এক্সপ্লোর

Valentine Day 2023: গৌরীকে প্রথম ভ্যালেন্টাইন্স ডে-তে দিয়েছিলেন একজোড়া প্লাস্টিকের দুল, জানালেন শাহরুখ

Shah Rukh Khan: শাহরুখ খান ও গৌরী খানের প্রেমকাহিনি কোনও বলিউড ছবির থেকে কম নয়। দিল্লিতে খুব অল্প বয়সেই আলাপ হয়েছিল তাঁদের। তখন কে ভেবেছিল যে একদিন এই শাহরুখ খানই বিশ্বব্যাপী সুপারস্টার হয়ে উঠবেন!

মুম্বই: আজ ভালবাসার দিন। ১৪ ফেব্রুয়ারি। গোটা দুনিয়া মেতে উঠেছে ভ্যালেন্টাইন্স ডে (Valentine's Day) উদযাপনে। প্রিয় মানুষটিকে 'স্পেশাল' অনুভব করানোর জন্য আজ বাড়তি খানিক চেষ্টা। সোশ্যাল মিডিয়া উপচে পড়ছে তারকাদের প্রেমবার্তায়। কিন্তু জানেন কি বলিউডের 'রোম্যান্টিক কিং খান' (Romantic King Khan) শাহরুখ খান (Shah Rukh Khan) নিজের স্ত্রীকে ভ্যালেন্টাইন্স ডে-তে প্রথম কী উপহার দিয়েছিলেন?

গৌরীকে শাহরুখের দেওয়া প্রথম ভ্যালেন্টাইন্স ডে গিফট কী ছিল?

তিনি বলিউডের বাদশাহ। কথায় বলে, তিনিই হাজার হাজার অনুরাগীর ভালবাসার অনুপ্রেরণা। রোম্যান্সের কিংও বলা হয় তাঁকে। তিনি শাহরুখ খান। অভিনয় দক্ষতা, বুদ্ধিদীপ্ত উত্তর, দুই বাহু ছড়িয়ে সিগনেচার রোম্যান্টিক পোজে যাঁর জুড়ি নেই বললেই চলে। প্রেম দিবসে তাঁর জীবনের প্রেম নিয়ে কথা হবে না তা কি সম্ভব?

ভালবেসেছিলেন যাঁকে, তাঁর হাতই শক্ত করে ধরে রয়েছেন আজও। শাহরুখ খানের সঙ্গে ওতপ্রোতভাবে নাম জড়িয়ে আছে গৌরী খানের। স্ত্রীকে প্রথম ভ্যালেন্টাইন্স ডে-তে কী উপহার দিয়েছিলেন কিং খান, জানেন? এই প্রশ্ন শাহরুখকে যখন করা হয় তখন তিনি বলেছিলেন, 'যদি আমি সঠিকভাবে মনে করতে পারি, এখন প্রায় ৩৪ বছর হয়ে গেছে না? - এক জোড়া গোলাপী প্লাস্টিকের দুল দিয়েছিলাম মনে হয়।'

শাহরুখ খান ও গৌরী খানের প্রেমকাহিনি কোনও বলিউড ছবির গল্পের থেকে কম নয়। দিল্লিতে খুব অল্প বয়সেই আলাপ হয়েছিল তাঁদের। তখন কে ভেবেছিল যে একদিন এই শাহরুখ খানই বিশ্বব্যাপী সুপারস্টার হয়ে উঠবেন! বাগদানের ৬ বছর পর ১৯৯১ সালে বিয়ে সারেন তাঁরা।

 

কিং খান মাঝেমাঝেই ট্যুইটারে হাজির হন তাঁর অনুরাগীদের সঙ্গে 'আস্ক এসআরকে' পর্ব নিয়ে। ভ্যালেন্টাইন্স ডে-তেও নিজের ফ্যানেদের জন্য সময় বের করেছিলেন কিং খান। সেখানেই একজন প্রশ্ন করেন, 'গৌরী ম্যামকে ভ্যালেন্টাইন্স ডে-তে প্রথম কী উপহার দিয়েছিলেন?' এর উত্তরেই জানা যায় এই বিশেষ উপহারের কথা। 

 

আরও পড়ুন: Ayushi Talukder: 'প্রিয় মানুষের ছবি একবার মনে গেঁথে গেলে...' ভালবাসার দিনে কার জন্য এই পোস্ট আয়ুশীর?

অন্যদিকে, চার বছর পর বড়পর্দায় ফিরেছেন শাহরুখ খান। দর্শকও তাঁকে নিরাশ করেনি। প্রেক্ষাগৃহে ঝড় তুলেছে 'পাঠান'। বক্স অফিসে সাফল্যের বন্যা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget