এক্সপ্লোর

Sidharth Kiara Wedding Photos: 'পেয়ার কা রং'-এ রঙিন সিড-কিয়ারা, পোস্ট করলেন 'হলদি'র ছবি

Sidharth Kiara:

নয়াদিল্লি: রাজস্থানে (Rajasthan) রাজকীয় ঢঙে বিয়ে সারেন বলিউডের 'শেরশাহ' জুটি (Shershah Couple) সিদ্ধার্থ মালহোত্র (Sidharth Malhotra) ও কিয়ারা আডবাণী (Kiara Advani)। গত ৭ ফেব্রুয়ারি পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে সাত পাকে বাঁধা পড়েন তাঁরা। বিয়ের দিনই পোস্ট করেন ছবি। তবে বাকি ছিল অন্যান্য অনুষ্ঠানের ছবি প্রকাশ। প্রেমদিবসে (Valentine's Day) অনুরাগীদের জন্য যুগল পোস্ট করলেন 'হলদি' অনুষ্ঠানের ছবিও।

সিড-কিয়ারার 'হলদি'র ছবি প্রকাশ

গোলাপী-সাদার মিশেলে বিয়ের সাজপোশাক, তার ওপর স্বপ্নিল মালাবদলের ভিডিও। এমনিতেই নজর কাড়ছিল সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের ছবি। আজ ভ্যালেন্টাইন্স ডে-তে পোস্ট করলেন গায়ে হলুদ অনুষ্ঠানের ছবি। 

হলুদ পাঠান স্যুট, সঙ্গে মাল্টি কালার্ড দুপাট্টায় নজরকাড়া সিদ্ধার্থ মালহোত্র। অন্যদিকে, ঘিয়ে রঙের লেহঙ্গা, এবং হলুদ ওড়নায় সেজেছিলেন কিয়ারা, সঙ্গে ভারী গয়না। নজর কাড়ছেন তারকা জুটি। ক্যাপশনে লিখলেন, 'পেয়ার কা রং চড়া হ্যায়।' প্রেমের দিনে প্রেমের ক্যাপশনে নবদম্পতি ফের ভাইরাল হলেন সোশ্যাল মিডিয়ায়। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by KIARA (@kiaraaliaadvani)

বিয়ের পর সোশ্যাল মিডিয়ায় দুই তারকাই নিজেদের প্রোফাইল পিকচার বদলে ফেলেছেন। বিয়ের সাজে ছবি এখন তাঁদের 'ডিপি' ইনস্টাগ্রামে। অন্যদিকে, ১২ তারিখের অনুষ্ঠানে ঝলমলে কালো ব্লেজারে সেজেছিলেন সিদ্ধার্থ। কিয়ারা পরেছিলেন সাদা ও কালো গাউন, গলায় ভারী গয়না। নজর কাড়ছিলেন নবদম্পতি। ভাইরাল হয়েছে তাঁদের 'কালা চশমা' ও 'বুর্জ খলিফা' গানে নাচও। এদিন মুম্বইয়ে ইন্ডাস্ট্রির বন্ধুদের জন্য রেখেছিলেন বিশেষ পার্টি। 

প্রসঙ্গত, সিদ্ধার্থ মালহোত্র ও কিয়ারা আডবাণীর একসঙ্গে অভিনীত একমাত্র ছবি 'শেরশাহ'। সেখানে ক্যাপ্টেন বিক্রম বাত্রা ও তাঁর যমজ ভাইয়ের চরিত্রে অভিনয় করেছিলেন সিদ্ধার্থ। এই ছবির সেট থেকেই শুরু সিদ্ধার্থ কিয়ারার প্রেম। ফলে সেই পরিবারের প্রতি যে বিশেষ টান থাকবে নবদম্পতির, তা বোঝাই যায়। সোশ্যাল মিডিয়ায় একটি ছবি খুব ঘুরছে। ১২ ফেব্রুয়ারির মুম্বইয়ের বিশেষ রিসেপশন পার্টিতে নবদম্পতির সঙ্গে পোজ দিয়েছেন বিক্রম বাত্রার পরিবার। সিদ্ধার্থ, কিয়ারার সঙ্গে বিক্রম বাত্রার যমজ ভাইকে দেখা যাচ্ছে ছবিতে। 'শেরশাহ' (Shershah) রিইউনিয়নের এই ছবি অনুরাগীদের খানিক আবেগে ভাসিয়েছে বটে। 

আরও পড়ুন: Valentine Day 2023: গৌরীকে প্রথম ভ্যালেন্টাইন্স ডে-তে দিয়েছিলেন একজোড়া প্লাস্টিকের দুল, জানালেন শাহরুখ

অন্যদিকে, সিদ্ধার্থ মলহোত্র এবং কিয়ারা আডবাণীর বিয়ের আগে থেকেই শোনা যাচ্ছিল যে, বিয়ের পর তাঁরা বান্দ্রার পালি হিলের বিলাসবহুল বাড়িতে উঠবেন। কিন্তু সংসার পাতার জন্য অন্য একটি বাসস্থানের সন্ধান চালাচ্ছিলেন অভিনেতা। আর সেই জন্যই তাঁরা নতুন একটি বাড়ি কিনলেন। সম্প্রতি নেট দুনিয়ায় পাপারাৎজিদের পক্ষ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। দেখা গেল তারকা দম্পতির নতুন বাসস্থানের ঝলক।

সেরা শিরোনাম

Salman Khan: অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
Kareena Kapoor: পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
Arjun Rampal: দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
Salman Khan: দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?
দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget