এক্সপ্লোর

Prosenjit Chatterjee Exclusive: আমাদের জুটিটা অদ্ভুতভাবে কাজ করেছিল, বিশ্বাস করতে চাইছি না বাপি লাহিড়ি নেই: প্রসেনজিৎ

সোশ্যাল মিডিয়া পোস্টে উপচে পড়ছে আবেগ। সকালের নীলচে আকাশেও মাখা ছিল মনখারাপের খবর। বাপ্পি লাহিড়ি (Bappi Lahiri) নেই। সঙ্গীত জগতের আরও এক নক্ষত্রপতন।

কলকাতা: 'বাপিদা আমার কাছে কতটা বিশেষ তা বলার ভাষা আজ নেই আমার কাছে। তোমার মনটা সত্যিই সোনার মত ছিল! আমাদের আত্মীয়তা, আমাদের একসঙ্গে কাজ... কত কত স্মৃতি... ভালো থেকো বাপিদা। তোমার সকল সৃষ্টি চিরদিনই অমর হয়ে থাকবে'...

সোশ্যাল মিডিয়া পোস্টে উপচে পড়ছে আবেগ। সকালের নীলচে আকাশেও মাখা ছিল মনখারাপের খবর। বাপ্পি লাহিড়ি (Bappi Lahiri) নেই। সঙ্গীত জগতের আরও এক নক্ষত্রপতন। ৬৯ বছর বয়সে মুম্বইয়ের হাসপাতালে যিনি জীবনে চিরবিদায় জানিয়েছেন, তাঁর সঙ্গে আত্মীয়তার সম্পর্ক 'টলিউডের ইন্ডাস্ট্রি'-র। মুম্বই গেলেই দেখা করতে যেতেন তাঁর বাড়িতে। আজ, 'ডিস্কো ডান্সার'-এর স্রষ্টার প্রয়াণে ফিরে দেখা কত মুহূর্ত মনে পড়ে যাচ্ছে তাঁর। এবিপি লাইভে বাপ্পি লাহিড়ীর স্মৃতি জড়নো কথা উজাড় করে দিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)।

আরও পড়ুন: Bappi Lahiri Death: সচিন থেকে বিরাট, বাপি লাহিড়ির মৃত্যুতে শোকজ্ঞাপন ক্রীড়া দুনিয়ার

বাপি লাহিড়ি নেই। এবিপি লাইভকে প্রসেনজিৎ বললেন, 'সকালবেলা উঠে খবরটা পেয়ে আমি স্তম্ভিত। বাপিদা চলে যাবে আমি সত্যিই ভাবতে পারিনি। প্রসেনজিৎ-বাপি লাহিড়ি জুটিটা খুব অদ্ভুতভাবে কাজ করেছিল। সেই 'অমরসঙ্গী' থেকে আমার শেষ ছবি 'চিন তাক তা চিতা চিতা' গেয়েছিলেন উনি। কেবল বাংলা নয়, হিন্দিতেও আমি যে কটা ছবিতে অভিনয় করেছিলাম, সবই বাপিদার মিউজিক ছিল। বাংলাতেও অজস্র হিট গান আছে, সে কথা নতুন করে নাই বা বললাম। তবে কাজের সম্পর্কের বাইরেও আমার আত্মীয় ছিলেন বাপিদা। মানুষ হিসেবে বাপিদা ভীষণ যত্নবান মানুষ ছিলেন। বাপ্পাটা বড্ড ছোট, বুবুনও। আমার কোনও ভাষা নেই সমবেদনা জানাবার। বাপ্পা, বৌদি, সবার পাশে আছি। বাপিদা যা সৃষ্টি করে গিয়েছেন, তা ভারতবর্ষের মিউজিকের ইতিহাসে, বাংলা, হিন্দি ফিল্মের ইতিহাসে বাপিদা একটা অসাধারণ অবদান। এমনকি বিদেশের বাপিদার এতটা গ্রহণযোগ্যতা ভাবা যায় না। বিশেষ করে 'ডিস্কো ডান্সার'-এর পরে। বাপিদার চলে যাওয়াটা বড্ড আগে হয়ে গেল। এখনও বিশ্বাস করতে চাইছি না। বাপিদা যেখানেই থাকবেন ভালো থাকবেন। খুব ভালো থেকো বাপিদা। একটাই গান মনে পড়ে যাচ্ছে.. 'চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই।'... গলাটা একটু কেঁপে গেল 'টলিউডের ইন্ডাস্ট্রি'-র।

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget