এক্সপ্লোর

শ্রীলেখার থেকে দত্তক নেওয়া কুকুরের মৃত্যু! যুবককে 'মারধর' পশুপ্রেমীদের

দত্তক নেওয়া কুকুরছানা, একটি কফি ডেট, তারপর পোষ্যের মৃত্যু। গোটা ঘটনাই যেন চর্চার কেন্দ্রবিন্দুতে। কখনও সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ, কখনও আবার রীতিমতো বাড়ি গিয়ে বেধড়ক মার!

কলকাতা: দত্তক নেওয়া কুকুরছানা, একটি কফি ডেট, তারপর পোষ্যের মৃত্যু। গোটা ঘটনাই যেন চর্চার কেন্দ্রবিন্দুতে। কখনও সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ, কখনও আবার রীতিমতো বাড়ি গিয়ে বেধড়ক মার! ঘটনায় জড়িয়ে রয়েছে টলি অভিনেত্রী শ্রীলেখা মিত্রর নামও!

ঘটনার সূত্রপাত গত মাসেই। টলি অভিনেত্রী শ্রীলেখার সারমেয় প্রেম কারও অজানা নয়। তবে বিদেশি নয়, দেশি কুকুরকে বাড়িতে রাখতেই অনুরাগীদের উৎসাহ দেন তিনি। তাঁর নিজের বাড়ির পোষ্যরাও স্বদেশীই। কিছুদিন আগে একটি কুকুরের দায়িত্ব নেওয়ার জন্য সোশ্যাল মিডিয়ায় আর্জি জানান অভিনেত্রী। সেইসঙ্গে লেখেন, যিনি এই পোষ্যের দায়িত্ব নেবেন, তাঁর সঙ্গে একটি কফি জেটে যাবেন শ্রীলেখা। উত্তর আসে তাড়াতাড়িই। রেড ভলান্টিয়ার্স শশাঙ্ক ভাভসার। শর্ত অনুযায়ী, শশাঙ্কের সঙ্গে একটি কফি ডেটেও যান শ্রীলেখা। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি নিয়ে, কটাক্ষের শিকার হতে হয়েছিল অভিনেত্রীকে। তবে শ্রীলেখার যুক্তি ছিল, ফ্যান ফলোয়ার্স বাড়ানোর জন্য নয়, কেবলমাত্র সচেতনতা প্রচার করতেই তাঁর এই উদ্যোগ।

আপাতত জুরিখে রয়েছেন অভিনেত্রী। বিদেশেই তাঁর কাছে গিয়ে পৌঁছয় দুঃসংবাদ। শশাঙ্ক যো পোষ্যের দায়িত্ব নিয়েছিলেন, সে দুর্ঘটনায় মৃত! সোশ্যাল মিডিয়ায় এই খবরের কথা লিখে নিজের ওপরেই দায়ভার নিয়েছেন শশাঙ্ক। কিন্তু তাতেও চিঁড়ে ভেজেনি। সোশ্যাল মিডিয়ায় একাধিক বিস্ফোরক পোস্ট করে ক্ষোভ উগরে দিয়েছেন শ্রীলেখা। ‘শশাঙ্ক তুমি না রেড ভলান্টিয়ার্স! আমার কাছ থেকে যে কুকুর ছানাটিকে নিলে তার হদিশ দাও। এত বড় সাহস তোমার! বাচ্চাটাকে রাখতে পারলে না নিয়েছিলে কোন আস্পর্ধায়! আমার সঙ্গে ডেটের লোভে!'


শ্রীলেখার থেকে দত্তক নেওয়া কুকুরের মৃত্যু! যুবককে 'মারধর' পশুপ্রেমীদের

 

শশাঙ্কের অভিযোগ, গতকাল স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে আড়িয়াদহে তাঁর বাড়িতে আসা হয় ও জানতে চাওয়া হয় কুকুরছানাটি কেমন আছে? ছানাটি মৃত শুনে তাঁকে রাস্তায় নামিয়ে নিয়ে আসা হয় ও মারধরও করা হয়। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। সেখানে দেখা গিয়েছে, মারধর করা হয়েছে শশাঙ্ককে। মারধর করা হয়েছে বলে বেলঘরিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন শশাঙ্ক।

অন্যদিকে একই ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকেও।

এই বিষয়ে গতকালই সোশ্যাল মিডিয়ায় নিজের বক্তব্য জানিয়েছিলেন শ্রীলেখা মিত্র। সেখানে তিনি শশাঙ্ককে মারধর করার সমর্থন করেননি। তবে লিখেছেন, কারোও বাচ্চা মারা গেলে মাথার ঠিক থাকে না।


শ্রীলেখার থেকে দত্তক নেওয়া কুকুরের মৃত্যু! যুবককে 'মারধর' পশুপ্রেমীদের

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Naga Chaitanya: প্রাক্তন স্ত্রীর সঙ্গে আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায়! হাইকোর্টের দ্বারস্থ নাগা চৈতন্য
প্রাক্তন স্ত্রীর সঙ্গে আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায়! হাইকোর্টের দ্বারস্থ নাগা চৈতন্য
Twisha Sharma : ত্বিশার দেহে আঘাতের চিহ্ন কীসের? আদৌ কি গলার ফাঁস খুলেছিলেন শাশুড়ি? সত্যি জানতে CBI এর এই 'কৌশল'
অভিনেত্রী ত্বিশার দেহ কি সত্যিই নামিয়েছিলেন স্বামী ও শ্বাশুড়ি? ৮০ কেজির ডামি নিয়ে পরীক্ষা!
Don 3 Row: বলিউডে ‘নিষিদ্ধ’ রণবীর সিংহ, আড়াআড়ি বিভাজন ইন্ডাস্ট্রিতে, অভিনেতার পাশে কারা, কারা বিপক্ষে?
বলিউডে ‘নিষিদ্ধ’ রণবীর সিংহ, আড়াআড়ি বিভাজন ইন্ডাস্ট্রিতে, অভিনেতার পাশে কারা, কারা বিপক্ষে?
Anik Dutta Last Ride: 'ভূতের ভবিষ্যৎ'-এর খোঁজ আর করবেন না কেউ! পঞ্চভূতে বিলীন অনীক দত্ত, শেষযাত্রায় সঙ্গী রবীন্দ্রসঙ্গীত
'ভূতের ভবিষ্যৎ'-এর খোঁজ আর করবেন না কেউ! পঞ্চভূতে বিলীন অনীক দত্ত, শেষযাত্রায় সঙ্গী রবীন্দ্রসঙ্গীত

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
Embed widget