এক্সপ্লোর

Prosenjit Chatterjee Exclusive: সরস্বতী পুজো মানেই হলুদ শাড়ি পরা মেয়ের দল আর তিনদিনের প্রেম: প্রসেনজিৎ

Prosenjit Chatterjee Exclusive: রাত পোহালেই সরস্বতী পুজো। বসন্তের ছোঁয়া লাগা এই পুজোর সঙ্গে সবারই যেন জড়িয়ে থাকে এক রাশ ছেলেবেলা। কেমন ছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছেলেবেলার পুজো?

কলকাতা: 'ছোটবেলার সরস্বতী পুজো বলতেই মনে পড়ে বাড়ির পুজো, হলুদ শাড়ি পরা ছোট থেকে বড় মেয়ের দল, তিনদিনের প্রেম আর অনেকটা ভালোলাগা...তবে হ্যাঁ, সেই প্রেম আমার সঙ্গে হয়েছে এমনটা নয়, বন্ধুদের হত...' বলেই হেসে ফেললেন বুম্বাদা ওরফে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। নতুন ছবি মুক্তির ঠিক আগের সন্ধেয় এবিপি লাইভের সঙ্গে আড্ডা জমিয়েছিলেন 'টলিউডের ইন্ডাস্ট্রি'। 

'কাকাবাবুর প্রত্যাবর্তন' নিয়ে পর্দায় ফিরছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। কাচ ঘেরা ঘরের শ্যাওলা রঙের সোফায় গা এলিয়ে শোনাচ্ছিলেন কিনিয়া, দক্ষিণ আফ্রিকা আর মাসাইমারায় শ্যুটিংয়ের গায়ে কাঁটা দেওয়ার মত সব অভিজ্ঞতার কথা। রাত পোহালেই সরস্বতী পুজো। বসন্তের ছোঁয়া লাগা এই পুজোর সঙ্গে সবারই যেন জড়িয়ে থাকে এক রাশ ছেলেবেলা। কেমন ছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছেলেবেলার পুজো? এবিপি লাইভের প্রশ্নের উত্তরে প্রসেনজিৎ বললেন, 'ছোটবেলার সরস্বতী পুজো (Sarsowati Puja) মানেই আমাদের কাছে ভ্যালেন্টাইনস ডে। আর মনে পড়ে বাড়ির পুজো..হলুদ শাড়ি পরা ছোট থেকে বড় মেয়ের দল, তিনদিনের প্রেম আর অনেকটা ভালোলাগা...তবে হ্যাঁ, সেই প্রেম আমার সঙ্গে হয়েছে এমনটা নয়, বন্ধুদের হতে পারে...।'

বাড়ির পুজো না স্কুলের পুজো, কোথায় বেশী সময় কাটাতেন অভিনেতা? প্রসেনজিৎ বলছেন, 'আগে বাড়ির পুজো হয়ে যেত, তারপর স্কুলে যাওয়া। স্কুলে পুজো শেষ হয়ে যাওয়ার পর প্রতিবার একটা করে নাটক হত। সব মিলিয়ে দারুণ মজার একটা ব্যাপার। এখন সরস্বতী পুজোকে ভ্যালেন্টাইনস ডে ভাবা হলেও বর্তমান প্রজন্ম অনেকেই ১৪ ফেব্রুয়ারিই ভ্যালেন্টাইনস ডে পালন করে। আমাদের কাছে ভ্যালেন্টাইনস ডে বলতে ছিল ওই সরস্বতী পুজোই।

আজ মুক্তি পেল কাকাবাবু ফ্রাঞ্চাইজির তৃতীয় ছবি 'কাকাবাবুর প্রত্যাবর্তন' (Kakababur Protyaborton)। সুনীল গঙ্গোপাধ্যায়ের (Sunil Ganguly) লেখা 'জঙ্গলের মধ্যে একটি হোটেল' -এর গল্প অবলম্বনে 'কাকাবাবুর প্রত্যাবর্তন'-কে বুনেছেন সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji)। ছবির শ্যুটিংয়ের বেশিরভাগই হয়েছে কিনিয়া ও দক্ষিণ আফ্রিকায়। শ্যুটিংয়ে বেশিরভাগ জায়গাতেই বন্য জন্তুদের ব্যবহার করা হয়েছে। হাতি, গণ্ডার, চিতাদের 'সহকর্মী' হয়ে শ্যুটিংয়ের গল্প শোনালেন পর্দার 'কাকাবাবু'।

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget