রথম ভারত সফর। মেয়েকে নিয়ে সিদ্ধি বিনায়ক মন্দিরে পুজো দিয়ে এসেছিলেন প্রিয়ঙ্কা। নিকের সঙ্গে মায়ানগরীর রাস্তায় ফটোশ্যুটও করেছিলেন প্রিয়ঙ্কা। 'নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার'-এর ২ দিনব্যাপী অনুষ্ঠানে এসে মায়ানগরীর টুকরো সফর সেরে ফেলেছিলেন দম্পতি। সেই অনুষ্ঠানে একটি বিশেষ গাউন পরেছিলেন প্রিয়ঙ্কা। ৬৫ বছর পুরনো একটি বেনারসি পাটোলা শাড়ি দিয়ে করা হয়েছে এই গাউনটি। খাদি সিল্কের ওপর রুপোলি ও সোনালি সুতোর কাজে ফুটিয়ে তোলা হয়েছে অপূর্ব কলকা। গাউনে তুলে ধরা হয়েছে ইক্কতের ৯ট রঙ। গাউনের সঙ্গে মানানসই হীরে ও মুক্তোর গয়না পরেছিলেন প্রিয়ঙ্কা। পিঠ ছাপানো চুলে ছিল সফট কার্ল। পায়ের মানানসই রঙিন পেনসিল হিল জুতোয় নিজের সাজ সম্পূর্ণ করেছিলেন প্রিয়ঙ্কা।

আরও পড়ুন: Top Entertainment News Today: সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চাইলেন বাদশাহ, ট্যুইটারে 'ব্লু টিক' ফিরে পেলেন অমিতাভ ও শাহরুখ

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Priyanka (@priyankachopra)

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…

ভিডিও

CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়
Abhishek Banerjee: সাত দিনের মধ্যে শুনানি শেষ করতে চায় হাইকোর্ট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget