এক্সপ্লোর

Allu Arjun: ১০ কোটি হারালেন 'পুষ্পা' ! কী ঘটল আল্লুর জীবনে?

Pushpa Star Allu Arjun: বিশাল নাকি লোকসান হয়েছে তাঁর। কী প্রস্তাব ছিল ?

কলকাতা : ইতিমধ্যেই আল্লুর অনুরাগীরা অপেক্ষা করে আছেন কবে মুক্তি পাবে তার পরের ছবি 'পুষ্পা ২: দ্য রুল' (Pushpa: The Rule), আর তারই মধ্যে এক বড় ঘটনা ঘটে গেল আল্লুর জীবনে। ছবি মুক্তির আগেই একটি সাহসী পদক্ষেপ করলেন আল্লু (Allu Arjun)। আর সেই পদক্ষেপে উত্তাল নেটপাড়া। কীভাবে এই সিদ্ধান্ত নিলেন আল্লু? জানা গিয়েছে একটি পান ও মদের ব্র্যান্ডের বিজ্ঞাপনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি। আর তাতেই নাকি লোকসান হয়েছে তাঁর।

সূত্রের খবর, সেই ব্র্যান্ডের চুক্তি ছিল 'পুষ্পা' ছবিতে আল্লু যতবার ধূমপান করবেন বা মদ্যপান করবেন কিংবা গুটখা খাবেন, ততবারই ছবির পর্দায় তাদের ব্র্যান্ডের বিজ্ঞাপন ভেসে উঠবে। আর এই চুক্তির জন্য আল্লুকে ১০ কোটি টাকা দিতেও রাজি ছিল সেই ব্র্যান্ড। কিন্তু আল্লু হেলায় সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। তবে এটাই প্রথমবার নয়, এর আগেও অনেকবার বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনী প্রচারের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি। 'পুষ্পা: দ্য রাইজ'-এর বিশাল সাফল্যের পর একটি তামাক কোম্পানি তাকে টিভি বিজ্ঞাপনের (Brand Endorsement) জন্য মোটা অঙ্কের টাকার প্রস্তাব দিলেও অত্যন্ত বিনয়ের সঙ্গে সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন আল্লু।

'পুষ্পা' ছবিতে অভিনয়ের পর থেকেই এনডোর্সমেন্ট মার্কেটে তার চাহিদা বেড়েছে। যে কোনও ব্র্যান্ডের বিজ্ঞাপনে তিনি রাজি হন ঠিকই, শুধুমাত্র তামাক, অ্যালকোহল এবং সারোগেসির বিজ্ঞাপনে আজ পর্যন্ত রাজি হননি আল্লু অর্জুন। তার এই সিদ্ধান্তে অনুরাগীরা অভিনেতার মূল্যবোধের দিকটির সন্ধান পেয়েছেন। শুধু আর্থিক লাভ নয়, বরং সামাজিক উন্নতির কথাও চিন্তা করেন আল্লু।

দর্শক অপেক্ষায় বহু দিন ধরে। কবে ফের প্রেক্ষাগৃহে হাজির হবেন পুষ্পা (Pushpa)? জোরকদমে চলছিল সুকুমার (Sukumar) পরিচালিত অল্লু অর্জুন (Allu Arjun) অভিনীত 'পুষ্পা: দ্য রুল' (Pushpa: The Rule)। কিন্তু ইতিমধ্যেই শোনা যাচ্ছে যে স্থগিত করা হয়েছে ছবির শ্যুটিং। তার বদলে নতুন শিডিউল দেওয়া হয়েছে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে। সূত্রের খবর, শ্যুটিংয়ের সময় প্রবল পিঠের ব্যথায় কাবু হয়েছেন পর্দার পুষ্পা। অ্যাকশন দৃশ্যের শ্যুটিং করতে গিয়েই এই সমস্যা হয়েছে তাঁর। যদিও তিনি সেভাবেই শ্যুটিং চালিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু পরিচালক সুকুমার সিদ্ধান্ত নিয়েছেন বিরতি নেওয়ার যাতে অল্লু অর্জুনের স্বাস্থ্যে কোনও গুরুতর প্রভাব না পড়ে।

আরও পড়ুন: The Railway Men: ফেলে রাখা জিনিস দিয়েই তৈরি হয়েছিল সেট, কীভাবে ইতিহাস তৈরি করল 'দ্য রেলওয়ে মেন'?

সেরা শিরোনাম

Bollywood News: অভিনয় করেছিলেন নানা পাটেকরের সঙ্গে, প্রয়াত হলেন সেই অভিনেত্রীও
অভিনয় করেছিলেন নানা পাটেকরের সঙ্গে, প্রয়াত হলেন সেই অভিনেত্রীও
Tollywood News: বলিউডের ABCD এবার বাংলা ছবিতে? নাচকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন সিনেমা
বলিউডের ABCD এবার বাংলা ছবিতে? নাচকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন সিনেমা
Srijit Mukherji: গানের প্রতি আমার ভালবাসাকে নিজের ছবিতে ব্যবহার করার ইচ্ছা ছিল অনেকদিনের: সৃজিত মুখোপাধ্যায়
গানের প্রতি আমার ভালবাসাকে নিজের ছবিতে ব্যবহার করার ইচ্ছা ছিল অনেকদিনের: সৃজিত মুখোপাধ্যায়
Imran Khan in CJP Protest: CJP-র আন্দোলনে গিয়ে পুলিশের হাতে আটক, ছাড়া পাওয়ার পরেও ইমরান এবং লেখার বিরুদ্ধে FIR দায়ের
CJP-র আন্দোলনে গিয়ে পুলিশের হাতে আটক, ছাড়া পাওয়ার পরেও ইমরান এবং লেখার বিরুদ্ধে FIR দায়ের

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget