এক্সপ্লোর

Priyanka Sarkar Exclusive: পড়াশোনা, বন্ধুত্ব সবটাই অনলাইন, সহজের ওপর লকডাউনের প্রভাব নিয়ে চিন্তা হত: প্রিয়ঙ্কা

Priyanka Sarkar Exclusive: করোনা পরিস্থিতির জন্য আটকে রয়েছে তাঁর একাধিক ছবির মুক্তি। তবে শ্যুটিং থেমে নেই। আগামী বছরে বেশ কয়েকটি নতুন ছবি ও ওয়েব সিরিজের মুখ্যভূমিকায় অভিনয় করতে চলেছেন প্রিয়ঙ্কা।

কলকাতা: হালকা বেগুনি পোশাকের ওপর অফ হোয়াইট জ্যাকেট, খোলা চুলে নজর কাড়ছে সোনালী হাইলাইটস। এসভিএফ ও জোশ আয়োজিত অনুষ্ঠানে এসে অনেকের মধ্যেই নজর কাড়ছিলেন তিনি। তবে কেবল রুপে নয়, সেই সন্ধের অনুষ্ঠানের অন্যতম তারকা মুখ ছিলেন তিনিই। প্রিয়ঙ্কা সরকার (Priyanka Sarkar)।

করোনা পরিস্থিতির জন্য আটকে রয়েছে তাঁর একাধিক ছবির মুক্তি। তবে শ্যুটিং থেমে নেই। আগামী বছরে বেশ কয়েকটি নতুন ছবি ও ওয়েব সিরিজের মুখ্যভূমিকায় অভিনয় করতে চলেছেন প্রিয়ঙ্কা। অভিনেত্রী বললেন, সামনেই আমার নতুন ছবি 'নির্ভয়া' মুক্তি পাচ্ছে। গল্পটা ভীষণ অন্যধরনের। এরপর 'কলকাতার হ্যারি' ছবিটি মুক্তি পাওয়ার কথা। তবে এখনও দিন ঠিক হয়নি। আর কিছুদিন পরেই হইচই-এর 'মহাভারত মাডার্স'-এর শ্যুটিং শুরু করব।'

শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের প্রথম পরিচালিত ছবি 'মানবজমিন' এ অভিনয় করছেন প্রিয়ঙ্কা, অন্যদিকে 'কিশমিশ' এর পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের নতুন ছবি 'চঙ চঙ'-এর গল্প আবর্তিত হওয়ার কথা প্রিয়ঙ্কাকে ঘিরেই। কিন্তু ইন্ডাস্টিতে কান পাতলে শোনা যাচ্ছে, প্রযোজকের সঙ্গে নায়িকার সমস্য়ার কারণে এই দুটি ছবির ভবিষ্যৎ প্রায় অনিশ্চিত। যদিও এবিপি লাইভকে প্রিয়ঙ্কা এদিন বলেন, 'করোনার তৃতীয় ঢেউয়ের জন্য সবার মধ্য়েই একটা ভয় কাজ করছে। শ্যুটিংয়ের দিনও তাই ঠিক করা যাচ্ছে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে আগামী বছরেই এই দুটি ছবির শ্যুটিং শুরু হয়ে যাবে।'

আর কয়েকটা দিন পরেই কালীপুজো। ছেলে সহজের সঙ্গে বিশেষ কোনও পরিকল্পনা রয়েছে? প্রিয়ঙ্কা হাসতে হাসতে বললেন, ' এখন উৎসবে আনন্দ করাটা হল যেটা ভালো লাগে সেটা করা। ওই এক-দুটো দিন হয়ত ডায়েট ভুলে গিয়ে পছন্দের খাবার খাব, সহজের বায়না শুনব। হয়তো একসঙ্গে সিনেমা দেখব বা উনো খেলব। সব মিলিয়ে ঘরোয়াভাবেই পুজো কাটানোর ইচ্ছা আছে।'

আর সব শিশুদের মতো ঘরবন্দি রয়েছে সহজও, চলছে অনলাইন ক্লাস। মা প্রিয়ঙ্কার দায়িত্ব বেড়েছে? অভিনেত্রী বলছেন, 'একটা সময় এটা নিয়ে খুব ভাবতাম। মনে হত বাচ্চাদের ওপর খুব খারাপ প্রভাব পড়ছে। ছোটবেলায় আমরা স্কুলে গিয়ে খেলা করতাম, ঝগড়া করতাম, হিংসে করতাম, আবার নিজেরাই সব সমস্য়া মিটিয়ে নিতাম। এটাই তো স্বাভাবিক ছিল। সহজরা এই ছোটবেলাটা পাচ্ছে না। এখন তো বাচ্চারা সমবয়সীদের সঙ্গে মিশতেই পারছে না। স্কুল খোলা দরকার কিন্তু বাচ্চারা এখনও ভ্যাকসিন পায়নি। তারা কতটা করোনাবিধি মেনে চলতে পারবে সেটা নিয়ে প্রশ্ন থেকে যায়। সব মিলিয়ে ওদের জন্যই সবচেয়ে কঠিন সময় এটা। সহজ অনলাইনে ক্লাস করছে, ভিডিও কলে গল্প করছে। এখন তো কারও বাড়ি যাতায়াত নেই। তবে খুব অবাক লাগে এটা দেখে, ছোটরাও মাস্ক, স্যানিটাইজারে অভ্যস্থ হয়ে যাচ্ছে। আমি কাজের বাইরে সবসময়টা সহজকে দেওয়ার চেষ্টা করি। একসঙ্গে সিনেমা দেখি, বই পড়ি, গান শুনি, খেলা করি... ওদের ব্যস্ত রাখাটা ভীষণ জরুরি।'

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget