এক্সপ্লোর

'Project K': প্রভাস-দীপিকার 'প্রজেক্ট কে'র নাম বদলে এখন 'কলকি ২৮৯৮ এডি', প্রকাশ্যে টিজার

Kalki 2989 AD: কল্প বিজ্ঞান ও এক অভূতপূর্ব গল্পের মিশ্রণে তৈরি 'কলকি ২৮৯৮ এডি'। এই ঘরানায় নতুন মাইলফলক সৃষ্টি করবে এই ছবি, আশা নির্মাতাদের।

নয়াদিল্লি: প্রকাশ্যে এল বহু প্রতীক্ষিত 'প্রজেক্ট কে' (Project K) ছবির প্রথম ঝলক। ঘোষণা করা হল ছবির নতুন নামও। 'প্রজেক্ট কে' থেকে নাম বদলে ছবির নতুন নাম 'কলকি ২৮৯৮ এডি' (Kalki 2898 AD)। যেমন ঘোষণা করা হয়েছিল, টিজারেও দেখা গেল তেমনই কল্প বিজ্ঞান ঘরানার ছবি হতে চলেছে এটি। ঝলকে দেখা গেল প্রভাস (Prabhas), দীপিকা পাড়ুকোনকে (Deepika Padukone)। 

প্রকাশ্যে 'কলকি ২৮৯৮ এডি'র টিজার

কল্প বিজ্ঞান ও এক অভূতপূর্ব গল্পের মিশ্রণে তৈরি 'কলকি ২৮৯৮ এডি'। এই ঘরানায় নতুন মাইলফলক সৃষ্টি করবে এই ছবি, আশা নির্মাতাদের। টিজারে ভবিষ্যতের প্রেক্ষাপটে দেখা মিলল দীপিকা পাড়ুকোন ও প্রভাসের। ছবিটি গড়ে তোলা হয়েছে ভবিষ্যৎ, ২৮৯৮ খ্রীস্টাব্দের প্রেক্ষাপটে। 

'কলকি ২৮৯৮ এডি' নামের বিশাল উন্মোচন হয় মর্যাদাপূর্ণ স্যান ডিয়েগো কমিক-কনে। যেখানে ছবির ভিস্যুয়াল কনসেপ্টে দর্শককে মোহিত করে। ছবির অন্তর্নিহিত অর্থ খুব সুন্দরভাবে নিহিত রয়েছে নতুন নামে। স্বাভাবিকভাবেই উত্তেজনা ও ছবির সম্পর্কে জানার প্রবল ইচ্ছা তৈরি হয়েছে দর্শকদের মধ্যে। 

নাগ অশ্বিন পরিচালিত 'কলকি ২৮৯৮ এডি' নিশ্চিতভাবে দর্শকদের এমন এক পৃথিবীতে নিয়ে যাবে যা আগে কখনও ভারতীয় সিনেমায় দেখা যায়নি। এর আগে পরিচালক বলেছিলেন, 'দুর্দান্ত সমস্ত লোকগল্প ও সুপারহিরো লেখার আঁতুড়ঘর ভারত। আমরা মনে করি আমাদের ছবির মাধ্যমে কেবল সেগুলোই আমরা পৃথিবীর মানুষের সঙ্গে ভাগ করে নেব। কমিক-কন আমাদের সেই গল্পের ভূমিকা শোনানোর জন্য সঠিক মঞ্চ দিয়েছে।'

সি অশ্বিনী দত্তের 'বৈজয়ন্তী মুভিজ' অমিতাভ বচ্চন, কমল হাসান, প্রভাস, দীপিকা পাড়ুকোন ও দিশা পাটনি অভিনীত এই ম্যাগনাম ওপাসের প্রযোজনা করেছেন। 'কলকি ২৮৯৮ এডি' নিয়ে উত্তেজনার পারদ যখন চড়ছে, তখন অনুরাগীরা ছবি সম্পর্কে আরও আপডেট পাওয়ার আশায় বসে রয়েছে। কল্প-বিজ্ঞান ঘরানার এই ছবি মুক্তি পাবে ১২ জানুয়ারি ২০২৪ সালে। 

আরও পড়ুন: Vijay Deverakonda: প্রিয় তারকার পা ছুঁতে মঞ্চের দিকে দৌড় অনুরাগীর! আকস্মিক ঘটনায় হতচকিত বিজয় দেবেরাকোন্ডা

প্রসঙ্গত, এর আগেই প্রকাশ্যে এসেছিল ছবিতে প্রভাস ও দীপিকার লুক। ছবিতে প্রভাসের লুক প্রকাশ্যে আসতেই ফের ট্রোলিংয়ের শিকার হন তিনি, নেটিজেনরা 'নিম্নমানের ফটোশপ' বলে কটাক্ষ ছুড়ে দেন। এখন ছবিটি কতটা দাপটের সঙ্গে বক্স অফিস কাঁপাতে পারে সেটাই দেখার।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."
Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget