এক্সপ্লোর

Pushpa 2 Accident: 'পুষ্পা ২' চলতে চলতেই হঠাৎ রহস্যজনক স্প্রে, অসুস্থ হয়ে পড়েন দর্শকেরা! তদন্তে পুলিশ

Pushpa 2 News: বৃহস্পতিবার 'পুষ্পা ২' দেখতে এই প্রেক্ষাগৃহে অন্য সমস্ত প্রেক্ষাগৃহের মতোই ভিড় করেছিলেন প্রচুর মানুষ। ছবির মধ্যান্তরে হঠাৎ এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি হলে ঢুকে কিছু একটা স্প্রে করেন

কলকাতা: এই ছবি মুক্তির আগে থেকেই জড়াচ্ছে একের পর এক বিপত্তিতে। দায়ের হচ্ছে মামলাও। নাহ্.. এই সমস্যা সেন্সর বোর্ডে দৃশ্য কেটে দেওয়ার মতো সমস্যা নয়, ছবি ঘিরে কোনও জনরোষও নয়। এই সমস্ত সমস্যার জন্য বেশিরভাগ ক্ষেত্রেই দায়ী জনস্রোত, মানুষের উন্মাদনা অল্লু অর্জুন (Allu Arjun)-কে ঘিরে। এই ঘটনাগুলির মধ্যে একটি হল পাটনার ঘটনা। এই ছবির প্রচার করতে পাটনায় গিয়েছিলেন অল্লু অর্জুন ও রশ্মিকা মন্দানা (Rashmika Mandhana)। সেই সময়ে তাঁদের দেখা জন্য জনতা উপচে পড়ে। বেশ কিছু মানুষ উঠে পড়ে পাশের ক্লাল্পচারে। ভিড় সামলাতে মৃদু লাঠিচার্জ করতে হয় পুলিশকে। এরপরের ঘটনা হায়দরাবাদের। সেখানে একটি ছবির প্রিমিয়ারে অল্লু অর্জুন পৌঁছতেই তাঁকে দেখার জন্য শুরু হয়ে যায় হুড়োহুড়ি। আর সেই ভিড়ের মধ্যে পড়ে পদপৃষ্ট হয়ে মারা যান এক মহিলা। গুরুতর আহত হয় তাঁর ৯ বছরের ছেলেও। আপাতত সে হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় অল্লু অর্জুনের নামে মামলা দায়ের করা হয়েছে। আর এর পরের ঘটনা মুম্বইয়ের প্রেক্ষাগৃহ গেইটি গ্যালাক্সিতে। 

কী ঘটেছে সেখানে? এখানে অল্লু অর্জুনের শো ঘিরে একটি আতঙ্ক ছড়ায়। বৃহস্পতিবার 'পুষ্পা ২' দেখতে এই প্রেক্ষাগৃহে অন্য সমস্ত প্রেক্ষাগৃহের মতোই ভিড় করেছিলেন প্রচুর মানুষ। ছবির মধ্যান্তরে হঠাৎ এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি হলে ঢুকে কিছু একটা স্প্রে করেন। তীব্র গন্ধ ছড়িয়ে পড়ে হলের মধ্যে। অনেকেরই দম বন্ধ হয়ে আসে। কেউ কেউ কাশতে শুরু করেন। কেউ কেউ শৌচাগারে গিয়ে বমিও করে ফেলেন। যাঁরা বাইরে ছিলেন, তাঁরাও হলে ফিরে এসে একটি তীব্র গন্ধ পান। সাময়িকভাবে বন্ধ রাখা হয় শো। কিছুক্ষণ বাদে ওই স্প্রের প্রভাব কমে আসে। এরপরে ফের চালু করা হয় শো। ওই স্প্রে কে এবংকী উদ্দেশে স্প্রে করেছিল তা এখনও জানা যায়নি। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজগুলি। তবে এখনও পর্যন্ত কারও তেমন কোনও ক্ষতির খবর পাওয়া যায়নি। প্রসঙ্গত, প্রথম দিনেই উল্লেখযোগ্য ব্যবসা করে 'পুষ্পা ২'। ভেঙে দিয়েছে একাধিক ছবির রেকর্ড।

আরও পড়ুন: Abhishek-Aishwarya: জল্পনায় জল ঢাললেন অভিষেক-ঐশ্বর্য্য, পোশাকে রঙমিলান্তি, একসঙ্গে পোজ দিলেন ক্যামেরায়!

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Govinda Sunita Divorce News: বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
Anjan Dutt Priyo Bondhu: ২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
Ranojoy-Shyamoupti: 'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget