এক্সপ্লোর

Khakee: The Bengal Chapter: চমক প্রসেনজিৎ-জিৎ-এর, প্রকাশ্যে 'খাকি-বেঙ্গল চ্যাপ্টার'-এর প্রথম ঝলক

Khakee: The Bengal Chapter Teaser: গ্যাংস্টার এবং রাজনীতিবিদদের সমীকরণকেই দেখানো হবে এই ছবিতে। একজন রাজনীতিবিদের চরিত্রে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে।

কলকাতা: এই সিনেমার ঘোষণা হয়েছিল আগেই.. তবে ছবির কোনও ঝলক প্রকাশ্যে আসেনি। তবে কয়েকদিন থেকেই বাড়ছিল রহস্য। কী আসতে চলেছে নেটফ্লিক্সে, সেই নিয়ে জল্পনা চলছিল। আর এবার প্রকাশ্যে এল 'খাকি-দ্য বেঙ্গল চ্যাপ্টার'-এর প্রথম ঝলক। আর সেখানেই নজর কাড়লেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee), জিৎ (Jeet), পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee) ও শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee)। 

গ্যাংস্টার এবং রাজনীতিবিদদের সমীকরণকেই দেখানো হবে এই ছবিতে। একজন রাজনীতিবিদের চরিত্রে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। অন্যদিকে একজন ডাকাবুকো পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে জিৎ-কে। পুলিশের বেশেই দেখা গেল পরমব্রত চট্টোপাধ্যায়কেও। সাদা পোশাকে দেখা গেল শাশ্বতকে। তাঁর ভূমিকা নিয়েও ধোঁয়াশা রয়েছে। এছাড়াও টিজারে দেখা মিলল, চিত্রাঙ্গদা সিং, ঋত্বিক ভৌমিক, আদিল জাফর খান-দের। এছাড়াও হাজির ছিলেন মিঠুন পুত্র মিমো-ও। 

এই সিরিজ নিয়ে নীরজ পাণ্ড বলেছেন, 'খাকি-বেঙ্গল চ্যাপ্টার' -এর মধ্যে দিয়ে আমরা নেটফ্লিক্সের সঙ্গে আমাদের যে সম্পর্ক, সেটা বজায় রেখে চলেছি। দর্শকেরা এই সিরিজে দেখতে পাবেন বাংলার বিভিন্ন সংস্কৃতি, রাজনৈতিক পরিস্থিতি, নতুন মুখ, নতুন সমস্যা তুলে ধরা হবে এই সিরিজে। সত্যিটা কবে আরও কড়া, চ্যালেঞ্জগুলো আরও বড়। আশা করি মানুষের এই লড়াইটা দেখতে ভালই লাগবে। এবারের অভিজ্ঞতাটা হবে আরও ভাল। দেবাত্ম মণ্ডল আর তুষার কান্তি রায়ের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাটা দুর্দান্ত।'

এই সিরিজের পরিচালক দেবাত্ম মণ্ডল আর তুষার কান্তি রায়। ছবির প্রযোজক শীতল ভাটিয়া। ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন, জিৎ, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, ঋত্বিক ভৌমিক, আদিল খান, চিত্রাঙ্গদা সিংহ, পুজা চোপড়া, আকাঙ্খা সিংহ, মিমো চক্রবর্তী ও শ্রদ্ধা দাস। এই ছবির অধিংকাশ অংশের শ্যুটিং হয়েছে বাংলাতেই । রয়েছে বাংলার অনেক অভিনেতা অভিনেত্রীও। সেই কারণেই এই সিরিজ নিয়ে বাংলার দর্শকদের আগ্রহ থাকবে বেশী। পাশাপাশি জিৎ, প্রসেনজিৎ ও পরমব্রত চট্টোপাধ্যায়কে একসঙ্গে দেখা যাবে।

আরও পড়ুন: Raj Chakraborty: সব সিরিয়ালের শ্যুটিং বন্ধের আশঙ্কা ! রাজ চক্রবর্তী বললেন, 'ছোট ছোট বিষয়ে মুখ্যমন্ত্রীর কাছে নিয়ে না যাওয়াই ভাল..'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Netflix India (@netflix_in)

সেরা শিরোনাম

Abir Chatterjee: 'বহুরূপী-২' এর অফার ফিরিয়েছিলেন আবির চট্টোপাধ্যায়? ফ্র্যাঞ্চাইজি নিয়ে কী মতামত নায়কের?
'বহুরূপী-২' এর অফার ফিরিয়েছিলেন আবির চট্টোপাধ্যায়? ফ্র্যাঞ্চাইজি নিয়ে কী মতামত নায়কের?
Srijit Mukherji: সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
Bollywood News: হাসপাতালে ভর্তি এই বলি অভিনেত্রীর শ্বশুর, ক'দিন আগেই তাঁর সঙ্গে যোগ থাকা সংস্থায় হয়েছে IT Raid
হাসপাতালে ভর্তি এই বলি অভিনেত্রীর শ্বশুর, ক'দিন আগেই তাঁর সঙ্গে যোগ থাকা সংস্থায় হয়েছে IT Raid
Prosenjit Chatterjee: ভোরে ওঠেন, নিজের জন্য সময় ৩ ঘণ্টা, বাড়ির দরজা আজ সকলের জন্য খোলা.. জন্মদিনে অজানা প্রসেনজিৎ
ভোরে ওঠেন, নিজের জন্য সময় ৩ ঘণ্টা, বাড়ির দরজা আজ সকলের জন্য খোলা.. জন্মদিনে অজানা প্রসেনজিৎ

ভিডিও

Anubrata Mondal News | চেয়ারে বসে কেষ্ট, সামনেই ভাঙা হল টেবিল
Anubrata Mondal - Birbhum News | সিউড়িতেই অনুব্রত মণ্ডলের সামনেই পার্টি অফিসে তাণ্ডব | ABP ANANDA
Anubrata Mondal - Birbhum News | বীরভূমে কেষ্টর সামনেই 'ভয়ঙ্কর খেলা'! সিউড়িতেই অনুব্রত মণ্ডলের সামনেই পার্টি অফিসে তাণ্ডব
Anubrata Banerjee - Birbhum News |
Anubrata Mondal News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram By Election 2026 : জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
Rohit Sharma: সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
Kolkata News : কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
India vs West Indies: তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
Shatarup Ghosh: দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
Srijit Mukherji: সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
Indian Cricket Team: নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
Embed widget