এক্সপ্লোর

Priyanka Health Update: বাইকের ধাক্কায় ডান পায়ের হাড় ভেঙে টুকরো টুকরো, বসেছে প্লেট; আপাতত জেনারেল বেডে প্রিয়াঙ্কা

কাল প্রিয়ঙ্কার আঘাতের জায়গা পরীক্ষা করবেন চিকিৎসকরা। ব্যথা কমছে কি না তাও দেখা হবে। অন্যদিকে, আজ অভিযুক্ত বাইক চালক বরিস রায়ের জামিন মঞ্জুর করেছে বারাসাত আদালত।

পার্থপ্রতিম ঘোষ, রঞ্জিত সাউ ও সমীরণ পাল, কলকাতা: শ্যুটিং স্পটে বেপরোয়া বাইকের ধাক্কায় গুরুতর আহত অভিনেত্রী প্রিয়ঙ্কা সরকার। তাঁর ডান পায়ে বসানো হয়েছে ২টি প্লেট। কাল প্রিয়ঙ্কার আঘাতের জায়গা পরীক্ষা করবেন চিকিৎসকরা। ব্যথা কমছে কি না তাও দেখা হবে। অন্যদিকে, আজ অভিযুক্ত বাইক চালক বরিস রায়ের জামিন মঞ্জুর করেছে বারাসাত আদালত।

কবে সারবে অসুখ? কবে লাগাম টানা যাবে বেপরোয়া গতিতে? বেপরোয়া বাইকের ধাক্কায় অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের গুরুতর আহত হওয়ার পরে ফের বড় হয়ে উঠেছে এই প্রশ্ন। কর্ডন ভেঙে শ্যুটিং স্পটে বেপরোয়া বাইক! বাইকের ধাক্কায় গুরুতর আহত অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। ডান পায়ের হাড় ভেঙে টুকরো!

পুলিশ সূত্রের খবর, দুর্ঘটনার আগের মুহূর্তে, শট দেওয়ার জন্য বাইকে বসে ছিলেন অভিনেতা অর্জুন চক্রবর্তী ও অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার।  হঠাৎ শ্যুটিং স্পটের কর্ডন ভেঙে ভিতরে ঢুকে পড়ে বেপরোয়া বাইক। প্রিয়াঙ্কার ডান পায়ে সজোরে ধাক্কা মারেন বাইক চালক! মাটিতে ছিটকে পড়েন অভিনেতা-অভিনেত্রী। অন্যরা ছুটে আসার আগেই বাইক নিয়ে ফেরার হয়ে যান অভিযুক্ত বরিস রায়।

অভিযুক্ত বরিস রায়কে রবিবার বারাসাত আদালতে পেশ করা হয়। তাঁর বিরুদ্ধে IPC-র ২৭৯ নম্বর ধারায় - বেপরোয়া ভাবে গাড়ি চালানো এবং IPC-র ৩৩৮ নম্বর ধারায় - গুরুতর আঘাতের মতো জামিন যোগ্য ধারায় মামলা রুজু করেছিল পুলিশ। ররিবার অভিযুক্ত যুবককে জামিন দেয় বারাসাত আদালত।

মারাত্মক দুর্ঘটনা! অভিনেত্রীর ডান পায়ের হাড় ভেঙে টুকরো টুকরো। এই ধরনের ঘটনা রুখতে গেলে আরও কড়া আইনি পদক্ষেপ জরুরি বলে মনে করছেন অনেকে। প্রাক্তন পুলিশ কর্তা পঙ্কজ দত্ত জানিয়েছেন, দুর্ভাগ্যজনক ঘটনা, ধারাকে কঠোর করতে হবে, লাইসেন্স বাজেয়াপ্ত করতে হবে, এই মামলা করলে দুর্ঘটনা রোখা সম্ভব নয়। 

শুক্রবার রাতে দুর্ঘটনার পরে গুরুতর আহত প্রিয়ঙ্কা সরকারকে নিয়ে যাওয়া হয় মুকুন্দপুর আমরি হাসপাতালে। শনিবার হয় অস্ত্রোপচার। হাসপাতাল সূত্রে খবর, প্রিয়ঙ্কার ডান পায়ে অপারেশন করে ২টি প্লেট বসানো হয়েছে। জোর আঘাত লাগায় হাড় কয়েক টুকরো হয়ে গিয়েছিল।

Open reduction internal fixation-এর মাধ্যমে তা জোড়া লাগানো হয়েছে। এই মুহূর্তে জেনারেল বেডে আছেন প্রিয়াঙ্কা। তাঁকে ব্যথা কমানোর ওষুধ  ও অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে। সোমবার চিকিৎসকরা ব্যান্ডেজ খুলে আঘাতের জায়গা পরীক্ষা করবেন। ব্যথা কতটা কমেছে, সেটাও দেখা হবে। 

নিবার অস্ত্রোপচারের পরই ভক্তদের উদ্দেশে অভিনেত্রী প্রিয়াঙ্কা বার্তা দিয়ে বলেন, আপনাদের প্রার্থনা ও শুভকামনার জন্য ধন্যবাদ। অস্ত্রোপচার হয়েছে। এখন একদম ঠিক আছি। তবে সেরে উঠতে সময় লাগবে। আশা করি, আপনারা আমার পাশে থাকবেন।

সেরা শিরোনাম

Bollywood News: কষ্টে দিন কাটছে, কাছছাড়া পোষ্যরাও, ভেঙে পড়লেন অভিনেতা, শাহরুখের সঙ্গেও কাজ করেছেন, দেখে চেনার উপায় নেই
কষ্টে দিন কাটছে, কাছছাড়া পোষ্যরাও, ভেঙে পড়লেন অভিনেতা, শাহরুখের সঙ্গেও কাজ করেছেন, দেখে চেনার উপায় নেই
Jalsa Ownership Row: বচ্চন পরিবারে দ্বন্দ্ব চরমে, বাংলো নিয়ে বিপাকে অমিতাভ, ‘জলসা’ কার? শুনানি চলছে
বচ্চন পরিবারে দ্বন্দ্ব চরমে, বাংলো নিয়ে বিপাকে অমিতাভ, ‘জলসা’ কার? শুনানি চলছে
Bollywood Actor: দুর্ঘটনায় পাঁজরের হাড়ে চিড়, দীর্ঘদিন ICU-তে! এখন কেমন আছেন বর্ষীয়ান অভিনেতা?
দুর্ঘটনায় পাঁজরের হাড়ে চিড়, দীর্ঘদিন ICU-তে! এখন কেমন আছেন বর্ষীয়ান অভিনেতা?
Sandip Roy: সত্যজিতের চারটি ছোটগল্প এবার সিনেমার পর্দায়, পরিচালনায় সন্দীপ রায়
সত্যজিতের চারটি ছোটগল্প এবার সিনেমার পর্দায়, পরিচালনায় সন্দীপ রায়

ভিডিও

Dilip Ghosh |
R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি
Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget