এক্সপ্লোর

‘কুইন’-এর পরিচালক বিকাশ বহেল-এর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনল তাঁরই সংস্থার মহিলা কর্মীরা

মুম্বই:  বলিউড ইন্ডাস্ট্রিতে যৌন হেনস্থার শিকার হননি এমন মহিলার সংখ্যা খুবই কম। শুধু মহিলা কেন, যৌন হেনস্থার সম্মুখীন হতে হয়েছে বহু পুরুষকেও। প্রসঙ্গত, শুধুমাত্র ক্যামেরার সামনে যাঁরা যেতে চান তাঁরা নয়, হেনস্থার শিকার হতে হয়েছে যাঁরা ছবি তৈরির কাজের সঙ্গে যুক্ত তাঁদেরও। এবার কঙ্গনা রানাউতের সফল ছবি ‘কুইন’-এর পরিচালক-প্রযোজক বিকাশ বহেল-এর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনলেন তাঁরই সংস্থার মহিলা কর্মীরা। সূত্রের খবর, ফ্যান্টম ফিল্মসে কর্মরতা এক মহিলা কর্মী অভিযোগ করেছেন, তাঁকে শ্লীলতাহানি করেছেন বিকাশ বহেল। মাসখানেক আগে তাঁরা গোয়া গিয়েছিলেন, সেখানেই এই শ্লীলতাহানির ঘটনাটি ঘটে। এই ঘটনার কথা ফ্যান্টম-এর সহ-প্রতিষ্ঠাতা অনুরাগ কাশ্যপ, বিক্রমাদিত্য মোটওয়ানে, মধু মান্টেনা যখন জানতে পারেন, তখন তাঁরা ঘটনাটি রিলায়েন্স এন্টারটেইনমেন্টকে জানান। ফ্যান্টমে পঞ্চাশ শতাংশ শেয়ার রয়েছে রিলায়েন্সের। এই ঘটনা রিলায়েন্সকে জানানোর পরই তারা ঘটনার গুরুত্ব বুঝে বিশাখা গাইডলাইন মেনে ঘটনার তদন্তের জন্যে একটি কমিটি গঠন করে। এরপরই এই ঘটনা প্রসঙ্গে সংস্থার অপর এক কর্মী, যিনি নাম প্রকাশে অনিচ্ছুক জানিয়েছেন বেশ কয়েকদিন ধরেই অফিস আসছিলেন না বিকাশ। তারপর গত ২৮ মার্চ তাঁকে সরাসরি ডেকে, তাঁর পদ থেকে সরে দাড়ানোর নির্দেশ দেয় ওই নবগঠিত কমিটি। ওই কর্মীই জানিয়েছেন, এটা কোনও একটা বা একদিনের ঘটনা নয়, সংস্থার প্রায় প্রত্যেক মহিলা কর্মীই বিকাশের বিরুদ্ধে কোনও না কোনও সময় এই অভিযোগ তুলেছেন। কিন্তু কেউই সরাসরি কোনও অভিযোগ কখনও দায়ের করেননি। এই প্রথম কেউ সরাসরি লিখিত অভিযোগ দায়ের করলেন। সেইজন্যেই সঙ্গে সঙ্গে বিকাশের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ গ্রহণ করা হল। তবে যে পরিচালক নিজের ছবিতে মহিলাদের ক্ষমতায়ণ নিয়ে বলেন, সেই নিজের ব্যক্তি জীবনে এতজন মহিলাকে হেনস্থা করেছেন শুনে অনেকেই তাজ্জব হয়ে গেছেন। এপ্রসঙ্গে অভিযুক্ত বিকাশের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সরাসরি দাবি করেন এমন কোনও ঘটনাই ঘটেনি। তিনি একইরকম ভাবে ফ্যান্টম ফিল্মসের সঙ্গে যুক্ত রয়েছেন এবং নিজের কাজ চালিয়ে যাচ্ছেন। ওই মেয়েটির প্রসঙ্গে বিকাশের দাবি, তিনি তাঁর সংস্থার কর্মী নন। তবে তাঁরা একে অপরকে চেনেন এবং গত আড়াই বছর একসঙ্গে কাজও করেছেন। কোনওদিনই তাঁর মনে হয়নি তাঁর তত্ত্বাবোধানে তিনি অস্বস্তিবোধ করছেন। এই সবকিছুর মাঝে শুধু অভিযোগকারীর মুখ থেকে এখনও প্রকাশ্যে কিছু শোনা যায়নি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget