এক্সপ্লোর

Pushpa 2 Teaser: প্রতীক্ষার অবসান! অল্লু অর্জুনের 'পুষ্পা ২' ছবির টিজার মুক্তির তারিখ ঘোষণা

Allu Arjun: ২০২১ সালে মুক্তি পায় 'পুষ্পা: দ্য রাইজ'। ছবির গল্প লিখেছিলেন ও পরিচালনা করেছিলেন সুকুমার (Sukumar)। ওই বছরের সবচেয়ে বেশি আয় করা ছবিগুলির অন্যতম ছিল এটি।

নয়াদিল্লি: বহুদিন ধরে অধীর আগ্রহে অপেক্ষায় অল্লু অর্জুনের (Allu Arjun) অনুরাগীরা। ১৫ অগাস্ট মুক্তি পাওয়ার কথা 'পুষ্পা ২ দ্য রুল' (Pushpa 2: The Rule) ছবির। আজ নির্মাতাদের তরফে ঘোষণা করা হল ছবির টিজার মুক্তির তারিখ। সেই সঙ্গে দেওয়া হল 'ডবল ফায়ার'-এর ('Double Fire') কথা। কবে মুক্তি পাবে টিজার (Teaser Release Date Announced)?

'পুষ্পা ২: দ্য রুল' ছবির টিজার প্রকাশের তারিখ ঘোষণা

দ্বিগুণ ধামাকা নিয়ে ফিরবেন তেলুগু আইকন স্টার অল্লু অর্জুন। আর তাঁরই জন্মদিনে প্রকাশ্যে আসবে 'পুষ্পা ২' ছবির টিজার। ৮ এপ্রিল জন্মদিন পালন করেন অল্লু অর্জুন। মঙ্গলবার, ছবির নির্মাতাদের তরফে পোস্ট করা হয় একটি নতুন পোস্টার, যেখানে দেখা যাচ্ছে অভিনেতা দুই পা। ক্যাপশনে লেখা হয় ৮ এপ্রিল মুক্তি পাবে টিজার।

বলাই বাহুল্য, টিজার মুক্তির ঘোষণা অনুরাগীদের উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে। কেউ লিখলেন, 'আর তর সইছে না।' কেউ আবার লিখলেন, 'এটা একটা ব্লকবাস্টার হতে চলেছে।' 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Mythri Movie Makers (@mythriofficial)

গত বছর 'পুষ্পা ২' ছবিতে অল্লু অর্জুনের প্রথম লুক পোস্টার মুক্তি পায়। সেই পোস্টারে অভিনেতাকে শাড়ি পরে, লাল ও নীল রঙের মেকআপ নিয়ে দেখা যায়। এছাড়া তাঁর শরীরে ছিল ভারী ঐতিহ্যবাহী সোনা ও ফুলের গয়না। ছিল কানে ঝুমকা ও নাকে নাকছাবি, হাতে চুড়ি। 

আরও পড়ুন: Maidaan Final Trailer: জন্মদিনে অনুরাগীদের জন্য 'রিটার্ন গিফট', প্রকাশ্যে অজয় দেবগণের 'ময়দান' ফাইনাল ট্রেলার

২০২১ সালে মুক্তি পায় 'পুষ্পা: দ্য রাইজ'। ছবির গল্প লিখেছিলেন ও পরিচালনা করেছিলেন সুকুমার (Sukumar)। ওই বছরের সবচেয়ে বেশি আয় করা ছবিগুলির অন্যতম ছিল এটি। যা বক্স অফিস দাপিয়েছিল। 'পুষ্পা ২: দ্য রুল' ছবির শেষ শিডিউলের শ্যুটিং চলছে ভাইজ্যাগে।

অল্লু অর্জুন ছাড়াও এই ছবিতে ফিরবেন রশ্মিকা মান্দান্না (Rashmika Mandanna) তাঁর শ্রীভল্লি চরিত্রেই। এছাড়া মুখ্য নেতিবাচক চরিত্রে দেখা যাবে ফাহাদ ফাসিলকে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

R. Madhavan: ফের 'হরর' ছবির মুখ্যভূমিকায় আর মাধবন, পরিচালনায় বিশাল
ফের 'হরর' ছবির মুখ্যভূমিকায় আর মাধবন, পরিচালনায় বিশাল
Imran Khan: ‘শুধু মুচলেকা নয়, নিঃশর্ত ক্ষমা চাইতে হবে’, অভিনেতা ইমরান খানকে কড়া বার্তা বম্বে হাই কোর্টের
‘শুধু মুচলেকা নয়, নিঃশর্ত ক্ষমা চাইতে হবে’, অভিনেতা ইমরান খানকে কড়া বার্তা বম্বে হাই কোর্টের
Sabyasachi Chowdhury: কারণ 'রামায়ণ'? পিছিয়ে যাচ্ছে সব্যসাচীর প্রথম ছবি, 'সাধক বামাক্ষ্যাপা'-র মুক্তি
কারণ 'রামায়ণ'? পিছিয়ে যাচ্ছে সব্যসাচীর প্রথম ছবি, 'সাধক বামাক্ষ্যাপা'-র মুক্তি
Shah Rukh Khan: অপেক্ষার অবসান, জন্মদিনে 'বাদশাহি' দর্শন... মন্নতে এলেন শাহরুখ খান!
অপেক্ষার অবসান, জন্মদিনে 'বাদশাহি' দর্শন... মন্নতে এলেন শাহরুখ খান!

ভিডিও

Tulu Mondal News: গ্রেফতার রবিউল ইসলাম, টুলু মণ্ডলের সঙ্গে কীভাবে যোগাযোগ? | Birbhum | ABP Ananda
Kalyan Banerjee:
CJP News, Bankura News | বাবার খুনের অভিযোগ তুলে এবার SP-এর দ্বারস্থ বাঁকুড়ার CJP নেতা | #abpananda
Kalyani JNM Hospital | কল্যাণীর JNM হাসপাতালে অ্যাম্বুল্যান্সের বিল ঘিরে উঠেছে অনিয়মের অভিযোগ
Indranil Sen Arrest : লালবাজারে তলব ধৃত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের মেয়েকে | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget