এক্সপ্লোর

Pushpa 2 The Rule: সিনেমা হলে চলছে না 'পুষ্পা ২', মালিককে খুনের হুমকি, থিয়েটারে ভাঙচুর, আটক যুবক

Pushpa 2: ২০২১ সালে রিলিজ হয়েছিল 'পুষ্পা দ্য রাইজ'। তারই সিক্যুয়েল 'পুষ্পা ২ দ্য রুল'। প্রথম দিনের বক্স অফিস কালেকশনেই এস এস রাজামৌলির 'আরআরআর' ছবিকে পিছনে ফেলেছে সুকুমারের 'পুষ্পা ২ দ্য রুল'।

Pushpa 2 The Rule: সিনেমা হলে চালানো হয়নি অল্লু অর্জুনের (Allu Arjun) 'পুষ্পা ২- দ্য রুল' (Pushpa 2- the Rule) ছবি। তার জেরেই সিনেমা হলে ভাঙচুর চালিয়েছেন এক যুবক এবং তাঁর বন্ধুবান্ধরা। ওই যুবক এবং তাঁর বন্ধুদের আটকও করেছে পুলিশ। তেলেঙ্গানার মাঞ্চেরিয়াল জেলার চেন্নুর শহরে এই ঘটনা ঘটেছে। যে সিনেমা হলে ভাঙচুর চালানো হয়েছে তার নাম শ্রীনিবাস থিয়েটার। সেখানকার কাচের জানলা ভাঙচুর করা হয়েছে। সূত্রের খবর, যেহেতু ওই সিনেমা হলে অল্লু অর্জুনের 'পুষ্পা ২- দ্য রুল' ছবি দেখানো হচ্ছিল না, তার জন্য রীতিমতো সিনেমা হলের মালিক রাজামাল্লাকে শাসিয়েছিলেন বিনয় নামের অভিযুক্ত ওই যুবক এবং তাঁর বন্ধুরা। এমনকি প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছিল বলে খবর। এরপরই পুলিশে খবর দেন চেন্নুরের ওই সিনেমা হলের মালিক। অভিযোগ দায়ের করেন তিনি। এই অভিযোগের ভিত্তিতেই ওই যুবক এবং তাঁর বন্ধুদের আটক করেছে পুলিশ। 

২০২১ সালে রিলিজ হয়েছিল 'পুষ্পা দ্য রাইজ'। তারই সিক্যুয়েল 'পুষ্পা ২ দ্য রুল'। প্রথম দিনের বক্স অফিস কালেকশনেই এস এস রাজামৌলির 'আরআরআর' ছবিকে পিছনে ফেলেছে সুকুমারের 'পুষ্পা ২ দ্য রুল'। ইতিমধ্যেই প্রায় ১৬০ কোটির ব্যবসা করেছে এই সিনেমা। 'বিগেস্ট ইন্ডিয়ান ওপেনার' খেতাবও পেয়েছে এই সিনেমা। 

পুষ্পা ২- এর প্রিমিয়ারে গন্ডগোল হয়েছিল বুধবার সন্ধ্যা ! লাঠিচার্জ করে পরিস্থিতি সামাল দিয়েছিল পুলিশ 

পুষ্পা ২- দ্য রুল ছবি রিলিজের ঠিক আগের দিন হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে ছবির প্রিমিয়ারে পৌঁছেছিলেন 'পুষ্পা' অল্লু অর্জুন। তারকাকে সামনে দেখে উন্মাদনার পারদ চড়তে থাকে। সন্ধ্যা থিয়েটারের মধ্যে উত্তেজনা এতটাই ছড়ায় যে শেষ পর্যন্ত লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হয়েছে পুলিশকে। অল্লু অর্জুনকে সিনেমার প্রিমিয়ারে দেখে সন্ধ্যা থিয়েটারে আচমকাই হুড়োহুড়ি শুরু হয় অভিনেতার অনুগামীদের মধ্যে। এক জায়গায় জড়ো হন অসংখ্য ফ্যান। তারপরেই পরিস্থিতি কিছুটা হাতের বাইরে চলে যায়। সবটা সামাল দিতে মৃদু লাঠি চার্জ করতে হয় পুলিশকে। তবে অল্প সময়ের মধ্যেই নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। কোনও ক্ষয়ক্ষতির খবরও প্রকাশ্যে আসেনি। 

বুধবার রাতে অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়াতে শৈলজা থিয়েটারেও পুষ্পা ২- দ্য রুল ছবির প্রিমিয়ারের ব্যবস্থা করা হয়েছিল। সেখানেও অল্লু অর্জুনের অনুরাগীদের উন্মাদনা, উত্তেজনা, উৎসাহ ছিল দেখার মতো। এখানে থিয়েটারের বাইরে বাজি ফাটিয়ে রীতিমতো উৎসবের আমেজে উদযাপন করেছেন তাঁরা। 

আরও পড়ুন- রাজামৌলির 'আরআরআর'- কে প্রথম দিনেই টেক্কা 'পুষ্পা ২'- এর, দর্শকরা বলছেন 'ফুল পয়সা উসুল' 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget