এক্সপ্লোর

Priyanka-Parambrata: কথা রাখল 'মানবজমিন', শ্রীজাত-রানার অবৈতনিক স্কুল উদ্বোধন হতে পারে পুজোর আগেই

Manobjamin: পর্দায় এক স্কুলের গল্প, পড়াশোনার জন্য লড়াইয়ের গল্প তুলে ধরেছিল 'মানবজমিন'। আর সেই ছবির প্রচারের সময়েই মেদিনীপুরে একটি অবৈতনিক বিদ্যালয়ের শিলান্যাসের কাজ শুরু হয়েছিল

কলকাতা: গতবছর মুক্তি পেয়েছিল শ্রীজাত (Srijato) পরিচালিত প্রথম ছবি 'মানবজমিন' (Manobjamin)। শ্রীজাত পরিচালিত প্রথম ছবি এটি, মুখ্যভূমিকায় অভিনয় করেছিলেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee) ও প্রিয়ঙ্কা সরকার (Priyanka Sarkar)। এই ছবিটির প্রযোজক ছিলেন রানা সরকার (Rana Sarkar)। এই ছবির প্রচারের সময়েই মেদিনীপুরে একটি অবৈতনিক বিদ্যালয়ের শিলান্যাস করেছিলেন সমস্ত কলাকুশলীরা। আর বছর ঘুরে, সেই বিদ্যালয় তৈরির কাজ শেষের পথে!

পর্দায় এক স্কুলের গল্প, পড়াশোনার জন্য লড়াইয়ের গল্প তুলে ধরেছিল 'মানবজমিন'। আর সেই ছবির প্রচারের সময়েই মেদিনীপুরে একটি অবৈতনিক বিদ্যালয়ের শিলান্যাসের কাজ শুরু হয়েছিল। প্রত্যন্ত গ্রামের ছেলেমেয়েরা যাতে বিনা পয়সায় পড়াশোনা করতে পারে, সেই উদ্যোগেই তৈরি করা হচ্ছিল এই স্কুল। সম্প্রতি রানা সরকার জানালেন, তাঁদের সেই স্কুল তৈরি প্রায় শেষের পথে। 

রানা সরকার জানিয়েছেন, স্কুল তৈরীর কাজ প্রায় শেষের দিকে। সব ঠিক থাকলে, আর কিছুদিনের মধ্যেই বাচ্চারা বিদ্যালয়ে পড়াশুনা করতে আসতে পারবে। বিদ্যালয় প্রাঙ্গণ ভরে উঠবে কচিকাচাদের কলতানে। এই উদ্যোগে রানা সরকার পাশে পেয়েছেন বিধায়ক জুন মাল্য চুনি কোটাল মেমোরিয়াল ট্রাস্ট এবং পশ্চিম মেদিনীপুর প্রশাসনকে।

রানা এবিপি লাইভকে (ABP Live) জানিয়েছেন, পুজোর আগেই উদ্বোধন হয়ে যাবে এই স্কুলের। এখন জোরকদমে চলছে শেষপর্যায়ের কাজ। রানার মতে, ছবি বড়পর্দায় হিট হোক বা ফ্লপ তাতে কিছু যায় আসে না। সিনেমার মাধ্যমে যাতে একটু হলেও সমাজকে বদলানো যায়, সেই চেষ্টাই করা হচ্ছে। শালবনির প্রত্যন্ত একটি প্রান্তরে এই স্কুল তৈরি হচ্ছে। 

ছবির গল্পে দেখানো হয়েছিল, স্কুল তৈরি করার জন্য লড়াই করছেন প্রিয়ঙ্কা আর পরমব্রত। এক গ্রামের মেয়েদের স্কুল বানানোর চেষ্টা করছেন তাঁরা। ২ বছর ধরে। এই আশায় নাকি মেয়েদের বিয়ে আটকে রেখেছেন গ্রামের অনেকেই। কিন্তু অর্থের অভাবে বন্ধ হয়ে যায় সেই স্কুল তৈরির কাজ। অন্যদিকে পরাণ বন্দ্যোপাধ্যায় নাকি স্বর্গের জমি কেনার জন্য টাকা জমাচ্ছেন। এই নিয়ে পরমব্রত ও প্রিয়ঙ্কার সঙ্গে তাঁর বচসা। সত্যিই কী পরকাল বলে কিছু রয়েছে? স্বর্গের জমি কেনা যায়?  অদ্ভুত এক টানাপোড়েনের গল্প তুলে ধরেছিল শ্রীজাতর প্রথম ছবি 'মানবজমিন'। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rana Sarkar (@ranassocial)

আরও পড়ুন: Shah Rukh Khan: 'ম্যায় হুঁ না'-তে অনেকগুলো শট বাদ গিয়েছিল শাহরুখের হাসির জন্য! গল্প শোনালেন ফারহা

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

প্রয়াত 'নাইটিঙ্গল অফ সাউথ ইন্ডিয়া' এস জানকী
প্রয়াত 'নাইটিঙ্গল অফ সাউথ ইন্ডিয়া' এস জানকী
ED Raids at Shekhar Suman Aide: অভিনেতা শেখর সুমনের সহযোগী, ‘Shekhar Tonite’-এর প্রযোজকের ঠিকানায় এবার ইডি
অভিনেতা শেখর সুমনের সহযোগী, ‘Shekhar Tonite’-এর প্রযোজকের ঠিকানায় এবার ইডি
Rajpal Yadav: চেক বাউন্স মামলায় ধাক্কা, বলিউড অভিনেতাকে ৩ মাস জেলের নির্দেশ আদালতের
চেক বাউন্স মামলায় ধাক্কা, বলিউড অভিনেতাকে ৩ মাস জেলের নির্দেশ আদালতের
Bollywood News: উভকামী জেনেও বিয়ে-সংসার, সম্পর্ক ভেঙে যাচ্ছে জনপ্রিয় এই জুটির!
উভকামী জেনেও বিয়ে-সংসার, সম্পর্ক ভেঙে যাচ্ছে জনপ্রিয় এই জুটির!

ভিডিও

TMC News: এবার কি বিদ্রোহী শিবিরে নাম লেখাচ্ছেন Mamata Banerjee-র প্রিয় Anubrata Mondal?
TMC News: গ্রেফতার কলকাতার ১২৯ নং ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অঞ্জন দাস
Suvendu Adhikari:কামদুনির নির্যাতিতার পরিবারকে সরকার সরকারি আইনজীবী দিয়ে সহযোগিতা করবে: মুখ্যমন্ত্রী
BJP News: ডায়মন্ড হারবারে বিজেপি কর্মীকে অপহরণ করে মারধরের অভিযোগ
PM Modi:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget