এক্সপ্লোর

Pushpa: সাইবার সতর্কতা প্রচারে এবার কলকাতা পুলিশেরও ভরসা 'পুষ্পা'!

আন্তর্জাতিক বাজারে রেকর্ড ব্যবসা করেছে দক্ষিণী ছবি 'পুষ্পা-দ্য রাইস'। মুখে মুখে ঘুরছে ছবির সংলাপ। আর এই জনপ্রিয়তাকে কাজে লাগিয়েই সচেতনতা ছড়াতে উদ্যোগী হল কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখা।

কলকাতা: 'পুষ্পা শুনকে ফুল সমঝা থা কেয়া? ফায়ার হ্যায় ম্যায়'। রুপোলি পর্দা আর নেটদুনিয়ায় অবাধ যাতায়াত অথচ এই সংলাপটির সঙ্গে পরিচিত নয়, এমন মানুষ এখন মেলা ভার। আন্তর্জাতিক বাজারে রেকর্ড ব্যবসা করেছে দক্ষিণী ছবি 'পুষ্পা-দ্য রাইস'। মুখে মুখে ঘুরছে ছবির সংলাপ। গানের রিলে ছেয়ে নেটদুনিয়া। আর এই জনপ্রিয়তাকে কাজে লাগিয়েই সচেতনতা ছড়াতে উদ্যোগী হল কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখা।

আজ কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখার তরফে একটি মিম পোস্ট করা হয়। তবে মজার মোড়কে থাকে জরুরি বার্তা। মিমটি কিছুটা এরকম, ছবির চরিত্র স্রীনু পুষ্পা-কে ফোন করে বলছে, 'কুড়ি হাজারের লটারি জিতেছিস তুই, এবার নিজের ওটিপিটা বল। ফোনের উল্টো দিক থেকে উত্তরে পুষ্পা বলছে, 'পুষ্পা শুনে আমায় বোকা ভেবেছো? এখনই তোর নম্বর সাইবার পিএস-কে হোয়াটসঅ্যাপ করছি।' কলকাতা পুলিশের ফেসবুক পেজ থেকে এই মিমটি পোস্ট করা হয়েছে। সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে ব্য়াঙ্ক ফ্রড বা লটারি ফ্রডের মত হ্যাশট্যাগ। সতর্কবার্তা এটাই যে লটারির নাম করে কোনও ফোনে ওটিপি চাইলে তা কখনোই প্রকাশ করা উচিত নয়।

সুকুমারের (Sukumar) পরিচালনায়, 'মিথ্রি মুভি মেকার'-দের (Mythri Movie Makers) প্রযোজনায় 'পুষ্পা' ছবির ব্যবসা নজরকাড়া। নির্মাতারা ছবিটি যে ধরনের সাড়া পাচ্ছে তাতে উচ্ছ্বসিত। তাঁরাই এই অ্যাকশন থ্রিলার ঘরানার ছবির বক্স-অফিস আয় নিয়ে বিস্তারিত জানান। শোনা যাচ্ছে মুক্তির প্রথম দুই দিনের মধ্যে এই ছবি বিশ্বজুড়ে প্রায় ১১৬ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে।

'মিথ্রি মুভি মেকার' নিজেদের সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে ছবি 'সুপারহিট' হওয়ার খবর জানান। 'বক্স অফিসে পুষ্পারাজ দাপিয়ে বেড়াচ্ছে। ভারতে সবচেয়ে বেশি আয় করেছে। গোটা বিশ্বে মাত্র দু'দিনে ১১৬ কোটি আয় করেছে।'

'পুষ্পা- দ্য রাইজ' ছবিতে অল্লু অর্জুনের বিপরীতে অভিনয় করেছেন রশ্মিকা মন্দানা (Rashmika Mandanna)। এছাড়া মালয়লম তারকা ফাহাদ ফাসিলও (Malayalam star Fahadh Fassil) অভিনয় করেছেন। খুব স্বাভাবিক ভাবেই ঊর্ধ্বমুখী ছবির আয়, ফলে 'পুষ্প' ভারতের অন্যতম ভাল ব্যবসা করা ছবি হয়ে উঠতে চলেছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget