এক্সপ্লোর

Prosenjit Sourav: 'রাজনীতি'-তে পা সৌরভের, শুভেচ্ছা জানালেন প্রসেনজিৎ

Raajniti: সৌরভের নতুন ওয়েব সিরিজ 'রাজনীতি'-র ট্রেলার ট্যুইট করে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা ও ভাললাগার কথা জানিয়েছেন খোদ 'ইন্ডাস্ট্রি'।

কলকাতা: তাঁর ওয়েব সিরিজকে শুভেচ্ছা জানিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee), আর সেই খবরই সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন উচ্ছ্বসিত পরিচালক। সৌরভ চক্রবর্তী (Sourav Chakraborty)। তাঁর নতুন ওয়েব সিরিজ 'রাজনীতি'-র ট্রেলার ট্যুইট করে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা ও ভাললাগার কথা জানিয়েছেন খোদ 'ইন্ডাস্ট্রি'।

সদ্য মুক্তি পেয়েছে দিতিপ্রিয়া রায় (Diripriya Roy), কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly), অর্জুন চক্রবর্তী (Arjun Chakraborty), কনীনিকা বন্দ্যোপাধ্যায় (Koneenica Banerjee) অভিনীত ওয়েব সিরিজ 'রাজনীতি'-র ট্রেলার। ২৬ মে হইচই (Hoichoi)-এর ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পাবে এই সিরিজ। তবে, প্রথম সিজনের এই সিরিজের গল্প শেষ হবে না, থাকবে আগামী সিজনও, সেই ইঙ্গিতও দিয়েছেন পরিচালক। 

সিরিজের গল্প কিছুটা এমন, রিজপুর রাজ করে লোকমান্য সেবক পার্টি। সেই পার্টির নেতা কৌশিক। দিতিপ্রিয়ার বাবা। সিরিজে দিতিপ্রিয়ার চরিত্রের নাম রাশি। সিরিজের শুরুটা কিছুটা এমন, গল্পের নায়িকা অর্থাৎ রাশির জীবনে ঘটে যায় একটি দুর্ঘটনা। একটি ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় কোমায় চলে যায় সে। দুর্ঘটনার আগের সমস্ত ঘটনা, বর্তমানে সে কেন, কেন এই পরিস্থিতিতে রয়েছে, সমস্ত মুছে যায় রাশির স্মৃতি থেকে। সময়ের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে সুস্থ হতে থাকে রাশি। কিন্তু তার এই সুস্থতার সফর বড় সুখের হয় না। রাশির চোখের সামনে খুলে যায় তারই পরিবারের কিছু গোপন সত্যি, রাজনীতি আর অজানা সব মুখোশ। চেনা মানুষেরাই অচেনা হয়ে ওঠে রাশির কাছে। তারপর? সেই উত্তর মিলবে সিরিজে। 

আজ সোশ্যাল মিডিয়ায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ট্যুইট বার্তা শেয়ার করে নিয়েছেন পরিচালক স্বয়ং। ট্রেলারটি ট্যুইট করে তিনি লেখেন, 'গায়ে কাঁটা দেওয়ার মতো একটি ট্রেলার। টিম 'রাজনীতি'-কে আমার অনেক অনেক শুভেচ্ছা।'

 

এই ট্যুইট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সৌরভ লেখেন, 'বৃষ্টি বাদলার দিনে এর থেকে ভাল খবর হতে পারে কি ?/ মনের মানুষ' মনের কথা বললে মনের জোর বাড়ে বইকি …' তাঁর কথাতেও যেন খুশি আর কবিতার ছন্দ।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sourav Chakraborty (@souravcinsta)

আরও পড়ুন: Lychee Benefits: ভিটামিন সি-তে ভরপুর লিচু, ভাল রাখে লিভার, সমাধান করে আরও অনেক সমস্যার

আরও পড়ুন: Good Sleep: গরমের মরসুমে রাতের ঘুমে সমস্যা? সমাধানে মেনে চলতে পারেন সহজ কয়েকটি নিয়ম

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."
Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক

ভিডিও

Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'
App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget